11/01/2026
কার্যকরী সমিতির সভা
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি
স্থান : চন্দননগর স্পোর্টিং ক্লাব
তারিখ : ১১ই জানুয়ারি, ২০২৬
সময় : সন্ধ্যা ৭ টা
সভায় নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় :
(১) ২০২৬ সালের শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার পূজার দশমীর রাতে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আয়োজিত আলোকশোভিত বিসর্জন শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য category 1,2,3,4 (শ্রেণী ১,২,৩,৪ ) অন্তর্ভুক্ত পূজা কমিটিদের আবেদনপত্র যথাক্রমে আগামী ১৯,২০,২১ ও ২৪শে জানুয়ারি, ২০২৬ তারিখে সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে গ্রহণ করা হবে।
Category 5 (শ্রেণী ৫) - র অন্তর্ভুক্ত পূজা কমিটিদের, লটারির মাধ্যমে শোভাযাত্রায় অংশগ্রহণের সুযোগের জন্য আবেদনপত্র যথাক্রমে আগামী ১,২,৩ ও ৪ ফেব্রুয়ারি , ২০২৬ তারিখে, কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্ধারিত সময়ে গ্রহণ করা হবে।
Category 1,2,3,4,5 ( শ্রেণী ১,২,৩,৪,৫) অন্তর্ভুক্ত পূজা কমিটিদের আগামী ১০ ই ফেব্রুয়ারি , ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আলোকশিল্পীর আলোকসজ্জা প্রদর্শনের দায়িত্ব গ্রহণ সম্বলিত সম্মতি পত্র মারফত জমা দিতে হবে।
(২) আগামী ৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বিশেষ সাধারণ সভা আয়োজিত হবে।
(৩) আগামী ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে, Category 5 (শ্রেণী ৫) অন্তর্ভুক্ত পূজা কমিটিদের আবেদনপত্র সাপেক্ষে ,২০২৬ সালের শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার পূজার দশমী রাতে আলোক শোভিত বিসর্জন শোভাযাত্রায় অংশগ্রহণের সুযোগের জন্য লটারি আয়োজন করা হবে।
(৪) গত ০৯/১১/২০২৫ তারিখে অনুষ্ঠিত চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির কার্যকরী সমিতির সভার সিদ্ধান্ত অনুযায়ী, গৌরহাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পূজা কমিটির বিষয়ে গণস্বাক্ষর, আজকের সভা থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটি অন্তর্ভুক্ত সকল পূজা কমিটি, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সমিতির সকল সদস্য এবং সাধারণ মানুষকে গণস্বাক্ষর করার জন্য কেন্দ্রীয় কমিটির অফিসে আহ্বান জানানো হচ্ছে। অফিস প্রতিদিন সন্ধ্যা ৭:৩০ থেকে রাত্রি ১০টা পর্যন্ত খোলা থাকবে।
শ্যামল কুমার ঘোষ
সভাপতি
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি