sastho seva

sastho seva medicine & blood collection

12/02/2026

Fasting Blood Test করানোর আগে কী করবেন?”
✅ ৮–১২ ঘণ্টা না খেয়ে থাকুন
✅ শুধু পানি খেতে পারেন
✅ চা, দুধ বা জুস খাবেন না
📞 9735414733

🩺 Hypertension (High Blood Pressure) কী?Hypertension মানে হলো রক্তচাপ স্বাভাবিকের চেয়ে দীর্ঘদিন বেশি থাকা।👉 স্বাভাবিক BP...
20/12/2025

🩺 Hypertension (High Blood Pressure) কী?
Hypertension মানে হলো রক্তচাপ স্বাভাবিকের চেয়ে দীর্ঘদিন বেশি থাকা।

👉 স্বাভাবিক BP ≈ 120/80 mmHg
👉 বারবার 140/90 mmHg বা তার বেশি হলে তাকে Hypertension বলা হয়।

এটি একটি Silent Killer, কারণ অনেক সময় লক্ষণ না থাকলেও শরীরের ভেতরে ক্ষতি চলতে থাকে।

🔍 Hypertension হওয়ার কারণ (Causes)
✔ অতিরিক্ত লবণ খাওয়া
✔ মানসিক চাপ (Stress, Anxiety)
✔ স্থূলতা (Obesity)
✔ শারীরিক পরিশ্রমের অভাব
✔ ধূমপান ও অ্যালকোহল
✔ ডায়াবেটিস
✔ কিডনি বা হরমোনজনিত সমস্যা
✔ বংশগত কারণ (Family History)
✔ বেশি তেল-ঝাল ও জাঙ্ক ফুড

⚠️ Hypertension এর Signs & Symptoms
অনেক সময় কোনো লক্ষণই থাকে না, তবুও হতে পারে—
🔹 মাথাব্যথা
🔹 মাথা ঘোরা
🔹 বুক ধড়ফড় করা
🔹 চোখে ঝাপসা দেখা
🔹 অতিরিক্ত ঘাম
🔹 ক্লান্তি
🔹 বুকে ব্যথা
🔹 শ্বাসকষ্ট (Severe case)

🧪 Hypertension নির্ণয়ের টেস্ট (Tests)
✔ Blood Pressure (BP) Measurement
✔ Fasting Blood Sugar (FBS)
✔ Lipid Profile
✔ Serum Creatinine / Kidney Function Test
✔ ECG / Echo (প্রয়োজনে)
✔ Urine Routine Examination

❓ কিভাবে বুঝবো আমার Hypertension আছে?
✔ ঘন ঘন BP চেক করলে বারবার 140/90 mmHg বা বেশি আসছে
✔ পরিবারে BP এর ইতিহাস আছে
✔ মাথাব্যথা, মাথা ঘোরা নিয়মিত হচ্ছে
✔ কোনো কারণ ছাড়াই ক্লান্তি ও বুক ধড়ফড়
👉 নিশ্চিত হতে ডাক্তারের পরামর্শ ও নিয়মিত BP মাপা জরুরি।

♻️ Chronic Hypertension কী?
যখন— 🕒 ৩ মাস বা তার বেশি সময় ধরে
📈 বারবার BP বেশি থাকে
💊 নিয়মিত ওষুধ প্রয়োজন হয়
➡️ তখন তাকে Chronic Hypertension বলা হয়।
এটি আজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়, পুরোপুরি ভালো হয় না—কিন্তু ঠিকভাবে নিয়ন্ত্রণ করলে সুস্থ জীবন সম্ভব।

🌿 Hypertension Manual / Lifestyle Control (Natural Way)
✔ লবণ কম খান
✔ প্রতিদিন ৩০ মিনিট হাঁটা
✔ ওজন নিয়ন্ত্রণে রাখুন
✔ ধূমপান ও অ্যালকোহল বর্জন
✔ স্ট্রেস কমান (Yoga, Meditation)
✔ পর্যাপ্ত ঘুম
✔ শাকসবজি ও ফলমূল বেশি খান
✔ নিয়মিত BP চেক করুন

