Medical Service Centre, West Bengal

Medical Service Centre, West Bengal MEDICAL SERVICE CENTRE is a registered national-level socio-medical non-profit voluntary organisation

আজ আরামবাগ মেডিকেল কলেজের ছাত্রদের উদ্যোগে MSC'র সহযোগিতায় আরামবাগ কুলবয়রা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের স্বাস্থ...
31/01/2026

আজ আরামবাগ মেডিকেল কলেজের ছাত্রদের উদ্যোগে MSC'র সহযোগিতায় আরামবাগ কুলবয়রা প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।

31/01/2026

এবছর কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় প্রকাশ হয়েছে নতুন বই - কোটনিস সীমানা পেরিয়ে।

|| সংগ্রহ করুন ||

ডাঃ কোটনিসকে নেতাজী সুভাষচন্দ্র বসু পাঠিয়েছিলেন চিনে। নর্মান বেথুনের সুযোগ্য ছাত্র হিসাবে গড়ে ওঠেন কোটনিস। ভারতবর্ষের সীমানা পেরিয়ে অন্য দেশে এক যুবক ডাক্তারের রোমাঞ্চকর জীবন কাহিনী পড়ুন। কিভাবে চিনে পাড়ি দিয়ে জাহাজে চিনা ভাষা আয়ত্ত করেন ! কীভাবে দরিদ্র পরিবারে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখলেন ! কিভাবে নেতাজির পাঠানোর ৫ জনের টিমে নিজেকে যুক্ত করলেন। টিমের সর্বকনিষ্ঠ সদস্য ডাঃ কোটনিস কিভাবে চিন দেশের একজন হয়ে উঠলেন !

পড়ুন : কোটনিস, সীমানা পেরিয়ে

30/01/2026

বই প্রকাশ

কোটনিস - সীমানা পেরিয়ে_______________________ ! বই প্রকাশ !আগামীকাল, ৩০ জানুয়ারি, ২০২৬সন্ধ্যে ৬:৩০ টাকলকাতা বইমেলা প্র...
29/01/2026

কোটনিস - সীমানা পেরিয়ে
_______________________
! বই প্রকাশ !

আগামীকাল, ৩০ জানুয়ারি, ২০২৬
সন্ধ্যে ৬:৩০ টা
কলকাতা বইমেলা প্রাঙ্গণ (লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের সন্নিকটে)
_______________________
উপস্থিত থাকবেন
প্রফেসর ডাঃ দুর্গাপ্রসাদ চক্রবর্তী (প্রসিদ্ধ নিউরোলজিস্ট)
ডাঃ বিপ্লব চন্দ্র (পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক, MSC)
সহ অন্যান্য সুধীজন।

আপনার উপস্থিত একান্ত কাম্য।
আসুন এবং বইটি সংগ্রহ করুন।

বিশদে জানতে যোগাযোগ করুন: +917003799285
______________________

বইমেলায় শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ।
28/01/2026

বইমেলায় শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ।

প্রতিবছরের ন্যায় এ বছরও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মেডিকেল সার্ভিস সেন্টারের স্বাস্থ্যবীক্ষণ লিটল ম্যাগাজিন স্টল আছে। ...
27/01/2026

প্রতিবছরের ন্যায় এ বছরও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মেডিকেল সার্ভিস সেন্টারের স্বাস্থ্যবীক্ষণ লিটল ম্যাগাজিন স্টল আছে। টেবিল নম্বর 185
আপনারা সকলে আসুন এবং পত্রিকা সংগ্রহ করুন।

আজ (২৫/০১/২০২৬) কুলতলির মইপিঠে, ,"মইপিঠ আঞ্চলিক নেতাজির জন্মজয়ন্তী কমিটি" র উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ...
25/01/2026

আজ (২৫/০১/২০২৬) কুলতলির মইপিঠে, ,"মইপিঠ আঞ্চলিক নেতাজির জন্মজয়ন্তী কমিটি" র উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল সার্ভিস সেন্টার এর সহযোগিতায়। সারাদিনে প্রায় তিন শতাধিক রোগীর চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। হৃদরোগ বিভাগের দায়িত্বে ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টার এর কলকাতা জেলার সম্পাদক ডাঃ নীলরতন নাইয়া এবং ডাঃ শাহজাহান হালদার। দন্ত বিভাগের ইনচার্জ ছিলেন ডাঃ রিজাবুল হোসেন মল্লিক। এছাড়াও ছিল বক্ষ বিভাগ, স্ত্রী ও প্রসূতি বিভাগ। উপস্থিত ছিলেন — ডাঃ অর্পিতা রায় চৌধুরী, ডাঃ সায়ন দাস ও ডাঃ অনিন্দ্য মণ্ডল।
পাশাপাশি পঞ্চাশের বেশি রোগীর ইসিজি করা হয়, সত্তর এর কাছাকাছি রোগীর সুগার পরীক্ষা করা হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন — স্টাফ নার্স — সিস্টার পাপিয়া খাতুন, সিস্টার পম্পা মাইতি, সিস্টার ইন্দিরা সর্দার, সিস্টার রিয়া হালদার। উপস্থিত ছিলেন গ্রামীণ ডাক্তারদের সংগঠন PMPAI র গ্রামীণ চিকিৎসকরা এবং স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন মেডিকেল কলেজের বেশ কিছু ছাত্র ছাত্রী উপস্থিত ছিল।

মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের উদ্যোগে গত ১৭ ই জানুয়ারি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপা...
24/01/2026

মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের উদ্যোগে গত ১৭ ই জানুয়ারি সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৮তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে নদিয়া জেলার রানাঘাট সরকার লজে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শুরুতেই উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আমাদেরই সদস্যা ও সমর্থক। কবিতা আবৃত্তি করে সঞ্চিতা ভৌমিক।
সভাপতি মাল্যদান করেন পরে একে একে উপস্থিত সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সভাপতিত্ব করেন ডাক্তার সত্যজিৎ রায়। অনুষ্ঠান সঞ্চালন করেন শীতল দে।
প্রধান অতিথি ছিলেন অঞ্জন মুখার্জি। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক বিক্রম নারায়ণ দেবনাথ। উপস্থিত ছিলেন হাসপাতালের সিস্টার , শিক্ষক ও আরও অনেকেই।

22/01/2026

আশা কর্মীদের আন্দোলনের পাশে মেডিক্যাল সার্ভিস সেন্টার

ভিডিও ঋণ: আন্দোলনের সংবাদ Movement's News

গত ১৮ ই জানুয়ারী, রবিবার, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও বাঘাযতীন স্মৃতি পাঠাগার এর যৌথ উদ্যোগে এবং JDRA (Juvenile Diabete...
22/01/2026

গত ১৮ ই জানুয়ারী, রবিবার, মেডিক্যাল সার্ভিস সেন্টার ও বাঘাযতীন স্মৃতি পাঠাগার এর যৌথ উদ্যোগে এবং JDRA (Juvenile Diabetes Research Association) এর সম্মিলিত প্রয়াসে একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা: বঙ্কিম মন্ডল, ডা: সায়র চক্রবর্তী , ডা: অর্ণব তালুকদার সহ ন'জন ডাক্তারি পড়ুয়া এবং দু'জন নার্সিং স্টাফ।

21/01/2026

পশ্চিমবঙ্গে আশা কর্মীদের ন্যায় সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের বর্বরচিত আক্রমণ এর প্রতিবাদে সোচ্চার হোন। নিগৃহীত আশা কর্মীদের পাশে মেডিকেল সার্ভিস সেন্টারের চিকিৎসক স্বেচ্ছাসেবকরা আজ রাস্তায়। এই আন্দোলনে আমরা সর্বদা পাশে আছি।

ধর্মতলায় আশা কর্মীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মেডিক্যাল সার্ভিস সেন্টারের মেডিকেল ক্যাম্প।
21/01/2026

ধর্মতলায় আশা কর্মীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মেডিক্যাল সার্ভিস সেন্টারের মেডিকেল ক্যাম্প।

Address

9,Sir Nil Ratan Sircar Sarani (Creek Row)
Kolkata
700014

Alerts

Be the first to know and let us send you an email when Medical Service Centre, West Bengal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram