Saheed Shib Sankar Seba Samity, Burdwan

Saheed Shib Sankar Seba Samity, Burdwan A NGO to serve the human community

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে আজ ৭ এপ্রিল ২০২৬ মর্যাদা র সাথে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। বিশ্বের সকল মানুষের...
07/04/2026

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে আজ ৭ এপ্রিল ২০২৬ মর্যাদা র সাথে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। বিশ্বের সকল মানুষের কাছে সুস্বাস্থ্য একটি অধিকার এই বার্তা ঘোষনা করে WHO এবং এই দিনটি (৭এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়। আলোচনা সভার শুরুতে রাজ্যের বিশিষ্ট ও খ্যাতনামা চিকিৎসক ডাঃ মণি কুমার ছেত্রীর মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সেবা সমিতির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ তুষার কান্তি বটব্যাল দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। ডাঃ সুধাকর মন্ডল তার সংক্ষিপ্ত বক্তব্যে সুস্বাস্থ্য ও বিজ্ঞান চেতনার কথা আলোচনা করেন। প্রারম্ভিক বক্তব্য রাখেন ডাঃ গীষ্পতি চক্রবর্তী। এছাড়া ডঃ অরবিন্দ দাস তাঁর বক্তব্যে যুদ্ধ ও হিংসাদীর্ন পৃথিবীতে বিজ্ঞানকে মানবসমাজের উন্নতির জন্য ব্যবহার করার আহ্বান জানান। সংস্থার সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিক তাঁর বক্তব্যে শহিদ শিবশঙ্কর সেবা সমিতির কার্যকলাপ আলোচনা করেন ও এই ধরণের দিবস উদযাপনের তাৎপর্য ব্যাখ্যা করেন। বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই বিশেষ দিনটি পালন করা হয়।

তীব্র গরমে চারিদিকে যখন রক্তের আকাল সেই সময়ে বিগত বছরের মতো এবারও শ্রী অমিতাভ পাল তাঁর পিতা প্রয়াত গণেশ চন্দ্র পালের স...
05/04/2026

তীব্র গরমে চারিদিকে যখন রক্তের আকাল সেই সময়ে বিগত বছরের মতো এবারও শ্রী অমিতাভ পাল তাঁর পিতা প্রয়াত গণেশ চন্দ্র পালের স্মৃতির উদ্দেশ্যে শহিদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারে পরিবারের সদস্যদের ও বন্ধুদের নিয়ে রক্তদানের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি নিজে সর্বপ্রথম এবং সবশেষে তার সহধর্মিনী সুতপা পাল সহ ৩০ জন রক্তদান করেন। সঙ্গে ছিলেন তাদের কন্যা শায়রী পাল। এই ধরনের কাজ সেবা সমিতিকে আরো এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। সমিতির পক্ষ থেকে শ্রী অমিতাভ পাল ও পরিবারের সকল সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

রক্তের আকাল দূর করতে শুধু আগষ্ট থেকে ফেব্রুয়ারী নয়, "এপ্রিল-মে-জুন" মাসে রক্তদান শিবির করে দৃষ্টান্ত স্থাপন করুন।

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির মুখপত্র ত্রৈমাসিক  "স্বাস্থ্য ও মানুষ" পত্রিকার জানুয়ারি - মার্চ,'২৬ সংখ্যা প্রকাশিত হলো। এক ...
27/03/2026

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির মুখপত্র ত্রৈমাসিক "স্বাস্থ্য ও মানুষ" পত্রিকার জানুয়ারি - মার্চ,'২৬ সংখ্যা প্রকাশিত হলো। এক অনাড়ম্বর অনুষ্ঠানে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অরবিন্দ দাশ, সভাপতি ডাঃ তুষার কান্তি বটব্যাল, প্রকাশক ধীরেন্দ্রনাথ সুর, পত্রিকার সম্পাদক ডাঃ গীষ্পতি চক্রবর্তী, সংস্থার সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক, অধ্যাপিকা গোপা সামন্ত, শ্যামসুন্দর বেরা, সন্দীপ মান্না, কাজী নাসের আহমদ, পার্থ গোস্বামী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পত্রিকার এবারের বিষয়: "স্বাস্থ্যের জন্য একসাথে"। বিগত ৪১ বছর ধরে সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পত্রিকা প্রকাশিত হচ্ছে।
আজকে সভার শুরুতে পত্রিকার সাথে দীর্ঘদিন যুক্ত বিশিষ্ট চিকিৎসক ডাঃ গৌতম চ্যাটার্জি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সুব্রত লস্করের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানানো হয়।
আগামী ৫ই জুন '২৬ পত্রিকার "পরিবেশ সংখ্যা" প্রকাশিত হবে বলে সম্পাদক জানান।

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির সহায়তায় আজ (২৫.৩.২৬) রাইপুর গ্ৰামে নিরুপম সেন সেবা সমিতির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির অন...
25/03/2026

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির সহায়তায় আজ (২৫.৩.২৬) রাইপুর গ্ৰামে নিরুপম সেন সেবা সমিতির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। তৃতীয় বার এই ধরনের শিবির অনুষ্ঠিত হয়। ফলোআপ চেক আপ করার ফলে ডাক্তার বাবুদের পক্ষে বোঝা সম্ভব হয় পরামর্শ যা দেওয়া হয়েছিল, কতটা মেনে চলেছেন। খাবারে নুন ব্যবহার কম করতে বলা হয়েছিল যাঁদের, দেখা গেছে এই পরামর্শ মেনে চলার জন্য হাই প্রেসার কমেছে। সুঅভ্যাস কিছু গড়ে তোলা গেছে। স্বাস্থ্য শিবিরের শুরুতে ডাঃ গীষ্পতি চক্রবর্তী ও ডাঃ স্বপন বনিক রোগ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন। ১০৩জনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে সহযোগিতা করা হয়। ডাঃ দিব্যেন্দু রায় ৫৬জনের চক্ষু পরীক্ষা করে ৩১জনের চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। শহিদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজিত হচ্ছে বিভিন্ন গ্ৰামাঞ্চলে। হতদরিদ্র শ্রমজীবী মানুষের জন্য এই পরিসেবা ও সচেতনতা সৃষ্টির ব্যবস্থা করতে পেরে আমরা গর্বিত। এই কর্মসূচির ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই। সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। আজকের স্বাস্থ্য সচেতনতা শিবিরে সহায়তা করেন স্থানীয় সেচ্ছাসেবক সহ সেবা সমিতির পক্ষে অছি পরিষদ সদস্য অরুপ হালদার, সহসম্পাদক সমীর তরফদার, পার্থ গোস্বামী, নীলমাধব নন্দী, অক্ষয় দাস।

ডাঃ সুশান্ত রায় (এম. ডি. - হোমিওপ্যাথি) প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে সেবা সমিতিতে রোগী দেখবেন।
20/03/2026

ডাঃ সুশান্ত রায় (এম. ডি. - হোমিওপ্যাথি) প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে সেবা সমিতিতে রোগী দেখবেন।

বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডঃ উদয়ী গুহর স্মৃতিতে শহিদ শিবশঙ্কর সেবা সমিতি কে ১০০০০/-(দশ হাজার টাকা) দিয়ে ...
15/03/2026

বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডঃ উদয়ী গুহর স্মৃতিতে শহিদ শিবশঙ্কর সেবা সমিতি কে ১০০০০/-(দশ হাজার টাকা) দিয়ে সহযোগিতা করলেন বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও ডঃ উদয়ী গুহের জীবনসঙ্গী ডঃ দিলীপ গুহ। আজ (১৫.০৩.২০২৬) ডঃ গুহের ছোটনীলপুরের বাসভবনে সেবা সমিতির সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিক, চিকিৎসক ডাঃ বাসুদেব রায়চৌধুরী ও পার্থ গোস্বামী উপস্থিত ছিলেন এবং তাদের হাতে এই অর্থ তুলে দিলেন ডঃ দিলীপ গুহ। ডাঃ বাসুদেব রায়চৌধুরীর কাছে সেবা সমিতির কার্যকলাপ সম্পর্কে অবহিত হয়ে ডঃ দিলীপ গুহ সেবা সমিতিকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।
সমাজে এমন অসংখ্য মানুষ আছেন যারা নিঃশব্দে সমাজের স্বার্থে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সেবা সমিতির গ্ৰামাঞ্চলে স্বাস্থ্য সচেতনতা শিবির নিঃসন্দেহে জনমানসে ইতিবাচক সাড়া ফেলেছে বলা যায়।
ডাঃ দিলীপ গুহের সুস্থ ও দীর্ঘ জীবন আমরা কামনা করি। আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

"IMAGING ORTHOPODS", Orthopedic Doctorsদের একটি সংস্থা (কলকাতা) যার সদস্যরা ছবি তুলতে ভালোবাসেন এবং প্রতি বছর প্রদর্শনীর...
10/03/2026

"IMAGING ORTHOPODS", Orthopedic Doctorsদের একটি সংস্থা (কলকাতা) যার সদস্যরা ছবি তুলতে ভালোবাসেন এবং প্রতি বছর প্রদর্শনীর আয়োজন করেন, এই বছরের ফটোগ্রাফি প্রদর্শনী (৫বছর ) চলছে বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট এন্ড কালচারে। ডাঃ ইন্দ্রজিৎ সরদার, ডাঃ কুনাল সেনগুপ্ত, ডাঃ অভিজিৎ সর্বাধিকারী, ডাঃ অর্ণব কুন্ডু, ডাঃ জি জি কর প্রমুখ এই প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা এবং এনাদের উপস্থিতিতে আজ ১০ই মার্চ ২৬, এই ফটোগ্ৰাফি প্রদর্শনীর উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অঞ্জন দত্ত, চন্দন সেন, মীর, প্রাক্তন আমলা শ্রী দেবাশীষ সেন প্রমুখ ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে শহিদ শিবশঙ্কর সেবা সমিতিকে আমন্ত্রণ জানানো হয় এবং জনস্বাস্থ্য সম্পর্কিত অসাধারণ কাজের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা দিয়ে সহযোগিতা করেন। শহিদ শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক, যুগ্ম সম্পাদক ডাঃ গীষ্পতি চক্রবর্তী, ডাঃ দিব্যেন্দু রায়, পার্থ গোস্বামী এবং প্রবীণ কৃষক নেতৃত্ব গনেশ চৌধুরী। "IMAGING ORTHOPADS" র সদস্য চিকিৎসকদের আন্তরিক ব্যবহারে আমরা অভিভূত। সেবা সমিতির কর্মধারা সম্পর্কে তারা অনেকেই অবহিত। আমরা উপস্থিত সদস্যদের হাতে 'স্বাস্থ্য ও মানুষ' পত্রিকা ও আমাদের কর্মসূচির ছাপানো লিফলেট তুলে দিই।
শহিদ শিবশঙ্কর সেবা সমিতিকে যেভাবে এনারা স্বীকৃতি জানালেন, আমরা গর্বিত ও আপ্লুত।
এর কিছু ছবি শেয়ার করা হয়েছে।

শহিদ শিবশঙ্কর সেবা সমিতিতে গত ১৫.০২.২০২৬, রবিবার, একটি আলোচনা সভায় অসাধারণ বললেন SGPGI, UP -র অধ্যাপক ডাঃ উদয় চাঁদ ঘোষ...
04/03/2026

শহিদ শিবশঙ্কর সেবা সমিতিতে গত ১৫.০২.২০২৬, রবিবার, একটি আলোচনা সভায় অসাধারণ বললেন SGPGI, UP -র অধ্যাপক ডাঃ উদয় চাঁদ ঘোষাল। বিষয়ঃ "পেটের সমস্যা"। বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তনী ডাঃ ঘোষাল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গ্যাসট্রোএন্ট্রোলজিষ্ট হিসাবে পরিচিত। তাঁর গবেষণা পত্র সারা পৃথিবীতে স্বীকৃত ও গ্ৰহনযোগ্য। তিনি গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়কারী ডিভাইস "ট্রান্সাইমার" আবিষ্কার করেন ও তার পেটেন্ট নিয়েছেন। এটির বিদেশে দাম ৫০,০০০ টাকা কিন্তু মাত্র ২৫০০ টাকায় এখন এখানে পাওয়া যাবে এবং এর কারখানা তিনি তার জন্মস্থান বাঁকুড়া জেলার গ্ৰামের বাড়িতে স্থাপন করবেন বলে ঘোষণা করেন।
#লাইক এবং #সাবস্ক্রাইব করুন

১৫.০২.২৬ তারিখে শহিদ শিবশঙ্কর সেবা সমিতিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় “পেটের সমস্যা” বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্....

