16/04/2026
১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের এই শুভ দিনে বর্ধমান শহরে আমরা আমাদের স্বপ্নের পথচলা শুরু করলাম—Smile Motion Physio Charity। যে সমস্ত মানুষ আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন, এবং সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুরা, তাদের জন্য আমরা ন্যূনতম খরচে উন্নত মানের ফিজিওথেরাপি পরিষেবা নিয়ে এসেছি। এখানে আধুনিক যন্ত্রপাতি ও সঠিক মূল্যায়নের মাধ্যমে চিকিৎসা করা হয়, এবং আমাদের প্রতিশ্রুতি একটাই—খরচ কম হলেও চিকিৎসার মানে কোনো আপস নয়। আমরা বিশ্বাস করি, সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা একজন মানুষকে নতুন করে চলার শক্তি দেয়, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা এই পথ চলতে চাই।