19/02/2026
চিকিৎসক আন্দোলন ও জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব এবং সামাজিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ডা:নীলাঞ্জন কুন্ডু গত ১১ ফেব্রুয়ারী, ২০২৬ রাত ১১. ৪০ মিনিটে ৭৫ বছর বয়সে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বাকুড়াতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ ১৯ ফেব্রুয়ারি, বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক অফিসের কনফারেন্স হলে ডা: নীলাঞ্জন কুন্ডুর স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়। ডা: নীলাঞ্জন কুন্ডু তার জীবন সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে একজন মানবতাবাদী এবং জনদরদী চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, জনস্বাস্থ্য আন্দোলন এবং সামাজিক আন্দোলনে বিশেষভাবে নেতৃত্ব দিয়েছেন। যেভাবে তিনি সারা জীবন মেডিকেল এথিক্সের পতাকাকে উর্ধে তুলে ধরেছেন। এরকম একজন বিরল চরিত্রের চিকিৎসকের কর্মজীবনের বিভিন্ন দিক এই সভায় আলোচিত হয়। আজকের দিনে যখন নৈতিকতার চূড়ান্ত সঙ্কট, জনস্বাস্থ্য যখন বিপন্ন - কর্পোরেট পুজির চূড়ান্ত মুনাফার বিষয়ে পরিনত হয়েছে, মেডিকেল এথিক্স যখন ভূলুন্ঠিত। সেই সময়ে তার সংগ্রামমময় জীবন আদর্শ মূল্যবোধকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এবং তার অপূরিত কাজ পূরণ করার লক্ষ্যে বাঁকুড়া শহরের বিশিষ্ট জনেদের নিয়ে" ডা: নীলাঞ্জন কুন্ডু স্মৃতির রক্ষা সমিতি "গঠিত হয়। আজকের এই সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাকুড়া জেলার সনামধন্য ডা: অমিতাভ চট্টরাজ,ডা:জীতেন ব্যানার্জি, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা: সজল বিশ্বাস, ইন্ডিয়ান মেডিকেল অ্যসোসিয়েশনের বাকুড়া শাখার সম্পাদক ডা: সুদেব সিনহা,মেডিকেল সার্ভিস সেন্টারের বাকুড়া জেলা সম্পাদক ডা: তন্ময় মন্ডল, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নদীয়া ইন্দু বিশ্বাস, শিক্ষক রঞ্জিত মাহাতো, সরকারি কর্মচারী ইউনিয়ন এর বাকুড়া জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সগঠনের বাকুড়া জেলা সম্পাদিকা শ্রীমতি লক্ষ্মী সরকার এবং ডা:নীলাঞ্জন কুন্ডুর দুই কন্যা ডা:নিবেদিতা কুন্ডু ও ডা: সঞ্চয়িতা কুন্ডু, ভাইপো ডা:শ্যামসুন্দর কুন্ডু, লিগ্যাল সার্ভিস সেন্টারের বাকুড়া জেলা সম্পাদক অ্যডভোকেট পরিতোষ দাস সহ শতাধিক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী অ্যাডভোকেট শিক্ষক এবং সমাজকর্মী। ডাক্তার নীলাঞ্জন কুন্ডু স্মৃতি রক্ষা সমিতির মাধ্যমে আগামী দিনে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করার পরিকল্পনা করা হয়। এই সভার আয়োজন করা হয়েছিল মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন,পি এম পি এ আই, স্ট্রাগল কমিটি ফর আর জি কর ইত্যাদি সংগঠনের পক্ষ থেকে।