Nutritionist Sudeshna

Nutritionist Sudeshna Nutritionist | Diet Consultant | Wellness Coach | Doctorate | Life Member of IDA | Research worker | Author | Dancer |

Meet Sudeshna, a passionate nutritionist on a mission to transform lives through the power of proper nutrition. In 2016, she embarked on her journey, driven by a vision to educate and empower individuals about the profound impact of wholesome food choices on overall health. As the founder of her own initiative, Sudeshna has honed her expertise in an array of specialized dietary plans. She is dedicated to supporting individuals post-bariatric surgery, offering tailored diets that aid in recovery and sustained wellness. Her adeptness in crafting diabetes control diets empowers individuals to manage their condition effectively through balanced nutrition. Sudeshna’s forte lies in meticulous meal planning, ensuring that her clients receive personalized, sustainable, and delicious dietary solutions. Her nutrition consultations are comprehensive, guiding individuals towards healthier lifestyles while addressing specific concerns such as PCOS control diets and pediatric nutrition. With a focus on holistic well-being, Sudeshna facilitates weight gain or weight management journeys, employing evidence-based strategies that foster healthier relationships with food. She has also developed specialized diet plans tailored to post-COVID recovery, aiding individuals in regaining vitality and strength. Moreover, Sudeshna offers comprehensive weight loss packages, amalgamating her expertise and compassion to support clients in achieving their desired goals. Her vision extends beyond mere dietary changes; it encompasses a holistic approach to wellness, empowering individuals to lead healthier, happier lives. Through her initiative, Sudeshna is not just providing dietary plans; she's illuminating the path to a brighter, healthier future for those who seek her guidance. Join her journey towards better health and vitality, one nourishing meal at a time. For appointment,

Email - Mail2sudeshnamukherjee@gmail.com
Call/WhatsApp - +91 9831809232

16/02/2026

🎯 আগামী প্রজন্ম সুস্থ শরীর ও সুস্থ মন নিয়ে বড় হবে যদি মা, বাবারা একটু সচেতন হন.. বাচ্চাকে বকাবকি করে কোনো লাভ হবে না.. নিজেরা ভাবুন, কোথায় ভুল করছেন..

🎯 Gen Ź ও Gen Alpha বাচ্চাদের মধ্যে snacking এর ইচ্ছা বা প্রবনতা সাংঘাতিক পর্যায় পৌঁছেছে.. এরা দিনের প্রধান খাবার অর্থাৎ breakfast, lunch, dinner এই গুলির পরিবর্তে নানারকম প্যাকেট জাত খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে.. instant noodles, pasta, chips, French-fries, chicken nuggets, cookies .. ইত্যাদি

🎯 এই ধরণের খাদ্য অভ্যাসের ফল স্বরূপ বাড়ছে obesity বা স্থূলতা.. ওজন বেশি অথচ বাচ্চার মধ্যে তৈরি হচ্ছে malnutrition.. micronutrients deficiency.. রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকছে.. প্রায়ই সর্দি, কাশি, জ্বর, পেট খারাপ, পেট ব্যাথা, মাথা ব্যাথা, চোখ খারাপ..ইত্যাদি... আজকাল বেশিরভাগ বাচ্চার চোখে চশমা পড়তে হয়.. তার আর একটি কারণ মোবাইল ফোন..

🎯 একেবারেই শারীরিক ব্যায়াম, খেলাধুলা না করা এবং অতিরিক্ত screen time এর জন্য বাড়ছে ঘুমের অসুবিধা স্ট্রেস.. তার থেকে বিভিন্ন mental health জনিত সমস্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ছোটদের মধ্যে..

🎯 বাড়ির পরিবেশ শান্ত থাকা আবশ্যিক.. শৈশবের শেষ দিক ও কৈশোর বয়স, মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়.. একজন প্রাপ্তবয়স্ক মানুষের personality কেমন হবে তা অনেকটাই নির্ধারিত হয়ে যায় এই বয়সে..

