22/04/2026
"Uffff, it’s unbearably hot! The intensity of this heat is truly overwhelming. But aren’t we responsible for it? Today, on April 22nd, amidst our daily routines, we all exclaim, ‘How hot! So hot!’ But does anyone pause to think whether someone is planting trees at their home, on the streets, or elsewhere? Or are they comfortably sitting in a chair, leaning back with their hands behind their head, saying, ‘This country won’t change, so let me relax’? What will we learn or teach by doing this?
Now, observe nature. Despite enduring countless harsh blows to its chest, it doesn’t hesitate to provide us with coolness. Along the roadsides, where branches and leaves meet, it shelters us. Does all this talk amount to anything? What have we done today? Let me tell you: The members of Shrutimanjari are spreading across the world. They’ve planted saplings at their homes, on the streets, in schools, colleges, and offices. Moreover, our elders have increased awareness by reciting slogans, writing poems, and creating art.
As much as possible, we’ll continue sharing these efforts on our website. Let’s join hands with our elders and take responsibility, so that we can return the touch of Mother Nature to them."
উফ আর পারা যাচ্ছে না, কী প্রচন্ড গরম! অসহ্য! এই কথা গুলি ই এখন রোজ আমাদের মুখে। সত্যি ই অসহনীয় এই তীব্রতা। কিন্তু এর জন্য কি আমরাই দায়ী নই? এই যে ধরুণ আজ ২২ এপ্রিল, রোজনামচার জীবনে সব ই করছি, মুখে বলছিও "কী গরম! কী গরম" কিন্তু আজ কেউ কি নিজের বাড়ীতে, রাস্তায় বা অন্য কোথাও চারাগাছ লাগাচ্ছি? নাকি "ও এদেশের কিসসু হবে না বলে মাথার পিছনে হাত রেখে চেয়ারে আরাম করে বসছি। এতে আমাদের এবং পরবর্তী প্রজন্ম কী শিখবে বা শিখছে? আর একদিকে দেখুন প্রকৃতি মাকে, বুকে আগলে রেখে হাজার কঠিন আঘাত খেয়েও আমাদের শীতলতা দিতে একটুও দ্বিধা করে না। রাস্তায় মাঠে ঘাটে যেখানে পারে তার সাধ্য মত শাখাপ্রশাখা মেলে ধরে আমাদের রক্ষা করার জন্য। ভাবছেন এত কিছু বলছে কিন্তু এরা কতটুকু কী করল আজ? তাহলে বলি শুনুন - সারাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে শ্রুতিমঞ্জরীর সদস্যরা। যে যেভাবে পেরেছে নিজেদের সামর্থ্য মত চারা গাছ নিজেদের বাড়ীতে, রাস্তায়, স্কুলে, কলেজে, অফিসে বসিয়েছে। এছাড়া আমাদের বড়দের সচেতনতা বাড়ানোর নিজেরা স্লোগান , কবিতা, আঁকা ইত্যাদি পাঠিয়েছে। যতটা সম্ভব এখানে দেওয়া হবে বাকি আমাদের ওয়েব সাইটে দেখা যাবে দিন দু এক পর। বড়দের হাত ধরে ওদের ও আমরা একটু একটু দায়িত্ব ছাড়ি পরবেশ গড়ে তোলার যাতে ওরা প্রকৃতি মায়ের স্পর্শকে ফিরিয়ে আনতে পারে ।
Photo - 2024