Astro Motivator Bidyutt Banerjee

Astro Motivator Bidyutt Banerjee Motivational speaker and professonal astrologer. জ্যোতিষ বিশ্লেষণ করতে w.app করুন 9735587023 নাম্বারে
(1)

03/04/2026

বৃশ্চিক রাশি ও রিউমার

゚viralvideo

03/04/2026

সৌন্দর্য এর সম্পর্ক চাহিদা পযন্ত...
আর মায়ার সম্পর্ক মৃত্যু পযন্ত..
সৌন্দর্য :- শুক্র মায়া :- চন্দ্র

রাহুকে নিয়ে কিছু বিষয় এডভান্স লেভেলে কিছু কথা:-রাহু কোনো ভৌত গ্রহ নয়—এটি একটি ছায়া-গ্রহ বা নোড (চাঁদের উত্তর নোড)। এর মহ...
02/04/2026

রাহুকে নিয়ে কিছু বিষয় এডভান্স লেভেলে কিছু কথা:-

রাহু কোনো ভৌত গ্রহ নয়—এটি একটি ছায়া-গ্রহ বা নোড (চাঁদের উত্তর নোড)। এর মহত্ত্ব নিহিত রয়েছে এর তীব্রতা এবং ফলাফলকে বহুগুণ বাড়িয়ে তোলার ক্ষমতার মধ্যে।
✡️ রাহুর মূল শক্তিগুলো:
অসীম উচ্চাকাঙ্ক্ষা → ব্যক্তিকে অত্যন্ত কর্মোদ্যমী ও লক্ষ্যমুখী করে তোলে
সীমানা লঙ্ঘন → প্রথা ও নিয়মের গণ্ডি পেরিয়ে যায়
বৈদেশিক সংযোগ → বিদেশের মাটিতে বা বৈদেশিক শিল্পক্ষেত্রে সাফল্য এনে দেয়
জনসাধারণের ওপর প্রভাব → রাজনীতি, গণমাধ্যম ও ডিজিটাল জগতে খ্যাতি
বস্তুগত সাফল্য → আকস্মিক উত্থান, ধনসম্পদ ও সামাজিক মর্যাদা লাভ
🕉️ আধুনিক যুগে, রাহু যেসব বিষয়ের অধিপতি:
প্রযুক্তি 💻
সোশ্যাল মিডিয়া 📱
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মায়া বা বিভ্রম, ভার্চুয়াল বাস্তবতা
প্রচলিত ধারার বাইরের পেশা বা কর্মজীবন

