মোহনা ক্লিনিক + Mohona Clinic

  • Home
  • India
  • Delhi
  • মোহনা ক্লিনিক + Mohona Clinic

মোহনা ক্লিনিক + Mohona Clinic SMILE😊is the best medicine of all problems!!!Keep smilling😀 stay Happy 😊
MOHONA CLINIC🏥
(Dr.M K Das)👨🏻‍⚕️

নিপা ভাইরাস, আতঙ্ক নয়...☝🏻সতর্ক থাকুন। 👍🏻
13/01/2026

নিপা ভাইরাস, আতঙ্ক নয়...☝🏻
সতর্ক থাকুন। 👍🏻

সাবধান আপনারও কিন্তু যেকোনো সময় স্ট্রোক হতেই পারে, বিশেষ করে বয়স্ক মানুষদের তো আর বলার নেই। ব্রেইন স্ট্রোক 🧠 থেকে বাঁচ...
12/01/2026

সাবধান আপনারও কিন্তু যেকোনো সময় স্ট্রোক হতেই পারে, বিশেষ করে বয়স্ক মানুষদের তো আর বলার নেই।

ব্রেইন স্ট্রোক 🧠 থেকে বাঁচতে একটি উপকারী পোস্টঃ
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।
মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন। সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটা মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।
স্ট্রোককে চিনুন...........
সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!.............
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।
সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার
উপায়,..........
সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ..........
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন। এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)..........
স্ট্রোক সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে,.........
রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে,
অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান। যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো।.........
সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!
দরকারি এ পোস্টটি আপনার বন্ধু ও প্রিয়জনদের জানানোর জন্য

#সংগৃহীত

🪸  #ছন্দে_ছন্দে_হোমিওপ্যাথি :A(a)=Aconite (একোনাইট)=একোনাইট খাব রাশি রাশি হঠাৎ হলে ঠান্ডা কাশি।B(b)=Belladonna (বেলেডোনা...
11/12/2025

🪸 #ছন্দে_ছন্দে_হোমিওপ্যাথি :

A(a)=Aconite (একোনাইট)=একোনাইট খাব রাশি রাশি হঠাৎ হলে ঠান্ডা কাশি।

B(b)=Belladonna (বেলেডোনা)= বেলেডোনাতে যাবে মাথা ব্যাথা থাকবে না আর দুঃখ গাঁথা ।

C(c) =Capsicum (ক্যাপ্সিকাম) =ক্যাপ্সিকামের আছে কাম গলা জ্বালায় দেয় যে আরাম।

D (d) = Dulcamara (ডালকামারা) =ডাল্কামারাই হয় না বাশি শরত কালের সর্দি কাশি।

E(e)= Euphresia (ইউফ্রেসিয়া)=ইউ ফ্রেসিয়া থাকলে কাছে চোখ উঠলে মারো তাতে ।

F (f)=Ficus indica (ফিকাস ইন্ডিকা)= ফিকাস ইন্ডিকার কথা মনে পড়ে যখন গায়ে গতরে রক্ত ঝরে ।

G(g)=Gelsemium (জেলসেমিয়াম)=জেলসেমিয়াম
মিলে তাতে জ্বরের সঙ্গে সকল অংগ নিস্তেজ যাতে।

H(h)=Hypericum (হাইপেরিকাম)=হাইপেরিকামের
নাইকো আরাম পেরেক ফুটলে দেয় যে আরাম । হাইপেরিকামে হয় যে ব্যাঘাত স্নায়ুর শেষ প্রান্তে পাইলে
আঘাত।

I(i)=Ignatia (ইগ্নেসিয়া)=ইগ্নেসিয়ার অনেক কথা মনে যখন অনেক ব্যাথা।

J(j)=Justicea (জাস্টেসিয়া)=জা স্টেসিয়া থাকলে ঘরে ঘুংড়ী (তীব্র)কাশি যাবে মরে।

K(k)=kreosot(ক্রিয়জট)=ক্রিয়জট অনেকেই কয় মুখে যখন দন্ত ক্ষয়।

K(k)=kalmegh(কালমেঘ)=কালমেঘ মনে পড়ে কালাজ্বর থাকলে পড়ে।

L(l)=Lycopo dium(লাইকোপোডিয় াম)=লাইকোপোডিয়াম দিলে ক’বার জন্ডিস(যকৃত) পীড়া হবে সাবাড়।/ লাইকোপোডিয়াম দিলে পরে স্মৃতি
শক্তি বাড়ে বটে।