⚠️ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না
❤️ কেন Hypertension নিয়ন্ত্রণ জরুরি?
Hypertension নিয়ন্ত্রণ না করলে হতে পারে— ❌ Heart Attack
❌ Stroke
❌ Kidney Failure
❌ Eye Damage
❌ Brain Hemorrhage

🏥 আপনার সুস্থতা আমাদের অগ্রাধিকার

নিয়মিত BP চেক করুন – আজই টেস্ট করান

 MD Montajul
19/12/2025


MD Montajul

Normal Values Body Biochemistry
06/12/2025

Normal Values Body Biochemistry

All pathological test, USG, ct scan, test contact now
01/11/2025

All pathological test, USG, ct scan, test contact now

নখ কুনি (Ingrown Nail বা নখের কুনি) হলো এমন একটি সমস্যা, যেখানে পায়ের বা হাতের নখের কোণা বা পাশের অংশ মাংসের ভেতরে ঢুকে ...
09/09/2025

নখ কুনি (Ingrown Nail বা নখের কুনি) হলো এমন একটি সমস্যা, যেখানে পায়ের বা হাতের নখের কোণা বা পাশের অংশ মাংসের ভেতরে ঢুকে যায়। সাধারণত এটি পায়ের বড় আঙুলে বেশি দেখা যায়।
🔹 কেন হয়?
নখ কুনির কয়েকটি সাধারণ কারণ হলো:
1. ভুলভাবে নখ কাটা – নখ গোল করে বা কোণা বেশি কেটে ফেললে।
2. অতিরিক্ত টাইট জুতা – আঙুলে চাপ পড়লে।
3. পায়ের আঘাত – পা বা নখে ধাক্কা লাগলে।
4. অতিরিক্ত ঘাম ও ফাঙ্গাল ইনফেকশন – নখ নরম হয়ে গেলে সহজে মাংসে ঢুকে যায়।
5. বংশগত কারণ – কারও নখ স্বাভাবিকভাবেই বাঁকা বা মোটা হয়।
🔹 লক্ষণ
আঙুলের কোণায় ব্যথা ও ফোলা
লালচে হয়ে যাওয়া
পুঁজ বা সংক্রমণ হওয়া
হাঁটাচলায় অসুবিধা
🔹 প্রতিকার ও চিকিৎসা
🏠 ঘরোয়া প্রাথমিক প্রতিকার
আক্রান্ত পা গরম পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন (দিনে ২-৩ বার)।
নখ ও আশেপাশে জায়গা পরিষ্কার ও শুকনো রাখুন।
ঢিলেঢালা জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন।
ফোলা জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম/মলম লাগানো যায়।
🏥 চিকিৎসা
সংক্রমণ হলে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিতে পারেন।
নখের কোণা বেশি ঢুকে গেলে ডাক্তার ছোটখাটো নখ সার্জারি (nail avulsion বা partial nail removal) করতে পারেন।
পুনঃপুন কুনি হলে স্থায়ী সমাধানের জন্য নখের root destruction পদ্ধতি করা হয়।
👉 সতর্কতা:
নিজে নিজে নখ কেটে মাংস থেকে তোলার চেষ্টা করবেন না, এতে সংক্রমণ বেড়ে যেতে পারে।
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নখ কুনি হলে অবহেলা না করে দ্রুত ডাক্তার দেখানো জরুরি।

"রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন?"অনেকেই জানেন না কোন রোগ হলে কোন ডাক্তার দেখাতে হবে। এখানে সহজভাবে রোগ ও ডাক্তার অনুযা...
26/08/2025

"রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন?"

অনেকেই জানেন না কোন রোগ হলে কোন ডাক্তার দেখাতে হবে। এখানে সহজভাবে রোগ ও ডাক্তার অনুযায়ী গাইডলাইন দেওয়া হলো

সাধারণ সমস্যা

জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা, ডায়রিয়া → মেডিসিন ডাক্তার / জেনারেল ফিজিশিয়ান

শিশুর অসুখ (০–১৪ বছর বয়স) → পেডিয়াট্রিশিয়ান (শিশুরোগ বিশেষজ্ঞ)

বয়সজনিত সাধারণ সমস্যা (বৃদ্ধদের) → জেরিয়াট্রিশিয়ান

অঙ্গভিত্তিক রোগ
হৃদরোগ, বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক → কার্ডিওলজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ)

শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস সমস্যা, কাশি দীর্ঘদিন ধরে → পালমোনোলজিস্ট (ফুসফুস বিশেষজ্ঞ)

পেট ব্যথা, গ্যাস্ট্রিক, লিভার, কিডনি বা হজম সমস্যা → গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট (পেট/লিভার বিশেষজ্ঞ)

কিডনি রোগ, প্রস্রাবের সমস্যা, ডায়ালাইসিস → নেফ্রোলজিস্ট (কিডনি বিশেষজ্ঞ)

হাড়, জয়েন্ট ব্যথা, আর্থ্রাইটিস, ভাঙা হাড় → অর্থোপেডিক সার্জন

চোখের সমস্যা, কম দেখা, ছানি, চশমা লাগবে কিনা → অপথ্যালমোলজিস্ট (চক্ষু বিশেষজ্ঞ)

কান, নাক, গলা ব্যথা, শ্রবণ সমস্যা, টনসিল → ইএনটি ডাক্তার

দাঁত, মাড়ি ব্যথা, দাঁত ওঠানো/সেট করা → ডেন্টিস্ট (দন্ত চিকিৎসক)

বিশেষ রোগ

ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন সমস্যা → এন্ডোক্রাইনোলজিস্ট (হরমোন বিশেষজ্ঞ)

ত্বকের সমস্যা, একজিমা, চুল পড়া, ব্রণ, এলার্জি → ডার্মাটোলজিস্ট (ত্বক বিশেষজ্ঞ)

মস্তিষ্ক, স্নায়ু, মাথা ব্যথা, খিঁচুনি, স্ট্রোক → নিউরোলজিস্ট (স্নায়ু বিশেষজ্ঞ)

মানসিক চাপ, ডিপ্রেশন, ঘুমের সমস্যা → সাইকিয়াট্রিস্ট (মানসিক রোগ বিশেষজ্ঞ)

ক্যান্সার, টিউমার → অঙ্কোলজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞ)

মহিলা রোগ (পিরিয়ড সমস্যা, গর্ভধারণ, ডেলিভারি) → গাইনোকোলজিস্ট

প্রসবের সময় বাচ্চা বের করার অপারেশন → অবসটেট্রিশিয়ান

চর্ম যৌন রোগ, এইডস, যৌন সমস্যা → ভেনেরিওলজিস্ট / চর্ম ও যৌন বিশেষজ্ঞ

সার্জারি

অ্যাপেন্ডিক্স, গলস্টোন, টিউমার অপারেশন → জেনারেল সার্জন

ব্রেইন টিউমার, মাথায় আঘাত, মস্তিষ্ক অপারেশন → নিউরোসার্জন

হৃদযন্ত্রের বাইপাস, হার্ট সার্জারি → কার্ডিয়াক সার্জন

প্লাস্টিক সার্জারি, পোড়া জায়গার চিকিৎসা → প্লাস্টিক সার্জন

চোখের অপারেশন (ছানি/লেজার ইত্যাদি) → অকুলার সার্জন

প্রথমে যদি নিশ্চিত না হন → জেনারেল ফিজিশিয়ান/মেডিসিন ডাক্তার দেখান, উনি সঠিক স্পেশালিস্টে রেফার করবেন।