⚡ রাহুকে কেন এত শক্তিশালী মনে হয়?
রাহু যুক্তির ধার ধারে না—এটি কেবল তীব্র আসক্তি বা আবেশের বশবর্তী হয়ে চলে।
জন্মছকের যে ঘরে রাহু অবস্থান করে → আপনি সেই নির্দিষ্ট ক্ষেত্রের বিষয়গুলোর প্রতি তীব্রভাবে ক্ষুধার্ত বা আগ্রহী হয়ে ওঠেন
এটি পূর্বজন্মের কর্মফল (কর্মা) থেকে উদ্ভূত প্রবল আকাঙ্ক্ষার সৃষ্টি করে
এটি অত্যন্ত দ্রুতগতিতে উত্থান বা উন্নতি এনে দেয়, তবে প্রায়শই তার সাথে বিভ্রান্তি বা মায়ার আবেশ জড়িয়ে থাকে।
✡️ উদাহরণস্বরূপ:
১০ম ঘরে রাহু → কর্মজীবন বা পেশা নিয়ে বিশাল উচ্চাকাঙ্ক্ষা
৭ম ঘরে রাহু → সম্পর্ক বা দাম্পত্য জীবনের প্রতি তীব্র আবেশ
১ম ঘরে রাহু → বলিষ্ঠ ব্যক্তিত্ব ও এক ধরণের চুম্বকীয় আকর্ষণশক্তি (Aura)
✡️ রাহুর অন্ধকার দিক বা নেতিবাচক প্রভাব
রাহু নিঃসন্দেহে শক্তিশালী—তবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে এটি অত্যন্ত বিপজ্জনকও হয়ে উঠতে পারে।
বিভ্রম বা মায়া
আসক্তি / আবেশ
শর্টকাট বা সহজ পথ খোঁজা এবং কূটকৌশল প্রয়োগ
আকস্মিক উত্থান → আকস্মিক পতন
মানসিক অস্থিরতা বা অশান্তি
👉 রাহু সবকিছুই খুব দ্রুত এনে দেয়, কিন্তু বিনিময়ে সে আপনার আত্মনিয়ন্ত্রণ বা সংযমের পরীক্ষা নেয়।
🧘 রাহুর প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য
রাহু কেবল বস্তুগত বিষয় নিয়েই সীমাবদ্ধ নয়—এটি আমাদের কর্মফলের গতিকে ত্বরান্বিত করার একটি মাধ্যমও বটে। এটি আপনাকে অজানা অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়
আপনাকে আপনার 'কমফোর্ট জোন' বা স্বাচ্ছন্দ্যের গণ্ডি ছাড়িয়ে বিকশিত হতে বাধ্য করে
অবশেষে, মোহভঙ্গ হওয়ার পর এটি আপনাকে অনাসক্তির পথে পরিচালিত করে
👉 গভীরতর আধ্যাত্মিকতায়: রাহু = আকাঙ্ক্ষা → অভিজ্ঞতা → মোহভঙ্গ → প্রজ্ঞা
🪔 যখন রাহু সত্যিই "মহান" হয়ে ওঠে
রাহু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে ওঠে যখন:
এটি ত্রিকোণ (৫ম ও ৯ম) অথবা ১০ম ভাবের সাথে যুক্ত থাকে
এটি বুধ, শুক্র বা শনির সাথে (ব্যবহারিক অর্থে) সম্পর্কযুক্ত হয়
এটি সুশৃঙ্খলতা ও সচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণে থাকে
🔑 চূড়ান্ত সত্য
👉 রাহু ভালো বা মন্দ—কোনোটাই নয়; এটি মূলত ভাগ্যের একটি 'অ্যামপ্লিফায়ার' বা তীব্রতাদায়ক শক্তি।
পার্থিব সাফল্যের জন্য → রাহু অপ্রতিদ্বন্দ্বী
মানসিক শান্তির জন্য → রাহু অবশ্যই নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

ওম রাং রাহবে নম:
Astro Motivator Bidyutt Banerjee
Bidyut Banerjee
097355 87023

01/04/2026

আমরা সবসময় স্থায়ী কিছু খুঁজি..স্থায়ী কাজ,স্থায়ী মানুষ,স্থায়ী জীবন...কিন্তু আমরা অনেক সময় বুঝি না কোন কিছুই স্থায়ী নয়..সবকিছুই পরিবর্তনশীল বা অস্থায়ী...তবে ছোটবেলায় ক্ষণে ক্ষণে বেশি পরিবর্তন মেনে নিতাম হয়তো অত মনে ধরত না.. কারণ তখন মনও তো পরিবর্তন করে নিত বলতে পারেন চঞ্চল ছিল...আর তখন সঙ্গী,সাথী ঘটনা প্রবাহ বেশিই ছিল...তখন বেশি রক্তের সম্পর্ক মা-বাবা এর উপর নির্ভরশীল থাকতাম...কিন্তু যত দিন যাবে আমরা সর্বদা স্থায়ী বিষয়কে বেছে নিতে থাকব...তাই হয়তো ছাকনিতে ছেঁকে লাস্ট অবধি কিছু সম্পর্ক থেকে যায়...আসলে আমাদের "মন" চঞ্চল পরিবর্তনকে পেতে চায়...কিন্তু পরিস্থিতি বাস্তবের মুখোমুখি এনে দাঁড় করায়...তাই হয়তো মানুষ ছোটবেলায় যতটা সরল থাকে বড় হলে জটিল হয়ে যায়...কারণ পরিস্থিতি তাকে পাল্টে দেয়...
শনি যেমন স্থায়ী বিষয়কে নির্দেশ করে...চন্দ্র তেমন ক্ষণে ক্ষণে বদলায়...যারা দেখবেন একটু স্থায়ী সত্তায় বিশ্বাসী তারা ক্ষণে ক্ষণে বদলকে মেনে নিতে পারে না..এই যেমন,ঘুমানোর পর মনে হয় আর একটু ঘুমালে ভালো হয়,ভালো লাগা প্রিয় মানুষ আর একটু থেকে গেলে ভালো হয়..এগুলো...আসলে জীবন স্থায়ী কিন্তু জীবনের ঘটনা গুলো অস্থায়ী...তাই হয়তো বদলানো মেনে নিতে পারে না "শনি"..চন্দ্রকে শত্রু ভাবে....
Astro Motivator Bidyutt Banerjee
Bidyut Banerjee
9735587023

কেন্দ্র স্থান:-
01/04/2026

কেন্দ্র স্থান:-

31/03/2026

শনি ও শুক্র

31/03/2026

শুক্র ও চন্দ্র

31/03/2026

BNN মতে বুধ শিক্ষা ও বুদ্ধির মূল গ্রহ :-
১) বুধ ও বৃস্পতি যোগ :- ব্যাক্তি শিক্ষক,শাস্ত্র বা ধারণার মাধ্যমে শেখে।
২) বুধ ও শনি যোগ :- পরীক্ষা,প্রযুক্তি এর মাধ্যমে, শিক্ষা ধীর গতিতে হয়।
৩) বুধ ও চন্দ্র যোগ :- গল্প,সংগীত,দৃশ্য এগুলোর মাধ্যমে শেখে। তবে এদের শিক্ষা মুডের উপর নির্ভরশীল।
৪) বুধ ও রাহু যোগ :- ইন্টারনেট, শর্টকাট,একসাথে অনেকগুলো কোর্স শিখতে দেখা যায়।
৫) বুধ ও কেতু যোগ :- অন্তরদৃষ্টি,গবেষণা, জ্যোতিষ । তবে শিক্ষায় আসক্তি আসে।
৬) বুধ ও মঙ্গল যোগ:- সংযোগ কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সামরিক বাহিনী, আইন (Law), বা যেকোনো কৌশলগত চিন্তাভাবনার পেশায় বড় সাফল্য এনে দেয়। তবে এই যোগে শিক্ষায় সমস্যা বেশি দেখা যায়।
৭) বুধ ও রবি যোগ :-
বুদ্ধিমান, তীক্ষ্ণ মেধার অধিকারী এবং জ্ঞানপিপাসু হন।
Astro Motivator Bidyutt Banerjee
Bidyut Banerjee
097355 87023

30/03/2026

বিষয়টা বিবাহের :-
সপ্তম হাউস :-
বিবাহের হাউস। বিবাহ হবে কিনা এই হাউস নির্দেশ করবে।
সপ্তম হাউস স্বামী :-
বিবাহের/বিবাহিত জীবনের দেখাশুনা সপ্তম হাউস স্বামী করবে। সপ্তম হাউস স্বামী পীড়িত হলে বিবাহিত জীবনের রেসপন্স নেবে না।
কারক :-
ছেলেদের বিবাহের কারক শুক্র অন্যদিকে মেয়েদের বিবাহের কারক বৃহস্পতি। তবে ছেলে -মেয়ে উভয়ের ক্ষেত্রে কামনা,আকর্ষণ, লাক্সসারি এগুলো শুক্র নির্দেশ করবে। ছেলেদের সেক্স এর কারক শুক্র; অন্যদিকে মেয়েদের সেক্স এর কারক মঙ্গল।
শুক্র :-
শুক্র সপ্তম হাউসের স্থির কারক হওয়ার জন্য উক্ত হাউস মেন্টেন্ট রাখার রেসপন্সসিবিলিটি তার কাছে থাকবে।
এছাড়া শুক্র কালপুরুষের দ্বাদশ এ উচ্চ। বেড সুখ নির্দেশ করবে।
তুলা রাশি :-
তুলা রাশি কালপুরুষের সপ্তম হাউস হওয়ার জন্য,বিবাহ হওয়ার এবং বিবাহিত বিষয়ের কোয়ালিটি কেমন নির্দেশ করবে।
বৃহস্পতি:-
বৃহস্পতি বিবাহিত জীবনের সুখ নির্দেশ করবে। সপ্তমের দশম হল চতুর্থ। কালপুরুষের চতুর্থ হাউসে গুরু উচ্চ। উক্ত হাউস বিবাহ সুখ নির্দেশক।
মঙ্গল :-
মঙ্গলের প্রভাব বেশি হলে বিবাহিত জীবনে অথারিটি বেশি আসবে;মেয়েদের সেক্স প্রবণতা বেশি হবে। মঙ্গল কালপুরুষের দশমে দিকবলি ও উচ্চ।
বুধ :-
কালপুরুষের ষষ্ঠ হাউসে উচ্চ। বুধ বিবাহিত জীবনে ফাটল সৃষ্টি করতে পারে। সপ্তমের দ্বাদশ হল ষষ্ঠ;বুধ কালপুরুষের দ্বাদশ হাউসে নিচ হয়।
*** এছাড়াও আরো বিষয় দেখতে হয়।
゚viralvideo
Astro Motivator Bidyutt Banerjee
Bidyut Banerjee