M(m)=Momordica charantia (মমোরডিকা ক্যারান্টিয়া)= মমোরডিকা ক্যারান্টিয়ার ভেষজ ক্রিয়া থাকেনা আর হাম পীড়া ।

N (n)=Nux vomica (নাক্স ভমিকা)=নাক্স ভমিকা খেলে পরে পেট ব্যাথা আর কোষ্ঠ্যকাঠিন্য শিথিল করে।

O(o)=Opium (ওপিয়াম)=ওপিয়াম খেলে পরে দু চোখ
ঘুমে ঢলে পরে।/ওপিয়ামের কথা মনে পড়ে নাক ডেকে কেউ ঘুমে পড়ে।

P (p)=Pulsatilla(পালসাটিলা)=পালসা টিলার অনেক গীত লাজুক লাজুক চেহারাতে যত ব্যাথা তত শীত ।

Q (q)=Quassia amara(কোয়াসিয়া আমারা)=
কোয়াসিয়া দিলে পরে পরিপাক ক্রিয়া সবল কারে।/ কোয়াসিয়াই আছে ক্রিয়া থাকবেনা আর পেটের
পীড়া/কীড়া ।

{Q(q)=Quinia Indica(কুইনিয়া ইন্ডিকা)=কুইনিয়া খাইলে ক্ষণে প্রতি ম্যালেরিয়া জ্বর ছাড়বে অতি।}

R (r)=Rhus tox(রাস টক্স)=রাস টক্স দিলে যাবে চলে সারা অংগে ব্যাথা আর ফোস্কা পূর্ণ উদ্ভেদ হলে।

S(s)=Sizygium Jambolinum(সিজিজিয়াম
জাম্বোলিনাম)=সিজিজিয়াম দিব তাদের ডায়াবেটিস আছে যাদের।

স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা জরুরি। এছাড়াও, শরীরকে হাই...
03/12/2025

স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করা জরুরি। এছাড়াও, শরীরকে হাইড্রেটেড রাখা, স্ক্রিন টাইম কমানো এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। ☝🏻
#শারীরিক_সুস্থতা
স্বাস্থ্যকর খাবার: প্রচুর ফল, শাকসবজি, চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট খান। প্রক্রিয়াজাত খাবার ও চিনি কম খান।
শারীরিক কার্যকলাপ: নিয়মিত ব্যায়াম করুন, যেমন হাঁটা বা অন্যান্য শারীরিক কাজ। এটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে।
জল পান: শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
পর্যাপ্ত ঘুম: প্রতিদিন রাতে ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন এবং একটি নির্দিষ্ট ঘুমের সময়সূচী তৈরি করুন।
#মানসিক_সুস্থতা
মানসিক চাপ নিয়ন্ত্রণ: মানসিক চাপ কমাতে কার্যকর উপায় বের করুন, যেমন শখের কাজ করা, ধ্যান করা, বা সামাজিক ক্রিয়াকলাপে অংশ নেওয়া।
সামাজিক সংযোগ: পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটান।
ইতিবাচক থাকুন: ইতিবাচক চিন্তা করুন এবং নিজেকে অন্যের সাথে তুলনা করা থেকে বিরত থাকুন।☝🏻
সাহায্য নিন: প্রয়োজনে পেশাদার সাহায্য নিতে দ্বিধা করবেন না।
অন্যান্য টিপস
স্ক্রিন টাইম কমানো: মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার সীমিত করুন, বিশেষ করে ঘুমানোর আগে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা: বছরে অন্তত একবার ডাক্তারের কাছে যান এবং স্বাস্থ্য পরীক্ষা করান।
নিজেকে সময় দিন: নিজের জন্য কিছু সময় বের করুন এবং যা ভালো লাগে তা করুন। ☝🏻🥰

03/12/2025

ক্যান্সার কি এবং কেন হয় এর থেকে বাঁচার উপায় কি...!

