Emergency Department Agmc Unofficial

Emergency Department Agmc Unofficial Unofficial public page sharing awareness and updates from Emergency Medicine, Agartala Government Medical College

11/09/2025

আত্মহত্যা নয়, বাঁচার গল্প গড়ি!

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে
📍 AGMC Emergency Department থেকে এক বাস্তব বার্তা

🩺 ডাঃ শীর্ষেন্দু ধর (MD Emergency Medicine) বলছেন –
✅ আত্মহত্যার চেষ্টা করার পর কেন প্রথম যোগাযোগ হওয়া উচিত Emergency Dept-এ
✅ কিভাবে দ্রুত পদক্ষেপ নিয়ে একজন আত্মহত্যাপ্রবণ মানুষকে বাঁচানো যায়
✅ কীভাবে পরিবার, বন্ধু, সমাজের সমর্থন জীবন ফিরিয়ে আনতে পারে
✅ কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন আশঙ্কাজনকভাবে বাড়ছে
✅ আর Emergency Department কিভাবে প্রস্তুত থাকে প্রাণ রক্ষার জন্য ২৪×৭

❝একটা সাহসী কথা, একটা সহানুভূতির হাত — একটা জীবন ফিরিয়ে আনতে পারে।❞
এই বার্তাটি ছড়িয়ে দিন — যাতে কেউ অনুভব না করে যে সে একা।

🎥 সম্পূর্ণ ভিডিওটি দেখুন, শেয়ার করুন — আজ হয়তো আপনার এই পদক্ষেপ কাউকে বাঁচাবে।

🔖

#জীবনেরপাশে #আত্মহত্যাপ্রতিরোধ

🌀প্রেস রিলিজজিবিপি হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে বিশেষজ্ঞ চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচল তরুণের  আগরতলা গভ...
28/08/2025

🌀প্রেস রিলিজ
জিবিপি হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে বিশেষজ্ঞ চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচল তরুণের



আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও সময়োপযোগী চিকিৎসা পরিষেবা প্রদানের ফলেই মৃত্যু মুখ থেকে ফিরে এসেছে এক ১৫ বছরের তরুণ যুবক। গত ২১ আগস্ট ২০২৫ বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে অত্যন্ত জটিল ও মুমূর্ষু অবস্থায় এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালে রেফার করা হয় ঐ তরুণকে। সে আত্মহত্যা করতে চেষ্টা করেছিল এবং তাকে সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ইমার্জেন্সিতে আনা হয়েছিল। সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই রোগীকে নানা পরীক্ষা-নিরীক্ষা শুরু করে চিকিৎসা শুরু করেন। “ইমার্জেন্সি লাইভ সেভিং মেডিসিন” প্রয়োগ করে বিশেষজ্ঞ চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীরা তৎক্ষণাৎ রোগীর প্রাণ বাঁচাতে সচেষ্ট হন। কিছুক্ষণের মধ্যেই রোগীকে সিটি স্ক্যানও করানো হয় এবং দেখা যায় তার ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। সেই অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকগণ তৎক্ষণাৎ রোগীর চিকিৎসা শুরু করা হয় এবং সেই সাথে বিশেষজ্ঞ স্পেশালিস্ট চিকিৎসকও রোগীকে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা করেন। সাথে সাথেই রোগীকে ইমার্জেন্সি মেডিসিন ওয়ার্ডের ইয়েলো জোনে স্থানান্তরিত করা হয়। তখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রোগী একটা সময় ধীরে ধীরে সাড়া দেয় এবং তার জ্ঞান ফিরে আসে। এভাবে ক্রমাগত চিকিৎসার ফলে রোগী আস্তে আস্তে কথাবার্তা বলতে শুরু করে। এভাবে টানা তিন দিনের মাথায় রোগীকে ইয়েলো জোনে রেখে সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা প্রদানের ফলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে। রোগী বর্তমানে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। গত ২৫ আগস্ট ২০২৫ তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়।
এজিএমসি আ্যন্ড জিবিপি হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের এই ধরনের সময়োপযোগী চিকিৎসা পরিষেবা প্রদানের ফলেই এই তরুণের প্রাণ ফিরে পেয়েছে। ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের ইনচার্জ ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু ধর-এর নেতৃত্বে অন্য যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই তরুণকে বাঁচাতে চিকিৎসা পরিষেবায় সামিল ছিলেন তারা হলেন মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসিসট্যান্ট প্রফেসর ডাঃ সুব্রত ভৌমিক, ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডাঃ সায়ন্তিকা সাহা, মেডিসিন ডিপার্টমেন্টের পোস্ট গ্রেজুয়েট ট্রেনি ডাঃ প্রশান্ত ত্রিপুরা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। জিবিপি হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পরিষেবায় সুস্থ হয়ে উঠায় এই তরুণের পরিবার-পরিজন সহ তার পিতা এজিএমসি আ্যন্ড জিবিপি হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