30/03/2026

নবাংশ কুণ্ডুলিতে deities দেবতা দিয়ে একটি প্রেডিকসন :-
নবাংশ কুণ্ডুলিতে তিনটি স্বামী ( lord) আছে। সেগুলি হল দেবতা,মনুষ্য ও রাক্ষস।
যে গ্রহ চর নবাংশ এ আছে সে দেব।
যে গ্রহ স্থির নবাংশ এ আছে সে মনুষ্য।
যে গ্রহ দ্বি-স্বভাব নবাংশ এ আছে সে রাক্ষস।

- দেব নবংশে অবস্থানকারী কোনো গ্রহ শান্ত ও ধর্মপরায়ণ প্রকৃতির হয়। এটি নিজের কারকত্ব বা গুণাবলি অন্যদের দান করতে এবং তাদের সাথে ভাগ করে নিতে পছন্দ করে।
নর (মানুষ) — দেবের পরেই এদের স্থান; অর্থাৎ এরা দ্বিতীয় সর্বোত্তম শ্রেণিভুক্ত। এই শ্রেণির জাতক বাস্তববাদী হন এবং জীবনের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত মাটির কাছাকাছি ও বাস্তবসম্মত হয়।
রাক্ষস (দানব ও অশুভ) — এরা হঠকারী হতে পারে এবং মাঝে মাঝে হিংস্রও হয়ে উঠতে পারে। এরা বস্তুবাদী প্রকৃতির হয়। এরা সবকিছু কেবল নিজের দখলেই রাখতে পছন্দ করে। যেকোনো পরিস্থিতিতেই এরা কঠোর পরিশ্রমী হয়।
** আপনার নবাংশ কুণ্ডুলিতে যে ভাগে অর্থাৎ দেব,নর,রাক্ষস ভাবে বেশি গ্রহের সমাবেশ হবে সেই অনুযায়ী আপনার অন্তরআত্মার পরিবেশ ও বিবাহ জীবনে প্রভাব ফেলবে।

Astro Motivator Bidyutt Banerjee
Bidyut Banerjee
For booking w.app 9735587023

29/03/2026

Rahu

29/03/2026

অনেকে কম্পিটিশন এর ভয়ে পিছিয়ে যায়...যারা কম্পিটিশন দেখে না, মেহনত করতে ভয় পায় না..তারা কম্পিটিশন নয় opportunity বা সুযোগ খোঁজে..
সুযোগ আসে নবম হাউস থেকে...সুযোগের সদ ব্যাবহার করতে নবমের দশম অর্থাৎ ষষ্ঠ ঘরকে কাজে লাগাতে হয়..ডিসিপ্লিন,হার্ডওয়ার্ক,কম্পিটিশন কে একসেপ্ট করে...আর আপনার উক্ত বিষয় ভালো হলে কর্ম ভালো হয়...কারন যেকোন হাউস থেকে তার পঞ্চম প্রতি তার বিষয়কে বড় করে তোলে..ষষ্ঠ হাউসের পঞ্চম হল দশম...
সুযোগ আসে নবম ও বৃহস্পতি থেকে এবং পরিশ্রম আসে ষষ্ঠ ও শনি থেকে....

Address

Burdwan
Burdwan

Telephone

9735587023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astro Motivator Bidyutt Banerjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Astro Motivator Bidyutt Banerjee:

Share