27/02/2026
আসসালামু আলাইকুম সবাইকে। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জানার ছিল যারা এই বিষয়ে জানেন আশা করি একটু সাহায্য করবেন। আমার দুই চোখের পাওয়ার হলো
Right eye - sph: -3.50, cyl: -0.50
Left eye- sph : -10.00, cyl: - 3.50 ( High Index Glass)
বাম চোখে পাওয়ার বেশি হওয়ায় ডাক্তার high index গ্লাস নিতে বলেছে। এখন কথা হচ্ছে আমি ইন্টারনেট ঘাঁটাঘাটি করে যা জানতে পেরেছি এই গ্লাস 1.61,1.67,1.74 এই তিন ক্যাটাগরির হয়ে থাকে এবং এগুলো সব ব্র্যান্ডের। সমস্যা আছে এগুলা অত্যন্ত বেশি বেশি দামের হয়, এখন আজকে মিরপুর ১ অনেকগুলা দোকান যেয়ে জিজ্ঞেস করার পর তারা আসলে বলে এইগুলা না নিলেও হবে, তারা নিজেদের ল্যাবে বানিয়ে দিবে যেটা সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে।
শুধুমাত্র একটা দোকানে পেয়েছি যেখানে ওরা বলেছে Chinese High Index গ্লাস আছে যেটার দাম 5,500tk. এখন আমার প্রশ্ন হচ্ছে যারা এই বেশি পাওয়ারের চশমা ইউজ করেন আপনারা কি ওই নরমাল গ্লাসে নিয়ে থাকেন নাকি বেশি দাম দিয়ে High Index নেন?@@@