25/01/2026
প্রিয় সংগঠন সাথী,
শৈলশহর দার্জিলিং-এর ঐতিহ্যবাহী গোর্খা রঙ্গমঞ্চ ভবনে (ভানুভক্ত ভবন) ২৪ শে এবং ২৫ শে জানুয়ারী, ২০২৬ সাড়ম্বরে অনুষ্ঠিত হলো, রাজ্যের প্রাণী চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের ২৩ তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন।
প্রাণী সম্পদ বিকাশ বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহোদয় বিশেষ কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ শুভেন্দু হালদারের টেলিফোনের মাধ্যমে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে সরাসরি তাঁর শুভেচ্ছা বার্তা প্রদান করেন যা সম্মেলনে উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করে । একই ভাবে বিভাগীয় অধিকর্তা ডাঃ নিখিল কুমার শীট মহোদয়ও দূরভাষ সংযোগে সম্মেলনের সাফল্য কামনা করে সরাসরি তাঁর শুভেচ্ছা বার্তা পাঠান।
সম্মেলনের প্রথম দিনের অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর (ডাঃ) তীর্থ কুমার দত্ত মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী কল্যাণ পর্ষদের সদস্য শ্রী পল্লব গুপ্ত মহাশয়। প্রধান বিশিষ্ট অতিথি হিসেবে জিটিএ-র মুখ্য প্রশাসক অনিত থাপা মহাশয়ের উপস্থিতিতে সমৃদ্ধ হয় প্রথম দিনের অধিবেশন। উপস্থিত ছিলেন সম্মাননীয় অতিথি প্রফেসর (ডাঃ) তপন কুমার মন্ডল, প্রাক্তন উপাচার্য, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং নিবন্ধক প্রফেসর (ডাঃ) পার্থ দাস, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। উপস্থিত ছিলেন বিভাগীয় মন্ত্রী মহোদয়ের বিশেষ দয়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী শ্যামল সরকার মহাশয় এবং ডাঃ উৎপল কর্মকার, ব্যবস্থাপক অধিকর্তা, ডব্লিউ বি এল ডি সি।
এছাড়াও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পদস্থ আধিকারিক সহ সংগঠনের সভাপতি ডাঃ শোভনানন্দ মহান্তি, সাধারণ সম্পাদক ডাঃ শুভেন্দু হালদার এবং কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডাঃ শিশির পান সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
সর্বোপরি রাজ্যের চব্বিশটি জেলা/ইউনিট থেকে প্রায় সাত শতাধিক সদস্য-প্রতিনিধির উজ্জ্বল উপস্থিতি সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে।
উদ্বোধক সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সুচিন্তিত বক্তব্য ২৩ তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনকে সমৃদ্ধ এবং সম্পৃক্ত করে।
প্রথম দিনে একটি বিজ্ঞান ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হলো। বিষয় ছিল, 'ENVIRONMENT - ANIMAL HEALTH PERSPECTIVE'. মূল বক্তা ছিলেন ডাঃ জিতেন্দ্র নাথ সাহা, সিনিয়র জেনারেল ম্যানেজার, ভিরব্যাক অ্যানিম্যাল হেল্থ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
সম্মেলনের নির্ধারিত দ্বিতীয় দিনের অধিবেশনের রুদ্ধদ্বার বৈঠকে সাধারণ সম্পাদক ডাঃ শুভেন্দু হালদারের পেশ করা অনুপ্রেরণামূলক প্রতিবেদনের ওপর আলোচনা করেন চব্বিশটি জেলা/ইউনিটের প্রতিনিধিরা।
আলোচনা হয় বিভাগীয় কাজকর্ম করার নিরিখে বিবিধ সমস্যা, আশু সমাধান এবং আগাম সম্ভাবনার কথা। আলোচনা হয়, সংগঠনের সুদীর্ঘ আন্দোলনে পেশার স্বার্থে পেশাজীবীদের স্বার্থে অর্জিত পাহাড় প্রমান সাফল্যকে ধরে রেখে তার সফল ও সার্থক রূপায়ণ বিষয়ে।
দু'দিনের এই সম্মেলনে রাজ্যের প্রান্তিক প্রাণী পালকদের বিকল্প আর্থিক সংস্থানে প্রাণী চিকিৎসকদের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্যদের দায়বদ্ধতার কথা বারবার উচ্চারিত হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে, মাননীয় সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
জয়হিন্দ্, বন্দেমাতরম্,
ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ।।
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