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে টাউন হলে আলোচনাসভা--- "স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা - ভারত...
01/03/2026

শহিদ শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে টাউন হলে আলোচনাসভা---
"স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা - ভারতবর্ষের প্রেক্ষিতে" - ডাঃ সুবর্ণ গোস্বামী
#লাইক এবং #সাবস্ক্রাইব করুন

১৮ ই ফেব্রুয়ারি 2026 এ , বর্ধমান টাউন হলে শহীদ শিব শংকর সেবা সমিতি আয়োজিত সভায় , "স্বাস্থ্য পরিষেবায় সরকারি ও বেসর.....

বিষয়: "স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা - ভারতবর্ষের প্রেক্ষিতে" - ডাঃ অরুণ সিং https://youtu.b...
28/02/2026

বিষয়: "স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা - ভারতবর্ষের প্রেক্ষিতে" - ডাঃ অরুণ সিং

https://youtu.be/ctsv1_Wq9V4?si=gil4DNn8-https://youtu.be/ctsv1_Wq9V4?si=gil4DNn8-po86xZopo86xZo

এই সভায় ডাঃ অরুণ সিং স্বাস্থ্যব্যবস্থা, বিজ্ঞানমনস্কতা ও মানবিক চিকিৎসার প্রকৃত দর্শন নিয়ে গভীর বিশ্লেষণ উপস.....

১৮ ই ফেব্রুয়ারী টাউন হলে "স্বাস্থ্য পরিষেবায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা - ভারতবর্ষের প্রেক্ষিতে" সম্বন্ধিত ...
26/02/2026

১৮ ই ফেব্রুয়ারী টাউন হলে "স্বাস্থ্য পরিষেবায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা - ভারতবর্ষের প্রেক্ষিতে" সম্বন্ধিত সভায় শহিদ শিবশঙ্কর সেবা সমিতির কর্মসূচি ও দৃষ্টিভঙ্গি সম্মন্ধে বক্তব্য রাখছেন সমিতির সম্পাদক ডঃ সম্বরণ প্রামাণিক ও ডাঃ দিব্যেন্দু রায়।

শহিদ শিবশঙ্কর সেবা সমিতি, বাবুরবাগ, বর্ধমান—১৯৭৮ সাল থেকে স্বাস্থ্যকে সামাজিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে...

ডাঃ গৌতম চ্যাটার্জি গতকাল ২২.০২.২০২৬ কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তিনি একজন প্রথিতযশা শল্য চিকিৎসক ছিল...
23/02/2026

ডাঃ গৌতম চ্যাটার্জি গতকাল ২২.০২.২০২৬ কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তিনি একজন প্রথিতযশা শল্য চিকিৎসক ছিলেন। তিনি শহিদ শিবশঙ্কর সেবা সমিতির পরিচালক সমিতির সদস্য হিসেবে বহুদিন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। রশ্মি ব্লাড সেন্টার গড়ে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেবা সমিতির অভ্যন্তরে একটি ছোট অপারেশন থিয়েটার তৈরিতে খুবই উৎসাহী ছিলেন। এছাড়াও স্বাস্থ্য মেলা, "স্বাস্থ্য ও মানুষ" পত্রিকার সাথেও যুক্ত ছিলেন। সংস্কৃতি জগতে তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব। নাটক, সংগীত, আবৃত্তি সবক্ষেত্রেই তিনি ছিলেন অনেকের প্রিয় মানুষ। ডাঃ চ্যাটার্জি চিকিৎসক সংগঠন AHSDর দায়িত্ব পালন করেছেন এবং IMAর বর্ধমান শাখার সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শহিদ শিবশঙ্কর সেবা সমিতির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছে। আজ ২৩.০২.২৬ সেবা সমিতিতে ভাবগম্ভীর পরিবেশে শোকসভার আয়োজন করা হয়। সমিতির সকল সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিচারণা করেন ডাঃ তুষার কান্তি বটব্যাল, ধীরেন্দ্রনাথ সুর, ডাঃ গীষ্পতি চক্রবর্তী, অধ্যাপিকা স্বপ্না সেন। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক ডঃ সম্বরন প্রামাণিক।

Address

SHIBSANKAR SARANI, BABURBAG BURDWAN
Burdwan
713104

Alerts

Be the first to know and let us send you an email when Saheed Shib Sankar Seba Samity, Burdwan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Saheed Shib Sankar Seba Samity, Burdwan:

Share