সবাই ভালো থাকুন, বাচ্চাদের ভালো রাখুন 💞

আজ শিব রাত্রি..অনেকেই উপবাস করেন.. শুধুমাত্র ধর্মীয় রীতির কারণে উপবাস নয়, শরীর স্বাস্থ্য ভাল রাখতেও উপবাস গুরুত্বপূর্ণ.....
15/02/2026

আজ শিব রাত্রি..অনেকেই উপবাস করেন.. শুধুমাত্র ধর্মীয় রীতির কারণে উপবাস নয়, শরীর স্বাস্থ্য ভাল রাখতেও উপবাস গুরুত্বপূর্ণ.. তবে সবার জন্য একই ভাবে উপবাস করা সম্ভব নাও হতে পারে.. শরীর বুঝে উপবাস করাই ভাল নয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন..

শাস্ত্র মতে, শুদ্ধ ভক্তি, পবিত্র মন নিয়ে পুজো ও পুজোয় গভীর মনসংযোগ আসে যদি একদিন অথবা কিছু ঘণ্টার জন্য খাদ্য দ্রব্য ও পানীয় থেকে কিছুটা বিরতি নেওয়া যায়..
আমি মনে করি, পুজোর জন্য হোক বা নিজের ইচ্ছায় উপবাসের প্রকৃত অর্থ হল সংযম..

বিজ্ঞান বলছে,
👉 সম্পূর্ণ সুস্থ, (ওষুধের প্রয়োজন ছাড়া) প্রাপ্তবয়স্ক মানুষের উপবাস করলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই বরং toxins বেরিয়ে গেলে organ গুলি আরো ভাল ভাবে কাজ করে
👉 হজম শক্তি উন্নত হয়
👉 ফ্যাট বার্ন হতে সাহায্য হয়, তাই যাদের ওজন কমানোর প্রয়োজন তাদের জন্য ভাল
👉 মন শান্ত থাকে
👉 ঘুম ভাল হয়

🧿 কাদের উপবাস করা ঠিক নয় 👉

❌️ diabetic মানুষদের
❌️ high pressure যাঁদের আছে
❌️ acidity, bloating এর সমস্যা থাকলে
❌️ যাদের dehydration এর সমস্যা আছে
❌️ thyroid এর সমস্যা আছে
❌️ হার্ট বা কিডনি তে সমস্যা থাকলে
❌️ যাদের নিয়মিত ওষুধ খেতে হয়

সম্পূর্ণ নির্জলা উপবাস যাঁদের পক্ষে করা সম্ভব নয়

🧿 উপবাসের দিনে কি খাওয়া উচিত 👉

♦️সব থেকে ভাল ফলাহার 👉 বিভিন্ন ফল, তার সাথে কোনো carbohydrate জাতীয় খাবার যেমন, সাবুদানা, মাখানা ,প্রোটিন জাতীয় খাবার যেমন দুধ, দই ইত্যাদি মিশিয়ে খাওয়া যেতে পারে.. ড্রাই ফ্রুটও দিতে পারেন..

♦️ খেতে পারেন ডালিয়া, ওটস, মিলেটের খিচুড়ি - সবজি দিয়ে

♦️ তেল, মশলা ব্যবহার কম করবেন. . খাবার সহজপাচ্য অর্থাৎ হজম করতে সুবিধা যাতে হয়

♦️ জল, ডাবের জল, দইয়ের ঘোল, লিকার চাও খাওয়া যায়

♦️ চিনি দিয়ে তৈরি মিষ্টি কম খাওয়া উচিত, তার বদলে গুড়, মধু, খেজুর দিয়ে তৈরি মিষ্টি খেতে পারেন. . সব থেকে ভাল হল কলা, আঙুর, আপেল ইত্যাদি ফলে থাকা ন্যাচারাল সুগার..

সকলকে শিব রাত্রির শুভেচ্ছা 💞
ওম্ নমঃ শিবায় 🙏

ছবিটি মাখানা রায়তার, প্রোটিনে ভরপুর খুব স্বাস্থ্যকর 😊

♦️ যাদের জয়েন্টে ব্যথা হয়, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন.. তাদের জন্য এই লেখাটি.. অনেকে প্রশ্ন করেন কি কি খাবেন? আর কি কি খ...
14/02/2026

♦️ যাদের জয়েন্টে ব্যথা হয়, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন.. তাদের জন্য এই লেখাটি..
অনেকে প্রশ্ন করেন কি কি খাবেন? আর কি কি খাবেন না ?
✅️ আমি উত্তরে বলি সব কিছুই খাবেন..তবে খাবারের তালিকার চেয়েও বেশি জরুরি হলো খাবারের পরিমাণ। জয়েন্টের ব্যথার সবচেয়ে বড় শত্রু কিন্তু কোনো খাবার নয়, বরং আপনার শরীরের ওজন।
🎯 বিজ্ঞান বলছে: আপনার ওজন যদি মাত্র 1 কেজি বাড়ে, তবে হাঁটার সময় আপনার হাঁটুর ওপর তার চাপ পড়ে প্রায় 4 কেজি! এই অতিরিক্ত চাপই হাড়ের ক্ষয় আর ব্যথা বাড়িয়ে দেয়।

👉 তাও একটু জেনে রাখা ভাল...জয়েন্টের স্বাস্থ্য ভালো রাখতে এবং শরীরের প্রদাহ কমাতে কোন গুলো নিয়মিত খাওয়া উচিত নয় ---

❌️ চিনি ও মিষ্টি: অতিরিক্ত চিনি শরীরে ইনসুলিন বাড়িয়ে দেয় এবং জয়েন্টের ফোলাভাবকে দেয়।
❌️ ময়দা ও রিফাইনড কার্বোহাইড্রেট: লুচি, পরোটা বা সাদা পাউরুটি নিয়মিত খেলে শরীরে প্রদাহ বাড়ে।
❌️ সফট ড্রিংকস ও সোডা: এগুলোতে থাকা ফসফরাস হাড়ের ক্যালসিয়াম শুষে নেয় ও হাড় দুর্বল হয়ে পড়ে।
❌️ অতিরিক্ত লবণ: বেশি লবণ শরীরে জল জমিয়ে রাখে (Water Retention), যা জয়েন্টে চাপ সৃষ্টি করে।
❌️ রিফাইনড ভেজিটেবল অয়েল: ডালডা বা সস্তা তেলে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, যা শরীরের ভেতরে ছোট ছোট ইনফ্লামেশন বা ফোলা ভাব তৈরি করে।

👉 জয়েন্টের বন্ধু খাবার গুলো একটু জেনে নিন :-

♦️ওমেগা-৩ (Omega-3): আখরোট, তিসি (Flaxseeds) এগুলো জয়েন্টের জন্য 'গ্রিজ' বা লুব্রিকেন্টের কাজ করে।
♦️ ভিটামিন সি: আমলকী, লেবু বা পেয়ারা। এগুলো কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা হাড়ের সংযোগস্থলের কুশন বা কার্টিলেজ ঠিক রাখে।
♦️ হলুদ ও আদা: হলুদের Curcumin হলো এক শক্তিশালী ন্যাচারাল পেইন-কিলার।
♦️ক্যালসিয়াম ও ভিটামিন ডি: দুধ, ছানা বা ডিম— হাড়ের শক্তি বজায় রাখতে এগুলো অপরিহার্য, অল্প সময়ে রোদ লাগান শরীরে

🔔মাছ জয়েন্টের জন্য অত্যন্ত উপকারী, বিশেষ করে ছোট মাছ বা সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করে; আর মাংসের ক্ষেত্রে খাসির মাংস বা রেড মিট একটু এড়িয়ে চিকেন বা মুরগির মাংস বেছে নিন, কারণ এটি ওজন না বাড়িয়েই শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করে।

✅️ এই পরামর্শগুলো হল আপনার অস্টিওআর্থ্রাইটিস বা সাধারণ হাড়ের ব্যথার জন্য। যদি আপনার ইউরিক অ্যাসিড (Uric Acid) জনিত সমস্যা থাকে, তবে কিন্তু নিয়মগুলো একটু বদলে যায় সেই ক্ষেত্রে ।

সবাই ভালো থাকুন 💖


14/02/2026

আজ প্রেমের দিন, ভালোবাসার দিন.. প্রেম যে শুধু মানুষের সাথেই হবে তার কি কোনো মানে আছে ? .. প্রেম তো প্রকৃতির সাথে হবে.. বহমান এই জীবনের সাথে হবে.. নিজের সাথেও হবে.. তাই না?
Happy Valentines Day 💝 😍

What is dieting?
13/02/2026

What is dieting?

একটা কথা বলি, বেশিরভাগ মানুষই diet শুনলেই কিরকম রেগে যান... মনে করেন শুধু gym করলে বা একটু হাঁটাহাঁটি করলেই ওজন কমে যাবে... সেটা হলে খুব ভাল.. সায়েন্স বলছে, সেটা কিছুটা সত্য... ফিজিক্যাল ব্যায়াম বাড়তি ওজন কমাতে সাহায্য করে নিশ্চয়ই.. কিন্তু যদি আপনি সঠিক খাবার পরিমাণ মতো না খান.. দৌড়দৌড়ি করে যে পরিমাণ ক্যালোরি বার্ন করলেন.. তারচেয়ে অনেক বেশি পরিমাণ ক্যালোরি যুক্ত খাবার যদি খেয়ে নেন তাহলে কি আপনার উপকার হবে? কিছুতেই হবে না...

Diet মানে খাবার.. না খেয়ে থাকা নয়.. প্রত্যেকের সারাদিনের ক্যালোরির চাহিদা নির্দিষ্ট আছে.. সেই জন্য পরিমাণ বুঝে, সময় মত খাবার খেতে হয় আর তাকে diet control বলে..
নিজেকে বঞ্চিত করে কিছু করা নয় বরং নিজের ভুল সংশোধন করে নেওয়ার পদ্ধতি হল diet control..😊

জানি, আমার লেখাটি পছন্দ হবে না.. অনেকেই বলবেন আগের জেনারেশন কেউ diet control করে নি.. তারা কি সবাই ভুল ছিলেন...!! একটাই কথা বলতে পারি.. তাদের অনেকেরই early death হতো.. ঠিক সময়ে রোগ নির্ণয় না হওয়ার জন্য..
সচেতনতা সবসময়ই ভাল.. তাই বলে ইন্টারনেট দেখে diet আর অনলাইন জুম্বা ক্লাস না করাই ভালো.. সেগুলো করার আগে ভাবতে হবে সেটা আপনার জন্য উপযোগী কিনা.. সবার ক্ষেত্রে একই diet কার্যকরী নয়.. তেমনই সব ধরণের exercise ও সবার জন্য উপযুক্ত হয় না..

সবাই সুস্থ থাকো খুশি থাকো 💞
Healthy lifestyle এ থাকো 😊❤️

11/02/2026

♦️Dietary Guidelines for Seniors.

👉 As people age, incorporating essential nutrients becomes vital.

🧿 Protein intake is crucial at least twice a day due to muscle mass loss. Opt for small fish, lentils, and low-fat curd or Greek yogurt, limiting red meat and organ meat.

🧿 High fiber carbohydrates like rice, roti, oats, and millets are recommended for breakfast and dinner, while limiting refined sugar and flour.

🧿 Use cooking oils like mustard oil, olive oil, and rice bran oil in moderation.

🧿 Early dinner, ideally by 7.30 - 8 pm, is beneficial for health.

🧿 Include seasonal fruits and a variety of vegetables, except potatoes in large quantities, and maintain a balanced diet for overall well-being.
Eat whatever you like in small quantities.

👉 Stay happy, and prioritize your health..♥️

Healthy Evening Snacks 😋Roasted Makhana and Peanuts chaat 😍
10/02/2026

Healthy Evening Snacks 😋
Roasted Makhana and Peanuts chaat 😍



Time of India এর এই লেখাটি published হয়েছে 3rd February 2026.. আর আমি একই টপিক নিয়ে লিখেছি 26th December 2025 .. screen...
07/02/2026

Time of India এর এই লেখাটি published হয়েছে 3rd February 2026.. আর আমি একই টপিক নিয়ে লিখেছি 26th December 2025 .. screenshot post করলাম সেই জন্য.. খুব সহজ করে বাংলায় লিখেছিলাম.. যাঁরা আগে পড়েননি আমার লেখাটি.. এখন পড়ে দেখুন..after all Prevention is always better than cure .. 😊

♦️একটি ছবি, homemade প্রোটিন পাউডার দিয়ে বানানো, ভীষণ healthy একটি milk shake এর.. যাঁরা fat কমাতে চান, muscle mass না ক...
05/02/2026

♦️একটি ছবি, homemade প্রোটিন পাউডার দিয়ে বানানো, ভীষণ healthy একটি milk shake এর.. যাঁরা fat কমাতে চান, muscle mass না কমিয়ে তাদের জন্য খুব ভাল..

♦️আর একটি ছবিতে আছে, healthy মিষ্টি 😊

👉 দুটোই, যাঁরা weight loss করতে চাইছেন কিন্তু যাঁদের অতিরিক্ত sweet craving হয়, তাঁরা খেতে পারেন.. বাচ্চাদের জন্যেও খুব ভাল..

🔔 প্রোটিন পাউডার তৈরি করা হয়েছে মাখানা, আমন্ড, চিয়া সিডস দিয়ে.. Low-fat দুধ অথবা lactose free milk অর্থাৎ almond milk বা oats milk ব্যবহার করা যাবে.. মিষ্টি স্বাদ আনার জন্য খেজুর দেওয়া হয়েছে.. যাঁদের চকোলেট flavour পছন্দ, তাঁরা unsweetened cocoa পাউডার ব্যবহার করতে পারেন..

🔔 লাড্ডু গুলো dates and nuts দিয়ে বানানো..অল্প একটু রাগি/ragi পাউডার মেশানো আছে..

🎯 দুটি জিনিস খেতে খুব সুস্বাদু হয়.. নিজেরা try করে আমাকে জানাবেন..😊

🧿 খাবার নির্বাচন এমন একটা ব্যাপার যা, আপনার thought process অর্থাৎ আপনি সারাদিন যা ভাবেন বা চিন্তা করেন, সেটার উপরেও প্রভাব ফেলে..

সকলে ভাল থাকুন 💞



04/02/2026
🎯 সারাদিন healthy খাবার খাওয়া হলেও সন্ধ্যে বা রাত্রে ফুড craving হচ্ছে বা মিষ্টি খেতে ইচ্ছা করছে..ভুল খাবার খেয়ে ফেলছেন....
04/02/2026

🎯 সারাদিন healthy খাবার খাওয়া হলেও সন্ধ্যে বা রাত্রে ফুড craving হচ্ছে বা মিষ্টি খেতে ইচ্ছা করছে..ভুল খাবার খেয়ে ফেলছেন..কিছুতেই control করতে পারছেন না.. যথারীতি ওজন কমছে না.. তখন আফসোস হচ্ছে...

🎯 সাধারণত দেখা যায়, যদি কারোর hormonal imbalance থাকে, তার craving বেশি হয়.. স্ট্রেস আরো একটি কারণ..
resistance অথবা লেভেল কম এবং বেশি বা ( Hunger Hormone) বেশি এবং ( Satiety Hormone) কম আবার ( Stress Hormone) বেশি হলেও food craving তৈরি হয়..

🎯 craving হলেই ভুল খাবার না খেয়ে যদি এমন কিছু খাবার থাকে যেগুলো খেলে শরীরের ক্ষতি হবে না আবার সাংঘাতিক craving হওয়াও কম করবে.. তাহলে হয়তো এই ধরণের সমস্যা যাঁর আছে নিশ্চয়ই উপকার পাবেন..

🔔 আমি একধরণের diet plan তৈরি করেছি.. এই প্ল্যানে থাকবে কিছু অন্য রকম রেসিপি.. যেগুলো ওজন কমাতে সাহায্য করবে এবং খেতেও সুস্বাদু হবে.. মিষ্টির craving যাদের বেশি, থাকছে তারও সমাধান.. সাথে থাকবে lifestyle management এর guidance..

ভালো থাকুন সকলে 💞


মৃত্যু কি তাহলে জিনের ব্যর্থতা,নাকি আগে থেকেই লেখা কোনো প্রোগ্রামের শেষ লাইন?এই প্রশ্নটা আমরা সাধারণত করি না।কারণ প্রশ্ন...
29/01/2026

মৃত্যু কি তাহলে জিনের ব্যর্থতা,
নাকি আগে থেকেই লেখা কোনো প্রোগ্রামের শেষ লাইন?

এই প্রশ্নটা আমরা সাধারণত করি না।
কারণ প্রশ্নটা করলেই একটা অস্বস্তি আসে।
যেন সিস্টেমের ভেতরের কোড দেখতে চাওয়া হচ্ছে।

আমরা বরং সহজ করে বলি—
“বয়স হয়ে গেছে।”
“সময় এসে গেছে।”
“শরীর আর সাপোর্ট দিচ্ছে না।”

কিন্তু সত্যি করে ভাবলে,
বয়স তো ক্যালেন্ডারে বাড়ে।
কোষ তো ক্যালেন্ডার দেখে না।

কোষ বোঝে—
সে কতবার স্ট্রেস পেল,
কতবার ঠিকমতো বিশ্রাম পেল,
কতদিন ধরে সে নিজেকে মেরামত করার সুযোগ পেল না।

আধুনিক বিজ্ঞান এখানে এসে একটা খুব অস্বস্তিকর কথা বলেছে—
আমাদের শরীর আসলে ভেঙে পড়ে না।
আমাদের শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়।

এবং এটা হয় কোনো দুর্ঘটনায় না।
হয় একটার পর একটা ভুল সিগন্যালের কারণে।

তুমি নিশ্চয়ই টেলোমেয়ারের কথা শুনেছো।
ডিএনএ-র মাথায় থাকা সেই ছোট্ট ক্যাপ,
যেটা প্রতিবার কোষ বিভাজনের সময় একটু করে ছোট হয়।

বিজ্ঞান এটাকে বলে— replicative aging।
কিন্তু বেদ একে বলত—
প্রাণের ক্ষয়।

বেদে কখনো বলা হয়নি
শরীর হঠাৎ বুড়িয়ে যায়।
বলা হয়েছে—
যখন প্রাণ ঠিকভাবে প্রবাহিত হয় না,
তখন দেহ নিজেকে ধরে রাখতে পারে না।

Prana মানে শুধু শ্বাস না।
Prana মানে নির্দেশনা শক্তি।

যেখানে prana সুষম,
সেখানে কোষ জানে কখন জন্ম নিতে হবে,
কখন থামতে হবে,
কখন নিজেকে রিসাইকেল করতে হবে।

এখন আসি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায়—
সবাই কেন সমানভাবে বুড়ো হয় না?

একজন ৭০ বছর বয়সেও তাজা,
আর একজন ৪০-এই ক্লান্ত, ভেঙে পড়া।

জিনের দোষ?
বিজ্ঞান বলছে— না।
মোটামুটি ২০%।

বাকি ৮০% হলো epigenetics—
মানে জিনের ওপরে বসে থাকা নির্দেশ।

এটা ঠিক যেন তোমার ফোনটা একই মডেল,
কিন্তু একটার সফটওয়্যার আপডেটেড,
আরেকটায় ভাইরাস ঢুকে গেছে।

এই ভাইরাস কী?

দীর্ঘদিনের দুশ্চিন্তা।
ভাঙা ঘুম।
অপ্রসেসড আবেগ।
সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা।

বেদ একে বলেছে— রাজসিক ও তামসিক প্রবাহ - energy flow।

যখন মন সারাক্ষণ ভবিষ্যৎ আর অতীতের মধ্যে ছুটে বেড়ায়,
তখন শরীর বর্তমানের নির্দেশ পায় না।

ফলে কোষ ধরে নেয়—
“এই সিস্টেম আর রক্ষণাবেক্ষণ পাচ্ছে না।”

এখানেই আসে apoptosis—
যাকে আমরা বলি programmed cell death।

খেয়াল করো শব্দটা— programmed।

মানে মৃত্যু কোনো ভুল না।
এটা একটা কোড।

কিন্তু প্রশ্ন হলো—
এই কোড কি ঠিক সময়ে রান হচ্ছে,
নাকি আমরা নিজেরাই ভুল কমান্ড পাঠাচ্ছি?