হার্ট অ্যাটাক হঠাৎ হয় না—এর আগেই শরীর বারবার সংকেত দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি আরও বেড়ে যায়। তাই কিছু লক্ষণ দেখা...
02/12/2025

হার্ট অ্যাটাক হঠাৎ হয় না—এর আগেই শরীর বারবার সংকেত দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি আরও বেড়ে যায়। তাই কিছু লক্ষণ দেখা দিলে অবহেলা না করে সময়মতো ডাক্তার দেখানো জরুরি।

হার্ট অ্যাটাকের আগের কয়েকটি সাধারণ লক্ষণঃ

• বুকে চাপ বা ব্যথা—গ্যাস ভেবে এড়াবেন না।
• কাঁধ, ঘাড়, চোয়াল বা হাতে ব্যথা—এগুলোও হৃদযন্ত্রের স্নায়ুর সঙ্গে যুক্ত।
• শ্বাস নিতে কষ্ট, সামান্য পরিশ্রমেই হাঁফ ধরা।
• ঠান্ডা পরিবেশেও ঘাম হওয়া।
• বদহজম, বমি বমি ভাবের সঙ্গে বুকের অস্বস্তি—বিশেষত নারীদের ক্ষেত্রে বেশি দেখা যায়।
• মাথা ঘোরা বা ঝাপসা লাগা।
• স্বাভাবিক কাজেও ক্লান্তি ও দুর্বলতা।
• হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া।

এই উপসর্গগুলো বারবার দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সময়মতো সতর্কতা প্রাণ বাঁচাতে পারে।☝🏻

🧠 স্ট্রোক (Stroke): মস্তিষ্কের উপর নীরব আঘাত⏩⏭️✨স্ট্রোক, যা "সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট (CVA)" নামেও পরিচিত, হলো একটি...
25/08/2025

🧠 স্ট্রোক (Stroke): মস্তিষ্কের উপর নীরব আঘাত⏩⏭️✨
স্ট্রোক, যা "সেরিব্রোভাসকুলার অ্যাকসিডেন্ট (CVA)" নামেও পরিচিত, হলো একটি মারাত্মক স্নায়বিক অবস্থা যেখানে মস্তিষ্কে রক্ত সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমাদের মস্তিষ্কের কোষগুলো বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং পুষ্টির জন্য রক্তের উপর নির্ভরশীল। যখন এই রক্ত সরবরাহ ব্যাহত হয়, তখন মস্তিষ্কের কোষগুলো দ্রুত মারা যেতে শুরু করে, যার ফলে মস্তিষ্কের সেই অংশের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। স্ট্রোক একটি জরুরি চিকিৎসা পরিস্থিতি, এবং দ্রুত চিকিৎসা না পেলে এটি স্থায়ী অক্ষমতা বা এমনকি মৃত্যুর কারণ হতে পারে।

👥🩸 স্ট্রোকের প্রকারভেদ এবং কারণ⏩
স্ট্রোক প্রধানত দুই ধরনের হয়:
🚫 ইস্কেমিক স্ট্রোক (Ischemic Stroke): এটি সবচেয়ে সাধারণ ধরনের স্ট্রোক (প্রায় ৮০% ক্ষেত্রে ঘটে)। এই ধরনের স্ট্রোকে মস্তিষ্কের রক্তনালীতে কোনো ধরনের ব্লকেজ বা জমাট বাঁধা (clot) তৈরি হয়, যা মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। এই জমাট বাঁধা সাধারণত হৃদপিণ্ড বা ঘাড়ের ধমনী থেকে এসে মস্তিষ্কের ছোট রক্তনালীতে আটকে যায়।
💥 হেমোরেজিক স্ট্রোক (Hemorrhagic Stroke): এই ধরনের স্ট্রোক মস্তিষ্কের রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ ঘটলে হয়। এই রক্ত মস্তিষ্কের টিস্যুতে চাপ সৃষ্টি করে কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে। হেমোরেজিক স্ট্রোকের দুটি প্রধান কারণ হলো:
ইনট্রাসেরিব্রাল হেমোরেজ: মস্তিষ্কের ভিতরে রক্তনালী ফেটে যাওয়া।
সাবঅ্যারাকনয়েড হেমোরেজ: মস্তিষ্ক এবং এর চারপাশের পাতলা টিস্যুর মধ্যে রক্তক্ষরণ।

👥⚠️ স্ট্রোকের লক্ষণসমূহ: ফাস্ট (FAST) পরীক্ষা⏩
স্ট্রোকের লক্ষণগুলো হঠাৎ করে দেখা যায় এবং তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। লক্ষণগুলো মনে রাখার জন্য FAST নামক একটি সহজ পরীক্ষা ব্যবহার করা হয়:
F - 😖 Face Drooping (মুখের এক পাশ ঝুলে যাওয়া): রোগীকে হাসতে বললে মুখের এক পাশ অসাড় বা ঝুলে যেতে পারে।
A - 🖐️ Arm Weakness (একটি হাত দুর্বল হয়ে যাওয়া): রোগীকে দু'হাত উপরে তুলতে বললে একটি হাত দুর্বল হয়ে নিচে নেমে যেতে পারে।
S - 💬 Speech Difficulty (কথা বলতে অসুবিধা): রোগীর কথা অস্পষ্ট বা জড়ানো মনে হতে পারে। সহজ বাক্য পুনরাবৃত্তি করতে বললে সে তা নাও পারতে পারে।
T - 📞 Time to call Emergency (জরুরি পরিষেবা কল করার সময়): উপরের যেকোনো একটি লক্ষণ দেখা গেলে দেরি না করে দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নেওয়া উচিত।
এছাড়াও অন্যান্য লক্ষণগুলো হতে পারে:
হঠাৎ করে শরীরের একপাশে অসাড়তা বা দুর্বলতা।
দৃষ্টিশক্তির সমস্যা, যেমন এক বা উভয় চোখে ঝাপসা দেখা বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারানো।
তীব্র মাথাব্যথা, যা হঠাৎ করে শুরু হয় এবং কোনো কারণ ছাড়া।
ভারসাম্য বা সমন্বয়হীনতা, হঠাৎ করে পড়ে যাওয়া।
বিভ্রান্তি বা ঘোর লাগা।

👥🛡️ স্ট্রোকের ঝুঁকিপূর্ণ কারণ এবং প্রতিরোধ⏩
কিছু কারণ স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, যার মধ্যে কিছু নিয়ন্ত্রণযোগ্য এবং কিছু অনিয়ন্ত্রণযোগ্য।

নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কারণ:
▶️উচ্চ রক্তচাপ: এটি স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকির কারণ।
🩸 ডায়াবেটিস: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ না থাকলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
🍔 উচ্চ কোলেস্টেরল: এটি রক্তনালীতে চর্বি জমিয়ে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে।
🚬 ধূমপান: ধূমপান রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়।
⚖️ স্থূলতা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: স্থূলতা এবং অতিরিক্ত লবণ, চর্বি ও কোলেস্টেরলযুক্ত খাবার স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।
🛋️ শারীরিক নিষ্ক্রিয়তা: নিয়মিত ব্যায়ামের অভাব।

অনিয়ন্ত্রণযোগ্য ঝুঁকির কারণ:
👴 বয়স: বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
👨‍👩‍👧 পারিবারিক ইতিহাস: পরিবারে যদি স্ট্রোকের ইতিহাস থাকে, তবে ঝুঁকি বেশি হতে পারে।
👫 লিঙ্গ: পুরুষদের স্ট্রোকের ঝুঁকি বেশি, তবে নারীদের মধ্যে স্ট্রোক থেকে মৃত্যুর সম্ভাবনা বেশি।

প্রতিরোধ:
একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করে স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। যেমন:
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা।
নিয়মিত ব্যায়াম করা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা।
ধূমপান ত্যাগ করা এবং অ্যালকোহল সেবন সীমিত করা।
স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য গ্রহণ করা।

👥💉 স্ট্রোকের চিকিৎসা এবং পুনর্বাসন⏩
স্ট্রোকের চিকিৎসা রোগীর ধরনের উপর নির্ভর করে।

⏭️ইস্কেমিক স্ট্রোকের চিকিৎসা:
টিপিএ (tPA) ওষুধ: এটি একটি শক্তিশালী ওষুধ যা রক্ত জমাট বাঁধাকে ভেঙে দেয়। লক্ষণ দেখা দেওয়ার প্রথম ৩-৪.৫ ঘণ্টার মধ্যে এটি ব্যবহার করা হলে কার্যকর হতে পারে।
মেকানিক্যাল থ্রম্বেক্টমি: একটি বিশেষ ক্যাথেটারের সাহায্যে মস্তিষ্কের রক্তনালী থেকে জমাট বাঁধা অপসারণ করা হয়।
হেমোরেজিক স্ট্রোকের চিকিৎসা:
এক্ষেত্রে মস্তিষ্কে রক্তক্ষরণ বন্ধ করার জন্য সার্জারির প্রয়োজন হতে পারে।

পুনর্বাসন:
স্ট্রোকের পর পুনর্বাসন একটি দীর্ঘ প্রক্রিয়া। এটি মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত কার্যকারিতা পুনরুদ্ধারে সাহায্য করে। এর মধ্যে থাকে:
🚶‍♀️ ফিজিওথেরাপি: পেশীর শক্তি, নড়াচড়া এবং ভারসাম্য উন্নত করার জন্য।
🗣️ স্পিচ থেরাপি: কথা বলা এবং গিলতে সমস্যা হলে সাহায্য করে।
🎨 অকুপেশনাল থেরাপি: দৈনন্দিন কাজ যেমন পোশাক পরা, খাবার খাওয়া ইত্যাদি পুনরায় শিখতে সাহায্য করে।

স্ট্রোক একটি জীবন পরিবর্তনকারী ঘটনা হতে পারে, তবে সচেতনতা, দ্রুত পদক্ষেপ এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব। স্ট্রোকের লক্ষণগুলো সম্পর্কে জ্ঞান রাখা জরুরি, কারণ প্রতিটি সেকেন্ড এখানে মূল্যবান।

©️ গবেষণা ও তথ্য সংকলনে-
Muhammad Nasim Hossain
Dhaka: 19-Aug, 2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬প্রাথমিক ভাবে ধারণা করা হয় 🔹 জ্বর বা ইনফেক...
09/08/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

সংগৃহিত❤️🥰

আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা ...
09/08/2025

আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো।
একটি সত্যি গল্পঃ

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু

ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন

না। সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন।

অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত

থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন

করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন। মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো,তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক শনাক্ত করা সম্ভব,তাহলে হয়তো ভদ্র মহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাই হয় বিছানায়,সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায়।মাত্র কিছু সময় নিয়ে এটা পড়ে ফেলুন।

একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়,

তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত

পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায় এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে_চিনুন…

সহজ তিনটি ধাপঃ- S T ও R…পড়ুন এবং জানুন!

মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক

রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয় জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করার উপায়।

সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ

S – Smile রোগীকে হাসতে বলুন।

T – Talk রোগীকে আপনার সাথেসাথে একটি বাক্য বলতে বলুন।

উদাহরণঃআজকের দিনটা অনেক সুন্দর।

R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয় তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

(রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে,

বা অথবা যদি তা বেঁকে যে কোনো একদিকে চলে যায়,সেটাও স্ট্রোকের লক্ষণ।

তৎক্ষণাৎতাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই

এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি,তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো।

19/07/2025
🔹 জ্বর বা ইনফেকশন হলে:✅ CBC (Complete Blood Count)✅ ESR✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)🔹 ডায়াবেটিস স...
18/07/2025

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!

🔳 Pan-D( Pantoprazole + Domperidone ) : ওষুধ নয়, এক chemical cocktail  !এটা খুবই সাধারণ দৃশ্য – একটু অম্বল, ঢেকুর বা গ্...
15/07/2025

🔳 Pan-D( Pantoprazole + Domperidone ) : ওষুধ নয়, এক chemical cocktail !
এটা খুবই সাধারণ দৃশ্য – একটু অম্বল, ঢেকুর বা গ্যাস হলেই আমরা pharmacy থেকে Pan-D কিনে খেয়ে নিই। কিন্তু আপনি জানেন কি, এই অভ্যাসটাই আপনার শরীরের ভিতরে নীরবে মারাত্মক ক্ষতি করে চলেছে? Pan-D আসলে একটি শক্তিশালী ওষুধ, যা দু’টি কম্পোনেন্ট দিয়ে তৈরি — Pantoprazole ও Domperidone। Pantoprazole একটি Proton Pump Inhibitor (PPI), যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদনের শেষ ধাপের enzyme (H⁺/K⁺-ATPase) বন্ধ করে অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেয়। অন্যদিকে Domperidone হলো একটি dopamine D2 receptor blocker, যা পাকস্থলীর গতিশীলতা বাড়িয়ে বমি ভাব কমায়। এই ওষুধটি সাধারণত gastritis, GERD, peptic ulcer, nausea-vomiting-এর জন্য চিকিৎসকের পরামর্শে দেওয়া হয় — কিন্তু বহু মানুষ এটিকে রোজকার অভ্যাস বানিয়ে ফেলেছেন, যা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে।

▪️প্রথমত, দীর্ঘমেয়াদে Pantoprazole খেলে শরীরে প্রয়োজনীয় Vitamin B12, Calcium ও Magnesium-এর অভাব দেখা যায়। Vitamin B12 কমে গেলে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, মানসিক অবসাদ ও স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। Calcium ও Magnesium-এর অভাবে হাড় দুর্বল হয়ে যায়, ফলে osteopenia, osteoporosis এবং পেশীতে খিঁচুনি হতে পারে। দ্বিতীয়ত, পাকস্থলীতে অ্যাসিড কমে গেলে শরীরের প্রাকৃতিক সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, যার ফলে H. pylori, Clostridium difficile এবং এমনকি pneumonia-র মতো ইনফেকশনও দেখা দিতে পারে। তৃতীয়ত, Domperidone-এর দীর্ঘমেয়াদী ব্যবহারে QT interval prolongation হয়, যার ফলে হঠাৎ heart rhythm disorder বা এমনকি sudden cardiac arrest-এর ঝুঁকি বাড়ে।

সবচেয়ে বিপজ্জনক হলো, Pan-D ছেড়ে দিলে শরীর Rebound hyperacidity তৈরি করে, অর্থাৎ শরীর এতটাই অ্যাসিড তৈরি করতে শুরু করে যে আগের চেয়েও বেশি অম্বল হতে থাকে। ফলে রোগী আবার Pan-D খেতে বাধ্য হন — এইভাবেই তৈরি হয় drug dependency। আর তখন রোগ নয়, ওষুধটাই নিয়ন্ত্রণ করতে শুরু করে শরীরকে।

◾️এখন প্রশ্ন হলো — তাহলে কি Pan-D খাওয়া যাবে না? যাবে — তবে অবশ্যই চিকিৎসকের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট রোগ ও নির্দিষ্ট সময়ের জন্য। কারণ Pan-D আসলে উপসর্গ চাপা দেয়, রোগ সারায় না। ধরুন, আপনার গ্যাসের মূল কারণ হলো gallbladder stone, H. pylori infection, pancreatic disease বা even gastric cancer — তখন Pan-D খেয়ে কিছুদিন আরাম মিললেও রোগ ভিতরে ভিতরে বাড়তেই থাকবে, আর আপনি সেটা বুঝতে পারবেন না।

এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী? অবশ্যই, সচেতনতা এবং জীবনশৈলীর পরিবর্তন। প্রতিদিন সকালে খালি পেটে Pan-D নয়, বরং চেষ্টা করুন নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে — কম তেল-মশলা খাবার খান, রাতে দেরি করে খাবেন না, খাওয়ার পরেই শুয়ে পড়বেন না। ধূমপান ও অ্যালকোহল বন্ধ করুন, স্ট্রেস কমাতে মেডিটেশন বা যোগাভ্যাস করুন। প্রতিটি ওষুধের একটি লক্ষ্য থাকে — Pan-D রোগ সারানোর জন্য নয়, কিছু সময়ের জন্য আরাম দেওয়ার জন্য। তাই এর উপর নির্ভরশীলতা গড়ে তোলা মানে ধীরে ধীরে শরীরকে বিষের দিকে ঠেলে দেওয়া।

একজন চিকিৎসক হিসেবে আমি বিশ্বাস করি — ওষুধ তখনই ওষুধ, যখন সেটা প্রয়োজনমতো খাওয়া হয়। না হলে সেটাই হয়ে উঠতে পারে নীরব ঘাতক।
আপনার একটু সচেতনতা আপনাকে দীর্ঘস্থায়ী রোগ, পুষ্টির ঘাটতি এবং হঠাৎ বিপদের হাত থেকে বাঁচাতে পারে। আপনি যদি প্রতিদিন Pan-D খাচ্ছেন — তাহলে এটি বন্ধ করে দ্রুত একজন Doctor -এর পরামর্শ নিন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

✍️ Dr.Saurav Bhakat
MBBS , DNB ( Central Govt.,PGT )
Critical Care | Pain Medicine | Anesthesiologist

নিচে আরও কতগুলো brand এর নাম দেওয়া হলো যেগুলোও একই : Pan-D
Pantocid DSR , Pantop D ,Pansec D, Pantodac DSR, Pantoprazole-D,Pantocid D , Pantodac D,Dompan DSR

বিজ্ঞপ্তি: এই পোস্টটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার জন্য। “Pan-D” নামটি একটি পরিচিত উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি কোনো ব্র্যান্ড প্রচার বা চিকিৎসার পরামর্শ নয়। কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

Address

NEW DELHI (GTB Nagar)
Delhi
KOLKATA,(CANNING)

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919560060989

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহনা ক্লিনিক + Mohona Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মোহনা ক্লিনিক + Mohona Clinic:

Share