16/02/2026
দলমা যাবো, দলমা যাবো। দুয়ারসিনি হাট দেখবো। পলাশ পলাশে হারিয়ে যাবো
১৪ই মার্চ থেকে ১৮ই মার্চ ২০২৬। সকাল সকাল বেরিয়ে পড়া। চার রাত, পাঁচ দিন। শুধুমাত্র প্রবীণ-প্রবীণাদের জন্য। যাঁরা বাড়ি থেকে বেরোতে পারেন না শারিরীক অসুস্থতার কারণে, মনটা চায়, চলুন আমাদের সাথে। আমরা আছি। আলাদা কেয়ার প্রোভাইডার থাকবে। হুইল চেয়ার থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানেরা তাঁদের বাবা-মায়ের সাথে চলুক।
আমরা অসুস্থ মানুষদের ট্যুর করাতে ভালোবাসি। আমরা মনে করি সব অসুস্থতা ঘোরার বাধা হতে পারে না। ট্যুরের ধরণ জানতে ফোনে কথা বলে নিতে পারেন। এসি গাড়ি। কলকাতায় বাড়ির নিকটবর্তী বাস স্টপ থেকে পিক আপ।
থাকা আসানবনীতে গোল্ডেন লিফ থ্রি স্টার রিসর্টে। এসি রুম। কমোড, গিজার আছে।
যা যা দেখব, করব ঃ দুয়ারসিনি আদিবাসী হাট, দলমা জঙ্গল সাফারী, চান্ডিল ড্যাম ও জঙ্গল পিকনিক, বোটিং, চান্ডিল মিউজিয়াম (ড্যাম খোঁড়ার সময় যে সব প্রত্নতাত্মিক বস্তু, মূর্তি উঠেছে তার), ছৌ নাচ, আদিবাসী নৃত্য, পাখি পাহাড়, চড়িদা মুখোশ গ্রাম, অযোধ্যা পাহাড় (টুরগা ড্যাম, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, হেয়ার পিন বেন্ড ইত্যাদি) এবং অবশ্যই পলাশ জঙ্গল।
খরচ ২১০০০ টাকা মাথাপিছু (ডাবল বেড রুম)। বুকিং-এর সময় ৫০০০ টাকা মাথাপিছু। বাকী টাকা চার কিস্তিতে – এপ্রিল থেকে জুলাই। বাড়ি থেকে বাড়ি। মানি ব্যাগ ফ্রি ট্যুর। আলাদা কোন খরচ নেই।
পিক আপ পলিসি, ক্যান্সেলেসন পলিসি, পেমেন্ট পলিসি, ইটিনিরারী ইত্যাদি তথ্য সম্পূর্ণ পেতে মেসেজ করুনঃ 9330843394. লিখুন নিজের নাম আর DALMA কথাটি। অনধিক ২৪ ঘন্টার মধ্যে ব্রোশিওর পেয়ে যাবেন। ফোনে বলার অনুরোধ গ্রাহ্য নয়। ব্রোশিওর পড়ার পর আরো কোন কিছু জানার থাকলে অবশ্যই ফোন করবেন, বরং সেটাই বাঞ্ছনীয়। আমরা কিন্তু কখনোই নিজে থেকে ফোন করি না। সুতরাং নির্ভয়ে ব্রোশিওর সংগ্রহ করতে পারেন।
এই ধরণের ট্যুরে সাথে সম্পুর্ণ চিকিৎসা ব্যবস্থা, নার্স, আয়া, অ্যাম্বুলেন্স , হুইল চেয়ার ইত্যাদি থাকে। প্রবীণ মানুষদের নিয়ে যাই বলে স্টাফ স্ট্রেংথ বেশী। তাই খরচ বেশী হয়। খরচ বেশী নেওয়ার জন্য আমাদের ক্ষমা করবেন। চাইলে এর আগে যে সব ট্যুর হয়েছে তার ফোন নম্বর সহ ট্যুরিস্ট লিস্ট পাঠিয়ে দেওয়া হবে। আমাদের ব্যবস্থা সম্পর্কে খবর নিতে পারবেন।
Thikana Shimla Travels
THIKANA SHIMLA
Senior Citizens' Own Institution
Ashoknagar, near Habra, N 24 Parganas – 741272
WhatsApp: 9330843394
3.2.26