সব সময় রোগ অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তার বেছে নিন, এতে সঠিক চিকিৎসা দ্রুত পাওয়া যায়।
©

10/08/2025

বর্তমান ভাইরাস জ্বরের বিরুদ্ধে ক্ষমতা বাড়াতে, সিজনাল ভিটামিন সি যুক্ত ফল খান, নিয়মিত শরীরে রোদ লাগান এবং ঠান্ডা লাগলেই গরম পানির ভাপ নিন।

এখনই যোগাযোগ করুন। হোম কালেকশনের জন্য। 9735414733 📞📲
04/08/2025

এখনই যোগাযোগ করুন। হোম কালেকশনের জন্য। 9735414733 📞📲

18/07/2025

_স্বাস্থ্য সেবা_ পরিবার এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি এখন বাড়িতে বসেই পেয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় সমস্ত ঔষধ। তাও আবার 21% ডিসকাউন্ট দিয়ে।

অর্ডার করতে এই নাম্বারে কল করুন
9735414733

🚩কোন রোগীকে কি স্যলাইন দিতে হবে, সহজ আলোচনা।Doctor & Nurse  কে অবশ্যই জানতে হবে.....❗🌱 অসংখ্য রোগী তারল্য সংকট নিয়ে চিকি...
15/07/2025

🚩কোন রোগীকে কি স্যলাইন দিতে হবে, সহজ আলোচনা।Doctor & Nurse কে অবশ্যই জানতে হবে.....❗

🌱 অসংখ্য রোগী তারল্য সংকট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সেই সংকট সমাধানে তাদের শরীরে দিতে হয় বিভিন্ন প্রকার তরল! যেসব তরলের সাথে আমরা খুব বেশি পরিচিত সেগুলো হল - Hartsol, 5%DNS, 5%DA, 0.9%NS. দেখি একটু চিন্তা করে কোনটা কোথায় দেওয়া যায়! 🤔

🌹 মাত্র একটা লাইন যদি মনে রাখি তাহলেই পুরো টপিকসের অনেকটা পড়া হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে রোগীর যে ফ্লুইড প্রয়োজন হয় সেটা isotonic fluid. আর Hartsol, 5%DNS, 0.9%NS যা সবই isotonic fluid. এদের মধ্যে plasma'র কাছাকাছি কোয়ালিটির ফ্লুইড হল Hartsol. কিন্তু 5%DA হল hypotonic, অন্য কিছু হাতের কাছে না থাকলে এটাই তখন শেষ ভরসা।
(একটা বিষয় নিয়ে কনফিউশন হতে পারে, আর সেটা হল 5%DNS শরীরে ঢোকার আগে hypertonic, আর ঢোকার পর isotonic. আর 5%DA ঢোকার আগে isotonic, আর ঢোকার পর hypotonic. এখানে পরবর্তী অবস্থা বুঝানো হইছে!)

🌴 এবার দেখবো বিভিন্ন প্রকার সমস্যা ও তার সম্ভাব্য সমাধান !

🍂 More than 15% Deep burn
🍃 burn এ plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির isotonic fluid হল Hartsol. না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA

🍂 Fracture femur with severe anaemia
🍃 এখানেও সহজ চিন্তা। blood দরকার, কিন্তু নাই। এর কাছাকাছি ফ্লুইড Hartsol, তাই এটাই দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে NS > না থাকলে 5%DA

🍂 Head injury
🍃 এখানেও blood লস। দু রকম লস হতে পারে, এক- from body to outside, দুই- blood blood vessel to extravascular space. অর্থাৎ এ অবস্থায় blood খুব বেশি লস হয়ে রোগী শকে গেলে blood ই দিতে হবে। আর সেটা না পেলে blood এর মত যেকোন ফ্লুইড, অর্থাৎ কোন isotonic fluid. এখানে 5% DA বাদে বাকি সবই isotonic, তাই এটা বাদে বাকি যে কোনটাই দেওয়া যাবে। 5%DA হল hypotonic কারণ tone বাড়ানোর 0.9%NaCl এখানে নাই। আর এ কারণে 5%DA দিলে সেটা শুধু blood vessel এই থাকবে না, vessel থেকে বের হয়ে brain cell এ ঢুকবে, ফলে হবে cerebral oedema যা head injury হওয়ার ফলে সৃষ্টি হওয়া ICP কে আরো বাড়াবে, আর injured brain cell এ perfusion বাধাগ্রস্ত করবে। তাই head injury তে shock এর ট্রিটমেন্ট এর জন্য যেকোন isotonic fluid যেমন Hartsol, 5%DNS, 0.9%NS যে কোনটাই দেওয়া যাবে; পাশাপাশি বেড়ে যাওয়া ICP কমাতে দিতে হতে পারে hypertonic fluid যেমন mannitol যা brain cell ও extravascular space থেকে পানি টেনে vessel এ নিয়ে আসবে। অর্থাৎ no hypotonic fluid (5%DA)

🚨 Intestinal obstruction
🍃 এখানে plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির fluid হল Hartsol, তাই এটা দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS ও 5%DA দুটোই একটার পর একটা (কারণ এখানে রোগী NPO থাকে, তাই glucose দরকার) > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA

🚨 Cholera
🍃 Isotonic fluid লস হয়, তাই isotonic fluid দিবো। উপরে কয়েকবার পড়ছি Hartsol, 5%DNS, 0.9%NS সবগুলোই isotonic। তাই এদের যেকোনটা দেওয়া যায়, তবে হাতের কাছে এই তিনটাই থাকলে Hartsol ই বেস্ট! কারণ cholera তে প্রচুর K লস হয় stool এর সাথে ও renal flow কমে গিয়ে renin angiotensin system activate হয়ে। এর সমাধান আছে একমাত্র Hartsol এ, কারণ এতে K আছে ও তুলনামূলক কম sodium chloride থাকে, যার পরিবরর্তে আছে sodium lactate (তাই একে Ringer's lactate ও বলে)। কিন্তু chloride কম থেকে সুবিধা কি? hyperchloraemic metabolic acidosis হওয়ার সম্ভাবনা কম। এত কিছুর পরেও cholera তে আমাদের Hartsol এর চেয়েও বেশি পছন্দের হল অন্য আর একটা isotonic fluid - cholera saline! কারণ Hartsol এ sodium lactate থাকলেও, cholera saline এ আছে sodium acetate. acetate থাকলে সুবিধা কি? আমরা জানি Cholera তে প্রচুর HCO3 লস হয়ে metabolic acidosis হয়। cholera saline থাকা acetate মাংসপেশী তে ঢুকে মেটাবলিজম হয়ে acetyl-CoA তৈরি করে, এই acetyl-CoA থেকে TCA cycle শেষে তৈরি হয় bicarbonate যা acidosis কারেক্ট করবে। তাই তুলনামূলক কম chloride, সাথে acetate ও K আছে এমন fluid হিসেবে cholera saline ই আমাদের প্রথম পছন্দ > না থাকলে Hartsol > না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে কি আর করা 5%DA

🚨 Diarrhoea /Vomiting (moderate to severe dehydration)
isotonic fluid লস হয়। তাই Hartsol, 5%DNS, 0.9%NS যেকোনটা দেওয়া যাবে > না থাকলে কি আর করা 5%DA ই দিবেন।

🚨Diabetes Mellitus with any upper condition
🍃 রক্তে গ্লুকোজ বেশি। তাই গ্লুকোজ আছে এমন saline যেমন 5% DNS বা 5%DA না দেওয়াই ভাল। আর দিলেও careful glucose monitoring.

🚨 Hypoglycaemia (unconscious patient)
🍃 গ্লুকোজ কম তাই গ্লুকোজ আছে এমন কিছু দিতে হবে যেমন 5%DA > না থাকলে 5%DNS. কেন 5%DNS সেকেন্ড অপশন? কারণ NS প্রেশার বাড়াতে পারে। তবে এই অবস্থায় গ্লুকোজ এত বেশি কমে যায় যে শুধু 5% এ লাভ হয়না। তাই বেশি ভাল হয় নির্দিষ্ট পরিমাণ 20-25%DA দিলে। তারপর দীর্ঘ সময় saline দেওয়ার প্রয়োজন হলে 10%DA

🚨 Oedema with circulatory shock
🍃 hypotonic fluid ইডিমা বাড়ায় colloidal osmotic pressure কমিয়ে, তাই 5%DA বাদ। বাকিগুলো- যেমন Hartsol, 5%DNS, 0.9%NS দেওয়া যাবে। তবে সাথে কেয়ারফুল মনিটরিং, কারণ এদেরকেও মাত্রাতিরিক্ত দিলে hydrostatic pressure বেড়ে গিয়ে ইডিমা হতে পারে।

🚨 IV channel মেইনটেইন করতে isotonic 0.9% NS > না থাকলে 5%DNS > না থাকলে 5%DA

🚨 রোগী NPO আছে, 5%DA ও 0.9%NS একটার পর একটা > না থাকলে 5%DNS

🚨 Bleeding হইছে বা সামনে হওয়ার চান্স আছে, Hartsol > না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA

🚨 রক্তে sodium অনেক কম, বা cerebral oedema কমাতে হবে এমন অবস্থায় isotonic 0.9% NS এর পরিবর্তে বিভিন্ন প্রকার hypertonic saline যেমন 2% 3% 5% 7% 23% NS ব্যবহার করা হয়! কিন্তু খুব কেয়ারফুল!

🚨 যেসব শিশুদের বয়স ০-১ বছর, তাদেরকে দেওয়া হয় 10% Baby saline (10% Dextrose + 0.225% NaCl)

🚨 যেসব শিশুদের বয়স ১-৬ বছর, তাদেরকে দেওয়া হয় 5% Baby saline (5% Dextrose + 0.225% NaCl)

🚨যেসব শিশুদের বয়স ৬-১৪ বছর, তাদেরকে দেওয়া হয় Junior saline (5% Dextrose + 0.45% NaCl)

🌿 রোগীর যে কোন অবস্থায় যে fluid ই দিই না কেন, দিয়ে বসে থাকলে হবে না। fluid overload হচ্ছে কিনা সেটা মনিটরিং করতে হবে। দেখতে হবে central venous pressure, urine output. তা না হলে hydrostatic pressure বেড়ে গিয়ে pulmonary oedema, cerebral oedema, generalized oedema হতে পারে। cardiac workload বেড়ে হতে পারে heart failure.
অন্যদিকে যতটুকু প্রয়োজন ততটুকু fluid যদি ঠিকঠাক সময়ে না দিই, তবে renal perfusion কমে renal failure হতে পারে। severe dehydration এ circulatory failure, shock হয়ে রোগী অক্কা পেতে পারে। তাই সর্বদা check & balance!

#ভাইবার জন্য,,,

সরকারি হাসপাতাল গুলোতে যে সেলাইন ব্যবহার করা হয় তার কালার কি কি?
1. Normal Saline : Yellow colour
2. 5%DA : Blue Colour
3. 5% DNS : Green Colour
4. Cholera : Red Colour
5. Hartman Solution : Orange Colour

ORS Composition :
NaCl : 1.30 g
KCl : 0.75 g
Na Citrate : 1.45 g
Anhydrous Glucose : 6.75 g

O.9% NaCl Composition:
Na= 154 mEq/L
Cl = 154 mEq/L

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when sastho seva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram