Jayati Chatterjee

Jayati Chatterjee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jayati Chatterjee, Kolkata, KOLKATA.

বন্ধুরা মনের জট খুলে ভাগ্যকে নিয়ন্ত্রণ করুন! আমি NLP কৌশল, থেরাপি ও মেন্টরশিপের মাধ্যমে আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবো। মানসিক শান্তি, সাফল্য এবং ইতিবাচক পরিবর্তনের পথে আমার সঙ্গী হতে পেজটি ফলো করুন। আপনার পরিবর্তন শুরু হোক আজ থেকেই।

04/04/2026

Pride may seem like strength, but it's actually a barrier to growth. Watch to learn how to overcome it.

🌈

03/04/2026

Pride may seem like a confidence booster, but it's a recipe for dissatisfaction. Watch to learn more.


02/04/2026

Don't Confuse Self-Respect with Arrogance..😊

Don't let pride masquerade as self-respect. Watch this video to learn how to cultivate true self-worth and live a more authentic life.


01/04/2026

Ego vs Pride: Know the Difference..

In this video, we explore the difference between ego and pride, and why one is essential while the other can be toxic.


জীবন কি ভীষণ রকম অনিশ্চিত। #রাহুল_অরুনোদয়
29/03/2026

জীবন কি ভীষণ রকম অনিশ্চিত।
#রাহুল_অরুনোদয়

29/03/2026

কাজী নজরুল ইসলামের বড় দাদার নাতনী
নূপুর কাজী, ঠাকুরের উদ্দেশ্যে এই ভক্তিমূলক গানটি নিবেদন করলেন বড়িশা মঠে এসে।বড্ড ভালো লাগলো তাই সেই ভালো লাগাটুকু ছড়িয়ে দিতেই হোয়াটসঅ্যাপে পাওয়া ভিডিও টি শেয়ার করলাম সমস্ত বন্ধুদের সঙ্গে। ❤️


27/03/2026

প্রকৃত ই দুঃখ পাওয়া আর দুঃখ নিয়ে বিলাস করা এক নয়। 😊

26/03/2026

মানুষ অন্যের সঙ্গে নিজের তুলনা জেনে-বুঝে নয় অবচেতন ভাবে করতে বাধ্য হয়।😊


 #অ্যাংজাইটি আর  #ভয়কে অনেকেই এক মনে করেন, কিন্তু আসলে এগুলো আলাদা। ভয় আসে নির্দিষ্ট কারণ থেকে, কিন্তু অ্যাংজাইটির কোন...
25/03/2026

#অ্যাংজাইটি আর #ভয়কে অনেকেই এক মনে করেন, কিন্তু আসলে এগুলো আলাদা। ভয় আসে নির্দিষ্ট কারণ থেকে, কিন্তু অ্যাংজাইটির কোনো স্পষ্ট কারণ থাকে না। এটা একটা অস্থিরতা, একটা অজানা ভয় যা সহজে যায় না।

অ্যাংজাইটির প্রভাবে যে সমস্যা গুলো আসে সেগুলো হলো

এর প্রভাব শরীর আর মন দুটোতেই পড়ে
- বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয়
- সারাক্ষণ একটা অস্বস্তি লেগে থাকে
- মনে হয় নিজের উপর কন্ট্রোল নেই

এই মানসিক অবস্থা থেকে অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব।এবং তা পেতে গেলে শুরুতেই যেটা করতে হবে তা হলো
প্রথমত নেগেটিভ চিন্তার #প্যাটার্ন চিনতে শিখতে হবে এবং সেগুলো বদলে ফেলা শিখতে হবে।

দ্বিতীয়ত নিজের আবেগকে বুঝতে শিখতে এবং সেই আবেগ কে সামলানোর টেকনিকগুলো শিখতে হবে।

এছাড়াও মনের মধ্যে থাকা অতীতের ট্রমা এবং ক্ষত গুলো সারিয়ে তুলতে হবে।

এই পদক্ষেপ গুলো নিতে থেরাপিস্টের সাহায্য নেওয়া প্রয়োজন।

#থেরাপি সেশন মানে শুধু মন খুলে সমস্যার কথা বলা তা কিন্তু নয়।
- এটা এমন একটা জায়গা যেখানে কোনোভাবেই সমালোচিত হওয়ার সম্ভাবনা থাকে না।
সেশন এমন একটি জায়গা যেখানে স্বচ্ছন্দে মনের ভার লাঘব করা যায়, জীবন কে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখার দক্ষতা অর্জন করা যায় এবং সর্বপরি #মেন্টাল_ক্ল্যারিটি পাওয়া যায় যার ফলে জীবনের যেকোনো পরিস্থিতিতে বুদ্ধি এবং আবেগের সুষম সামঞ্জস্যতা বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেখা যায়। 😊

jayati_chatterjee

যেকোনো মানুষের চিন্তা, আবেগ, আচরণ এবং জীবনদৃষ্টি মিলে তৈরি হয় এক অদৃশ্য মানসিক শক্তিক্ষেত্র,যে শক্তিক্ষেত্র সেই মানুষটি...
24/03/2026

যেকোনো মানুষের চিন্তা, আবেগ, আচরণ এবং জীবনদৃষ্টি মিলে তৈরি হয় এক অদৃশ্য মানসিক শক্তিক্ষেত্র,যে শক্তিক্ষেত্র সেই মানুষটিকে ঘিরে থাকে যাকে বলা হয় " #ভাইব্রেশন"।যা হাই এবং লো দুটোই হতে পারে। হাই ভাইব্রেশনে থাকা মানুষ মানে তিনি ইতিবাচক মানসিকতা, সুসংহত আবেগ এবং উন্নত জীবনদৃষ্টির অধিকারী।

হাই ভাইব্রেশনে থাকা ব্যক্তি কে চিনবার উপায় কি..?

- ইতিবাচক চিন্তাশীল এবং বাস্তববাদী
- অন্যের সাফল্যে আনন্দিত
- নিজের ভুল স্বীকার করে শিক্ষা নেন
- আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয়
- সহানুভূতিশীল এবং সহমর্মী
- চিন্তা করে প্রতিক্রিয়া দেন
- লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন
- কৃতজ্ঞতা প্রকাশ করতে জানেন
- মানসিক চাপের মধ্যেও স্থির থাকেন।

তোমার মধ্যে যদি এই বৈশিষ্ট্য গুলো ইতিমধ্যেই থেকে থাকে আন্তরিক অভিনন্দন রইলো কারণ নিঃসন্দেহে তুমি একজন হাই ভাইব্রেশনে থাকা ব্যক্তি। কিন্তু যদি না থাকে
তাহলে হাই ভাইব্রেশন অর্জন কি ভাবে করা যায়..? বলে দিচ্ছি।

- প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করো।
- নেগেটিভ চিন্তা গুলো কে বদলে ফেলো
- শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করো।
- ভালো বই পড়ো এবং শেখার অভ্যাস গড়ে তোলো।
- পজিটিভ ব্যক্তিদের সঙ্গে সময় কাটাও
- সোশ্যাল মিডিয়ার নেগেটিভ প্রভাব এড়িয়ে চলো।
- রেগুলার অন্তত পাঁচ মিনিট মেডিটেশন করার অভ্যাস তৈরী করো।

পজিটিভ ভাইব্রেশনে থাকা ব্যক্তিরাই সমাজে পজিটিভ পরিবর্তন আনতে পারেন। তাঁরা পরিবারে শান্তি বজায় রাখেন, কর্মক্ষেত্রে নেতৃত্ব দেন এবং সমাজে সহমর্মিতা ছড়িয়ে দেন।তাই নিজের ভাইব্রেশন কে হাই করা মানে অর্থপূর্ণ সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারা।কমেন্ট করে জানাও তোমার ভাইব্রেশন হাই রাখতে তুমি এই লিস্টের কোন কোন পয়েন্ট গুলো তোমার রুটিনে রেখেছো।

ভালো থেকো আলোয় থাকো সবসময়। ❤️

24/03/2026


যখন তুমি যখন প্রিয় মানুষটির তোমার প্রতি অবহেলা, অপমানের যন্ত্রণাকেও ভালোবাসা ভেবে ভুল কর এই ব্যাপার টা আসলে তোমার ভালোবা...
23/03/2026

যখন তুমি যখন প্রিয় মানুষটির তোমার প্রতি অবহেলা, অপমানের যন্ত্রণাকেও ভালোবাসা ভেবে ভুল কর এই ব্যাপার টা আসলে তোমার ভালোবাসা নয় এটা হলো #ট্রমা_বন্ডিং

মনে করো কাছের মানুষটি অকারণে রূঢ আচরণ করলো,এবং চলে গেলো। তুমি বুঝতেই পারছো না ভুল টা তোমার কি ছিলো। এরপর তুমি বারবার কল করলেও কল রিসিভ করলো না।তুমি মেসেজের পর মেসেজ করে যাচ্ছো কোনো রিপ্লাই নেই। তুমি অধীর হয়ে অপেক্ষা করতে থাকলে আর বারবার কল করতে থাকলে এইবার নিশ্চয়ই কথা বলবে।এই যে কষ্ট পাওয়ার পরও তাদের ফোনের অপেক্ষায় থাকা— এটা দুর্বলতা নয়, এটা ট্রমা বন্ডিং।কারণ এমন দমবন্ধ করা অবস্থায় অনেকটা সময় বা কয়েক দিন কাটানোর পর সে হঠাৎই একদিন কথা বলবে তোমার সঙ্গে খুব আন্তরিক ভাবে। হয়তো ক্ষমা চাইবে।তোমাকে এটা বোঝাতে সে তোমাকে খুব ভালোবাসে কিন্তু সে এমন করেছে তোমারই কোনো কথায় ব্যবহারে আপসেট হয়ে পড়েছিলো বলে। তুমি ভীষণ স্বস্তি পাবে তার ফিরে আসায়। এই ভাবে তোমার মস্তিষ্ক শিখে ফেলে যে এই মানুষটাই সুখের উৎস, কারণ সে যন্ত্রণা যেমন দেয় তারপর স্বস্তিও তো ফিরে আসে তার হাত ধরেই।এইভাবে এই ব্যথা এবং উপশম ল্যুপের রোলার কোস্টারে তুমি আটকে পড়বে। তুমি তাকে কিছুতেই ছেড়ে থাকতে পারবে না।আর সে তোমার নিজস্বতা কে পুরোপুরি গ্রাস করে তোমাকে তার নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে থাকবে। তুমি মনে করবে তুমি তাকে এতো ভালোবাসো তাই তাকে ছেড়ে থাকতে পারো না। কিন্তু আসলে এটা ভালোবাসা নয়, এটা রিলিফ খোঁজা।

চিনে নাও এই অনুভূতিগুলো:
- সম্পর্কে থাকলে কষ্ট পাও, কিন্তু ছেড়ে যেতে পারছো না।
- তার একটু মনোযোগের জন্য সারাদিন অপেক্ষা করো।
- ঝগড়ার পর সে ভালো ব্যবহার করলে মনে হয় সব ক্ষমা করে দিই।

এগুলো সম্পর্কের গভীরতা নয়, এগুলো কিন্তু আটকে পড়ার চিহ্ন।তুমি তার উপর নির্ভরশীল হয়ে পড়েছো। নিজেকে প্রশ্ন করো

— "এই মানুষটার কথা মনে হলে আমি কি শুধুই শান্তি পাই, নাকি বুকে চাপ অনুভব করি..?"

মনে রেখো শান্তি না থাকলে সেটা ভালোবাসা নয়। শুধু সাময়িক স্বস্তি পেতে তার উপর নির্ভর করাটা ছাড়ো।বিশ্বাস রেখো তুমি সত্যিকারের ভালোবাসা পাওয়ার যোগ্য। ❤️

ভালো থেকো আলোয় থাকো সবসময়।

Address

Kolkata
Kolkata
700008

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918967117994

Alerts

Be the first to know and let us send you an email when Jayati Chatterjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Jayati Chatterjee:

Share