29/07/2022
প্রত্যাহার- " স্ব-বিষয়াসম্প্রয়োগে চিত্তস্য স্বরূপানুকার ইবেন্দ্রিয়ানাং প্রত্যাহারঃ।।"
ইন্দ্রিয়গন অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা - এদের যেসব বিষয়ের প্রতি সম্প্রয়োগ( আসক্তি), ইন্দ্রিয়গুলোর সেই আসক্তির অভাব হলে তারা চিত্ত বা মনের অনুরূপ হয়ে থাকে, এটাকেই প্রত্যাহার সাধন বলে।
অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী হতে না দিয়ে ইচ্ছা শক্তির সাহায্যে নিয়ন্ত্রণে রেখে অন্তর্মুখী করাটাই হল প্রত্যাহার।
প্রত্যাহার দুই ভাগে বিভক্ত যথা বহিঃ প্রত্যাহার ও অন্তর প্রত্যাহার ইন্দ্রিয় গান স্বভাবত বিষয়ের প্রতিধাবিত হয় তাদের বলপূর্বক বিষয় থেকে আকর্ষণ করাকে বহিঃ প্রত্যাহার বলে । ইন্দ্রিয় গুলোকে বলপূর্বক আকর্ষণ করতে হলে অবশ্যই প্রাণসূত্র ধরে আকর্ষণ করতে হয়। প্রাণসহ ইন্দ্রিয়গুলিকে আকর্ষণ করে শরীরের অষ্টাদশ মর্মস্থানে ধারণ করতে হয়। প্রাণসহ *ইন্দ্রিয়গুলিকে এক মর্মস্থান থেকে অন্য মর্মস্থানে আনায়ন করার যে আকর্ষণ প্রক্রিয়া, সেটাই প্রত্যাহার।*
এই 18 টি মর্মস্থান হল- পাদাদ্ঙ্গুষ্ঠ, গুল্ফ, জঙ্ঘার মধ্যস্থান, উরুর মধ্যস্থল, গুহ্যমূল, পৃষ্ঠ, দেহমধ্য, লিঙ্গ, নাভি, হৃদয়, কণ্ঠকূপ, তালুমূল, নাসামূল, চক্ষুদ্বয়ের মন্ডল, ভ্রু-যুগলের মধ্যদেশ, ললাট ও মূর্ধা।
করুন যোগ রোগ হবে বিয়োগ
যোগাযোগ করুন📲9073175821/9903622870