26/08/2025

একটি জীবন ফিরে এল — AGMC Emergency Medicine-র নিরলস প্রচেষ্টায়

মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, আত্মহত্যার উদ্দেশ্যে গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করতে গিয়েছিল।
২১ আগস্ট, বিশালগড় হাসপাতাল থেকে গুরুতর ও অচেতন অবস্থায় তাকে AGMC-এর ইমার্জেন্সি Medicine বিভাগে রেফার করা হয়।

চরম সংকটময় সেই মুহূর্তে
⚕️ জরুরি বিভাগের চিকিৎসকরা তাৎক্ষণিক জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করেন,
🧠 CT স্ক্যানে ব্রেন ইনজুরি ধরা পড়ে,
👨‍⚕️ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় চিকিৎসা পদ্ধতি বারবার আপডেট হয়,
🟡 রোগীকে স্থানান্তর করা হয় Emergency Medicine Ward-এর Yellow Zone-এ।

📈 সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি — পরদিনই জ্ঞান ফিরে আসে, শুরু হয় কথাবার্তা।
💪 টানা ৩ দিন নিবিড় পর্যবেক্ষণের পর, আজ সেই কিশোর সম্পূর্ণ সুস্থ — এবং গতকাল ছাড়পত্র পেয়ে গেছে।

🙏 এই সাফল্য শুধুই চিকিৎসাবিজ্ঞান নয় — এটি নিঃস্বার্থ দায়িত্ববোধ, মানবিকতা ও দ্রুত সিদ্ধান্তের মিলিত ফলাফল।

AGMC Emergency Medicine Team-এর প্রতি কৃতজ্ঞতা।
আপনাদের মতো ডাক্তারদের জন্যই প্রত্যেক দিন নতুন করে জীবনের আলো জ্বলে।

#জীবন_বাঁচানোর_গল্প

19/08/2025

ইঞ্জেকশনের পরই মৃ*ত্যু জয়নগরের তপন মিয়ার ! ভুল তথ্য নয়, সত্যি কথা জানুক সমাজ

গতকাল গভীর রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি।

প্রায় রাত তিনটার সময় তপন মিয়া নামে এক রোগীকে আইজিএম হাসপাতাল থেকে জিবি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আনা হয়। তিনি অসহনীয় বুকে ব্যথায় কাতরাচ্ছিলেন। কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা সাথে সাথেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং ইসিজি করার পর জানা যায় তিনি বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন।

সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর কার্ডিওলজি বিভাগের ডাক্তারদের ডাকা হয়। দেখা যায় তাঁর একটি প্রধান ধমনী সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। জরুরি ভিত্তিতে থ্রম্বোলাইসিস নামের জীবনরক্ষাকারী ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রোগীর বাবাকে ও পরিবারের সদস্যদের বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়, এবং তাঁদের স্বাক্ষরিত সম্মতির পর ওষুধটি বিনামূল্যে দেওয়া হয় (যার বাজারমূল্য অনেক বেশি)।

দুর্ভাগ্যবশত, ব্লকটি ছিল অত্যন্ত জটিল এবং ঔষধ কার্যক্ষম হওয়ার আগেই রোগীর মৃত্যু ঘটে।
এখানে উল্লেখযোগ্য যে, উপস্থিত ডাক্তাররা কেউই রোগী বা তাঁর পরিবারকে ব্যক্তিগতভাবে চিনতেন না, তবুও তাঁরা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। এই একই ওষুধের মাধ্যমে গত দুই বছরে ৩০০-রও বেশি রোগী নতুন জীবন ফিরে পেয়েছেন। তাই বলা যে "ইনজেকশন দিয়ে রোগী মারা গেছে"—এটি কোনোভাবেই সঠিক নয় এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়।

**গুরুত্বপূর্ণ বার্তা
এই ঔষধ ও এই প্রক্রিয়ায় ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত প্রকৃত রোগী ইতিমধ্যেই চিকিৎসা পেয়েছেন এবং উপকৃত হচ্ছেন। শুধুমাত্র একটি বিভ্রান্তিকর ভিডিওর কারণে যদি জনসাধারণ ভুল বার্তা পান, তার খেসারত শেষ পর্যন্ত পুরো সমাজকেই দিতে হবে।

আমরা মনে করিয়ে দিতে চাই—একই ঘটনার পর রোগীর বাবা নিজেই গণমাধ্যমের সামনে এসে জানিয়েছেন যে চিকিৎসকরা তাঁদের সবকিছু বুঝিয়ে বলেছেন এবং কোনো গোপনীয়তা রাখেননি। সেই ভিডিওটিও আমরা সামনে আনলাম, যাতে সত্য তথ্য সবার কাছে পৌঁছায়।

আমাদের একমাত্র উদ্দেশ্য হলো—ভুল তথ্যের কারণে সমাজের সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হন এবং চিকিৎসকরা অন্যায়ভাবে বলির পাঠা না হন।


#শোকবার্তা #প্রাণরক্ষা #স্বাস্থ্যসচেতনতা #হার্টঅ্যাটাকসচেতনতা #জরুরিচিকিৎসা #জিবিহাসপাতাল #আগরতলাগভার্নমেন্টমেডিকেলকলেজ #জনস্বার্থেপোস্ট #ডাক্তারেরপ্রচেষ্টা #ত্রিপুরা #ভুলতথ্যপ্রতিরোধ

17/08/2025

শ্রদ্ধেয়,
আমাদের বর্তমান বিধানসভার অধ্যক্ষ, শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন কয়েকদিন আগে রেলযাত্রার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে সেই ঘটনার বিবরণ আপনারা বিভিন্ন পত্রিকা ও ভিডিও নিউজ চ্যানেলে দেখেছেন।
আমরা, এই পেজের পক্ষ থেকে, উনার দ্রুত আরোগ্য কামনা করছি।

আজ আমরা জানব—যখন কোনো ব্যক্তি হঠাৎ জ্ঞান হারান কিন্তু তাঁর শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকভাবে চলছে, তখন কীভাবে তাকে Recovery Position বা পুনরুদ্ধার অবস্থান-এ রাখা উচিত, যাতে তাঁর জীবন রক্ষা হয় এবং অন্য কোনো গুরুতর ঝুঁকি এড়ানো যায়।
Recovery Position (পুনরুদ্ধার অবস্থান)
কখন প্রয়োগ করবেন ✅
কেউ জ্ঞান হারিয়েছে, কিন্তু শ্বাস-প্রশ্বাস চলছে এবং নাড়ি (pulse) পাওয়া যাচ্ছে।
কখন প্রয়োগ করবেন না ❌
শ্বাস-প্রশ্বাস বন্ধ।
বড় ধরনের দুর্ঘটনায় শরীরে গুরুতর আঘাত লেগেছে।
মেরুদণ্ডে আঘাতের সন্দেহ আছে।
কেন এটি জরুরি
যখন কেউ জ্ঞান হারায়—
জিহ্বা পিছনে নেমে শ্বাসনালী (airway) অবরুদ্ধ করতে পারে।
মুখের লালা বা পাকস্থলীর অ্যাসিডযুক্ত তরল শ্বাসনালীতে ঢুকে শ্বাসরোধ, সংক্রমণ বা নিউমোনিয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

