12/03/2026
কখনও কি এমন হয়েছে? আপনি কোথাও প্রথমবার গেছেন, কিন্তু হঠাৎ মনে হলো - "এই দৃশ্যটা তো আগে দেখেছি!" অথবা মনে করুন - কারও নাম আপনার একেবারে জানা, মুখও মনে আছে, কিন্তু সেই মুহূর্তে নামটা কিছুতেই মনে পড়ছে না। আবার কখনও এমনও হতে পারে - যে শব্দটি বা জায়গাটি আপনি প্রতিদিন ব্যবহার করেন, হঠাৎ সেটাই অচেনা মনে হচ্ছে। এই ধরনের অভিজ্ঞতাগুলোকে মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানে কয়েকটি বিশেষ নামে ডাকা হয়। যেমন - Deja vu, Deja reve, Jamais vu, Presque vu.
এগুলো আসলে আমাদের মস্তিষ্কের স্মৃতি ও অনুভূতির ছোটখাটো গ্লিচ বা সাময়িক বিভ্রাট।
©Anish
🟦Deja Vu - "আগে দেখেছি" অনুভূতি
ধরুন আপনি প্রথমবার কোনো বাড়িতে গেলেন।
কিন্তু হঠাৎ মনে হলো - "এই দৃশ্যটা তো যেন আগে কোথাও দেখেছি।" বাস্তবে আপনি সেখানে কখনও যাননি, তবুও সেই মুহূর্তে খুব পরিচিত লাগছে।
🔵 কেন এমন হয়?
আমাদের মস্তিষ্কে স্মৃতি প্রসেস করার দুটি সিস্টেম কাজ করে -
• Familiarity system - জিনিসটা চেনা লাগছে কি না
• Memory recall system - সত্যি কোনো স্মৃতি আছে কি না
কখনও কখনও familiarity signal আগে চলে আসে, কিন্তু আসল স্মৃতি থাকে না। তখন মস্তিষ্ক ভুল করে ধরে নেয় - "এটা আগে দেখেছি।"
এই ভুল অনুভূতিকেই বলা হয় Déjà vu।
🔵 কখন হয়?
খুব ক্লান্ত অবস্থায়, ঘুম কম হলে, বেশি মানসিক চাপ থাকলে তখন এই অভিজ্ঞতা হতে পারে। কিছু Neurological ক্ষেত্রে এটি দেখা যায় - Temporal lobe epilepsy, Migraine aura, Extreme stress
©Anish
🟦 Deja reve - "আগে স্বপ্নে দেখেছি"
মনে করুন আপনি কোনো একদিন স্বপ্নে দেখলেন -
একটি রাস্তা, একটি দৃশ্য, বা কোনো কথোপকথন।
কয়েকদিন পরে বাস্তবে সেই দৃশ্য বা ঘটনা ঘটতেই আপনার মনে হলো - "এইটা তো আমি স্বপ্নে দেখেছিলাম!" এই অনুভূতিকে বলা হয় Déjà rêvé।
🔵কেন এমন হয়?
ঘুমের সময়, বিশেষ করে REM sleep-এ, আমাদের মস্তিষ্ক অনেক স্মৃতি ও অনুভূতির টুকরো তৈরি করে।
পরে বাস্তব জীবনে কোনো দৃশ্য সেই স্বপ্নের টুকরোর সাথে মিল খুঁজে পেলে মনে হয় -"এটা তো আগেই স্বপ্নে দেখেছি।"
🔵 কোথায় সমস্যা হতে পারে?
যদি এই অভিজ্ঞতা খুব ঘন ঘন হতে থাকে, তখন এটি সম্পর্কিত হতে পারে - Temporal lobe epilepsy, Dissociation , Memory integration সমস্যা
©Anish
🟦 Jamais vu - "চেনা জিনিস হঠাৎ অচেনা"
এটা ঠিক Deja vu -এর উল্টো। মনে করুন- আপনি প্রতিদিন নিজের নাম লেখেন। হঠাৎ একদিন নামটা লিখে মনে হলো - "এই শব্দটা এত অদ্ভুত লাগছে কেন?" অথবা ধরুন প্রতিদিন যে রাস্তায় হাঁটেন, হঠাৎ সেটাই অপরিচিত লাগছে। এটাকে বলা হয় Jamais vu।
🔵 কেন এমন হয়?
এখানে মস্তিষ্কের familiarity system সাময়িকভাবে কাজ করে না। ফলে চেনা জিনিসও নতুন মনে হয়।
🔵 কোন পরিস্থিতিতে হয়?
অতিরিক্ত মানসিক চাপ, ঘুমের অভাব, Repetitive mental activity. কিছু ক্ষেত্রে এটি সম্পর্কিত হতে পারে - Obsessive - compulsive disorder.
© Anish
🟦 Presque vu - "মনে আছে কিন্তু বের হচ্ছে না"
মনে করুন আপনি একজন অভিনেতাকে চিনেন।
মুখ মনে আছে, সিনেমা মনে আছে, কিন্তু নামটা মনে পড়ছে না। মনে হচ্ছে ঠিক এখনই মনে পড়বে, কিন্তু কিছুতেই বের হচ্ছে না। এই অবস্থাকে বলা হয় Presque vu। এটাকে সাধারণভাবে tip-of-the-tongue phenomenon বলা হয়।
🔵 কেন এমন হয়?
এখানে স্মৃতি মস্তিষ্কে আছে, কিন্তু retrieval pathway সাময়িকভাবে ব্লক হয়ে যায়।
🔵 কখন বেশি হয়?
মানসিক চাপ থাকলে, অনেক তথ্য একসাথে মনে রাখলে, ঘুম কম হলে, বয়স বাড়লে
©Anish
এই অভিজ্ঞতাগুলো আমাদের সবার জীবনেই মাঝে মাঝে হয়। একবার বা দুবার হলে সাধারণত কোনো সমস্যা নেই। কারণ আমাদের মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার তথ্য প্রসেস করে, নতুন স্মৃতি তৈরি করে, পুরোনো স্মৃতি পুনরুদ্ধার করে. এই জটিল প্রক্রিয়ার মাঝে ছোটখাটো ভুল হওয়াটা স্বাভাবিক।কিন্তু যদি দেখা যায় - খুব ঘন ঘন হচ্ছে, বিভ্রান্তি বাড়ছে, স্মৃতির সমস্যা হচ্ছে বা অদ্ভুত অনুভূতি বারবার হচ্ছে
তাহলে বিষয়টি উপেক্ষা করা ঠিক নয়। এই ক্ষেত্রে counselling বা psychological evaluation করানো দরকার। কারণ অনেক সময় এই অভিজ্ঞতাগুলোর পেছনে থাকতে পারে - chronic stress, anxiety disorder, sleep disorder, cognitive overload বা কোনো neurological condition
© Anish
সহজভাবে বললে; আমাদের মস্তিষ্ক কখনও কখনও ভুল করে, নতুন জিনিসকে পুরোনো মনে করে, পুরোনো জিনিসকে নতুন মনে করে, অথবা মনে থাকা তথ্য বের করতে একটু সময় নেয়. এই ছোট ছোট বিভ্রাট থেকেই তৈরি হয় - Deja vu, Deja reve, Jamais vu এবং Presque vu।এক-দুবার হলে স্বাভাবিক। কিন্তু যদি মাঝেমধ্যে বারবার হতে থাকে, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে counselling করানো বুদ্ধিমানের কাজ। কারণ মনের যত্ন নেওয়াও শরীরের যত্ন নেওয়ার মতোই গুরুত্বপূর্ণ।