অতিরিক্ত স্ট্রেস মানে শরীরকে বলা—
“সবসময় জরুরি অবস্থা।”
এই অবস্থায় শরীর রিপেয়ার মোডে যেতে পারে না।

বিপরীতে,
গভীর ঘুম,
নীরবতা,
উপবাস,
ধ্যান—

এইগুলো শরীরকে বলে—
“সময় আছে। মেরামত করো।”

এখানেই অটোফ্যাজির কথা আসে।
কোষের নিজের আবর্জনা পরিষ্কার করার প্রক্রিয়া।

বেদে একে বলা হয়েছে—
শৌচ অন্তর।

ভেতরের পরিষ্কার।

কিন্তু আমরা চাই—
খেতে খেতে, দৌড়াতে দৌড়াতে,
নয়েজের ভেতরে বসেই হিলিং হোক।

হয় না।

এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে।

মৃত্যু কি শেষ,
নাকি অন্য কোনো ডাইমেনশনে যাওয়া?

বেদ এখানে খুব পরিষ্কার।
মৃত্যু মানে সমাপ্তি না।
মৃত্যু মানে ট্রানজিশন।

উপনিষদে বলা হয়—
যেমন মানুষ পুরোনো পোশাক ফেলে নতুন পোশাক পরে,
তেমনই আত্মা দেহ পরিবর্তন করে।

আধুনিক ভাষায় বললে—
হার্ডওয়্যার বদলায়, সফটওয়্যার না।

কিন্তু ডাইমেনশন কথাটা গুরুত্বপূর্ণ।

কারণ বেদ বলে—
মৃত্যুর পর আত্মা কোথায় যাবে,
তা নির্ভর করে সে কোন ফ্রিকোয়েন্সিতে ছিল।

এই ফ্রিকোয়েন্সি তৈরি হয়—
সারাজীবনের অভ্যাস,
ভাবনা,
ভয়,
আসক্তি দিয়ে।

এটা অনেকটা রেডিওর মতো।
যে স্টেশনে টিউন করা,
সেখানেই সিগন্যাল যাবে।

এই কারণেই তন্ত্র আর যোগে এত জোর দেওয়া হয়—
চেতনার অবস্থার ওপর।

মৃত্যুর মুহূর্ত কোনো আকস্মিক ঘটনা না।
ওটা একটা ফাইনাল সেভ পয়েন্ট।

যে সারাজীবন নিজের ভেতরে থেকেছে,
সে মৃত্যুতেও ভেতরেই যায়।

যে সারাজীবন বাইরের ওপর নির্ভর করেছে,
সে মৃত্যুতেও বাইরের দিকেই ছিটকে পড়ে।

এই জন্যই বেদ বলে—
মৃত্যু শেখানো যায় না,
কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যায়।

আর এই প্রস্তুতি শুরু হয় জীবন থেকেই।

শেষ কথা খুব সোজা।

জিন হয়তো শরীরের কাঠামো দিয়েছে।
কিন্তু শরীর কতদিন টিকবে,
কীভাবে টিকবে,
আর কীভাবে ছাড়বে—

এই সিদ্ধান্ত নেয় চেতনা।

মৃত্যু কোনো শাস্তি না।
বার্ধক্য কোনো অভিশাপ না।

কিন্তু অবহেলা—
সেটা একটা পছন্দ।

শরীর একটা মেশিন না।
এটা একটা চলমান প্রক্রিয়া।

তুমি যত সচেতনভাবে থাকো,
শরীর ততদিন তোমার সাথে থাকে।

আর যখন যাওয়ার সময় আসে—
তখন মৃত্যু দরজা বন্ধ করে না।

দরজা খুলে দেয়।

~ সংগৃহীত

Address

Kolkata

Telephone

+919073979232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Sudeshna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nutritionist Sudeshna:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category