Recovery Position-এ রাখলে—
শ্বাসনালী খোলা থাকে এবং অক্সিজেন প্রবাহ সচল থাকে।
লালা, বমি বা অন্যান্য তরল সহজে বাইরে বেরিয়ে যায়, ফলে শ্বাসরোধ বা সংক্রমণের ঝুঁকি কমে।
ব্যক্তির অবস্থা স্থিতিশীল রাখতে সাহায্য করে যতক্ষণ না পেশাদার চিকিৎসা পাওয়া যায়।

Demonstrated by:
Dr. Shirshendu Dhar
MD Emergency Medicine

📌 Source: National Emergency Life Support (NELS) Course

⚠️ Special Note:
This video is for public awareness only, not medico-legal advice. In any emergency, seek help from a qualified doctor or healthcare provider.

🚑 Urgent Reminder:
📞 Call 102 Ambulance Emergency Response Team as soon as possible.
সময়মতো পদক্ষেপই জীবন বাঁচাতে পারে। ❤️

প্রাণ রক্ষায় আমাদের অঙ্গীকারএই ফেসবুক পেজের উদ্দেশ্য হলো আগরতলা গভার্নমেন্ট মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের ...
10/08/2025

প্রাণ রক্ষায় আমাদের অঙ্গীকার

এই ফেসবুক পেজের উদ্দেশ্য হলো আগরতলা গভার্নমেন্ট মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের কার্যক্রম, জরুরি পরিস্থিতিতে করণীয় ও সচেতনতা সম্পর্কিত তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া। এখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা, জরুরি সেবা এবং জীবন রক্ষাকারী পরামর্শ সাধারণ মানুষের কল্যাণে শেয়ার করা হবে।

উল্লেখ্য, এই পেজটি কোনোভাবেই আগরতলা গভার্নমেন্ট মেডিকেল কলেজ বা এর ইমার্জেন্সি মেডিসিন বিভাগের অফিসিয়াল পেজ নয়। পেজ অ্যাডমিন বা পরিচালকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের কোনো আর্থিক বা রাজনৈতিক সম্পর্ক নেই।

আপনাদের কাছে অনুরোধ—পেজের পোস্টে গঠনমূলক ও শালীন মন্তব্য করুন। প্রশাসক অশালীন বা অসংলগ্ন মন্তব্য অপসারণের অধিকার সংরক্ষণ করেন।

🌸 গতকাল ছিল রাখীবন্ধন 🌸এ বন্ধন শুধু রাখী পরানো নয়—এটি নিরাপত্তা, স্নেহ ও মর্যাদা রক্ষার অঙ্গীকার। ❤️এই বিশেষ দিনে, আগরত...
10/08/2025

🌸 গতকাল ছিল রাখীবন্ধন 🌸
এ বন্ধন শুধু রাখী পরানো নয়—এটি নিরাপত্তা, স্নেহ ও মর্যাদা রক্ষার অঙ্গীকার। ❤️

এই বিশেষ দিনে, আগরতলা গভার্নমেন্ট মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে অনাড়ম্বরে হলেও গভীর মমতায় পালন করা হলো রাখীবন্ধন উৎসব।

🩺 রঙিন সুতোয় বাঁধা এই ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে চিকিৎসক ও স্টাফরা জানিয়ে দিলেন—
দিন হোক বা রাত, প্রতিটি মুহূর্তে আমরা জীবন বাঁচানোর জন্য প্রস্তুত।

💙 প্রাণ রক্ষায় আমাদের প্রতিশ্রুতি অটুট।

#রাখীবন্ধন

Agartala - The city of peace & joy

Address

Behind Hindi H/S School,Ujan Abhoynagar , Agartala , Tripura (W)
Agartala
799005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emergency Department Agmc Unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram