Vashikaran Samrat Tantrik Dip Acharya

Vashikaran Samrat Tantrik Dip Acharya Maha Yog Siddh Tantrik Guruji Dip Acharya is a Vashikaran Expert and Solve Problems Using Ta**ra

 #শিবরাত্রির মাহাত্ম্য: #শিবলিঙ্গে জল কেন ঢালা হয় জানো? শিবরাত্রি কেন রাতেই পালন করা হয়? দিনে কেন নয়? চলো, ধর্মের সাথে ব...
15/02/2026

#শিবরাত্রির মাহাত্ম্য:
#শিবলিঙ্গে জল কেন ঢালা হয় জানো? শিবরাত্রি কেন রাতেই পালন করা হয়? দিনে কেন নয়? চলো, ধর্মের সাথে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তোমাদের বলি। শাস্ত্র মতে সবচেয়ে উৎকৃষ্ট হলো নর্মদা থেকে প্রাপ্ত বাণলিঙ্গ, বিজ্ঞানের ভাষায় যার নাম ক্রিপ্টোক্রিস্টালাইন কোয়ার্টজ (Cryptocrystalline Quartz)। এর মধ্যে থাকা আয়রন অক্সাইড ও সিলিকা হলো প্যারাম্যাগনেটিক প্রপার্টিস (Paramagnetic properties), যা মহাকাশের উল্কাপিণ্ডের অর্থাৎ মেটিওরাইট (Meteorite) এর উপাদানের সাথে সাদৃশ্যপূর্ণ।
​শিবলিঙ্গের অভিষেকের ক্ষেত্রে সবচেয়ে উৎকৃষ্ট হলো জল। কিন্তু কেন? জল দিয়ে অভিষেক করা হলে আমাদের অন্তরাত্মা শুদ্ধ হয়, সতেজতা অনুভব হয়। বিজ্ঞানও ঠিক একই বিষয় নিয়ে বলে, কিন্তু একটু অন্যরকম ভাবে। শিবলিঙ্গের ওপর যখন অবিরাম জল ঢালা হয়—বিশেষ করে ঘটি থেকে ফোঁটা ফোঁটা বা সরু ধারায় জল পড়ার প্রক্রিয়া—তখন ল্যামিনার ফ্লো (Laminar flow) তৈরি করে। সেই জলের সূক্ষ্ম কণা বা অ্যারোসল পাথরের গায়ে আছড়ে ভেঙে যায় ও বাতাসের সাথে বিক্রিয়া করে নেগেটিভ আয়ন (Negative ion) তৈরি করে।
​জার্নাল অফ ফ্লুইড মেকানিক্স-এ এলিপসয়েড বা শিবলিঙ্গে জল ঢাললে গ্রানাইট বা ব্যাসল্ট শিলার মধ্যে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামকে জল সূক্ষ্মভাবে দ্রবীভূত করতে পারে। এবং এটাই যদি সামান্য উচ্চতা থেকে জলের ধারা ফেলা হয়, তাহলে পাইজ়োইলেকট্রিক কারেন্ট (Piezoelectric current) উৎপন্ন হয়, যা এয়ার আয়োনাইজেশনে (Air ionization) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নেগেটিভ আয়নের আধিক্যের ফলেই সেই স্থানে থাকা মানুষের অ্যাংজ়াইটি (Anxiety) কমে, মাইন্ড রিফ্রেশ হয়, অক্সিটোসিন (Oxytocin) হরমোন ক্ষরণ হয়; ঠিক যেমনটা কোনো জলপ্রপাতের সামনে দাঁড়ালে আমাদের সতেজতা অনুভব হয়। অর্থাৎ ধর্মের সাথে বিজ্ঞান এখানে মিলেমিশে একাকার।
​শিবরাত্রির মাহাত্ম্য
​এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: শিবরাত্রি রাতের চারটি প্রহর নিয়েই কেন পালন করা হয়?
​রাত হলো মায়া, অর্থাৎ নিদ্রাদেবী যোগমায়ার প্রভাব; যে প্রভাবে জগতের তাবড় তাবড় শক্তিশালী জীবগুলো শক্তিহীন হয়ে ক্লান্ত অবস্থায় বিশ্রাম নেয়।
​দীর্ঘ উপবাসে হওয়া অটোফ্যাজিতে (Autophagy) দেহের ভেতর কোষের ধ্বংস যেখানে শিবের সংহার লীলা, সেখানেই শিবরাত্রির পরের দিন পারণ—শক্তিরূপিণী অন্নপূর্ণার কৃপা ও নিদ্রারূপী ভগবতী আশ্রয়ে পর্যাপ্ত ঘুম নতুন কোষ গঠন হওয়ার প্রক্রিয়া। এই পুরো প্রসেসটাই হলো শিব-শক্তির পঞ্চভৌতিক লীলামাত্র।
​শিবরাত্রি হলো সেই বিশেষ তিনটি রাত্রি—কালরাত্রি, মহারাত্রি, মোহরাত্রির মধ্যে মহারাত্রি। মূলাধারে থাকা স্ত্রীরূপিণী কুণ্ডলিনী সহস্রারে থাকা শিবের সাথে মিলিত হতে এই বিশেষ রাতে ঊর্ধ্বমুখী হয়। তাই শাস্ত্রে বলা হয় শিবরাত্রি শিব-পার্বতীর বিয়ের রাত, মতান্তরে মিলনের রাত। এই মহারাত্রি শুধু সাধকের জন্য নয়, যেকোনো সাধারণ মানুষের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হয় যদি তারা চার প্রহরের সঠিক ব্যবহার জেনে থাকে। সেই পথ কিছুটা গুপ্ত এবং কিছুটা গুরুপ্রদত্ত, কিন্তু সবটাই বিজ্ঞানের ভিত্তিতে।
​শিবতত্ত্ব বড়ই কঠিন, যিনি সামান্য জলেই তুষ্ট, একটা বেলপাতাতেই খুশি। সেই আশুতোষ দেবাদিদেব মহাদেবের স্তুতি করতে পেরে আমি ধন্য হলাম। ওম নমঃ শিবায়।

মহা শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।
14/02/2026

মহা শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।

সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হিন্দ 🫡🇮🇳🙏🏻
25/01/2026

সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হিন্দ 🫡🇮🇳🙏🏻

দেবী সরস্বতীর গায়ের রং কেন সাদা, তা বিজ্ঞানের (কোয়ান্টাম ফিজিক্স) এবং সনাতন ধর্মের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছেপরমাণু...
25/01/2026

দেবী সরস্বতীর গায়ের রং কেন সাদা, তা বিজ্ঞানের (কোয়ান্টাম ফিজিক্স) এবং সনাতন ধর্মের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে
পরমাণুর গঠন ও পৌরাণিক ব্যাখ্যা
একটি পরমাণুর প্রধান তিনটি উপাদান হলো প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। ভিডিওতে এদের সাথে দেবতাদের তুলনা করা হয়েছে:
প্রোটন (ব্রহ্মা): প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং এর ওপর ভিত্তি করেই মৌলের পরিচয় নির্ধারিত হয়। একে ব্রহ্মার সাথে তুলনা করা হয়েছে।
নিউট্রন (বিষ্ণু): নিউট্রন নিস্তেজ বা আধানহীন। এটি 'স্ট্রং নিউক্লিয়ার ফোর্স' তৈরি করে প্রোটনকে ধরে রাখে, যা সৃষ্টিকে স্থিতিশীলতা দেয়। একে বিষ্ণুর সাথে তুলনা করা হয়েছে।
ইলেকট্রন (শিব): ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে থাকে। কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী, এটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াস ভেঙে নতুন রূপ দিতে পারে। একে শিবের ধ্বংস ও সৃষ্টির ক্ষমতার সাথে তুলনা করা হয়েছে।
দেবী সরস্বতী ও ফোটন কণা
ভিডিওর মূল প্রশ্ন ছিল—সরস্বতীর গায়ের রং কেন সাদা?
১. আলোর স্বরূপ: সরস্বতী হলেন 'ফোটন কণা' বা আলোর প্রতীক, যা অজ্ঞানতার অন্ধকার দূর করে।
২. বিজ্ঞানের যুক্তি: যখন ইলেকট্রন (শিব) এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে নামে, তখন 'ফোটন' বা জ্যোতি সৃষ্টি হয়। আবার নিউট্রন (বিষ্ণু) ও নিউক্লিয়াস সরাসরি যুক্ত হলেও আলোক কণা বা গামা রশ্মি নির্গত হয়।
৩. সাদা রঙের রহস্য: ফোটন কণা বা সাদা আলোতে সাতটি রং (বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা ও লাল) মিশে থাকে। এই সাতটি রং সরস্বতীর সাতটি সুরের প্রতীক হিসেবেও ধরা হয়।
পারিবারিক সম্পর্ক ও ধর্মীয় বিশ্বাস
ব্রহ্মার মুখ থেকে সরস্বতীর উৎপত্তি, তাই তিনি ব্রহ্মার সাথে সৃষ্টি কার্যে লিপ্ত থাকেন।
আবার ইলেকট্রন (শিব) থেকে ফোটনের (সরস্বতী) উৎপত্তি বলে কোনো কোনো পুরাণে তাঁদের ভাই-বোন হিসেবেও বর্ণনা করা হয়েছে।
ভিডিওটি শেষ হয়েছে এই বলে যে, বিজ্ঞানের সাথে ধর্মের এমন গভীর মিল বোধহয় কেবল সনাতন ধর্মেই সম্ভব।সরস্বতীর গায়ের রং সাদা কেন?" এবং এরপর পরমাণুর গঠনের সাথে দেবতাদের তুলনা করা হয়:
১. পরমাণুর তিন উপাদান ও ত্রিমূর্তি
একটি পরমাণুর (Atom) ভেতরে প্রধানত তিনটি কণা থাকে, যা আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল ভিত্তি:
প্রোটন (ব্রহ্মা): পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন। প্রোটনের সংখ্যার ওপর ভিত্তি করেই ঠিক হয় সেই মৌলটি কী হবে। অর্থাৎ এটি সৃষ্টির পরিচয় দেয়। তাই একে ব্রহ্মা বলা হয়েছে।
নিউট্রন (বিষ্ণু): এটি নিস্তেজ (Neutral) কিন্তু এটি 'স্ট্রং নিউক্লিয়ার ফোর্স' তৈরি করে প্রোটনকে ধরে রাখে এবং পরমাণুকে স্থিতিশীলতা দেয়। এই পালনের ক্ষমতার জন্য একে বিষ্ণু বলা হয়েছে।
ইলেকট্রন (শিব): এটি নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। এটি রাসায়নিক বন্ধন ভাঙে এবং নতুন কিছু তৈরি করে। শিবের ধ্বংস ও পুনঃসৃষ্টির ক্ষমতার সাথে এর মিল দেওয়া হয়েছে।
২. দেবী সরস্বতী ও কোয়ান্টাম ফিজিক্স
ভিডিওর মতে, সরস্বতী হলেন ফোটন (Photon) বা আলোর কণা।
আলোর উৎপত্তি: বিজ্ঞানের ভাষায়, যখন ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফ দেয়, তখন সেখান থেকে শক্তি নির্গত হয় যা ফোটন বা আলো হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ শিব (ইলেকট্রন) থেকেই সরস্বতীর (জ্যোতি) উৎপত্তি।
সাদা রঙের কারণ: ফোটন কণা যখন সব রং ধারণ করে, তখন তা সাদা দেখায়। যেহেতু সরস্বতী জ্ঞানের প্রতীক এবং জ্ঞান সব অন্ধকার দূর করে শুভ্র আলো দেয়, তাই তাঁর রং সাদা।
সাতটি সুর: সাদা আলোর প্রিজম বিশ্লেষণ করলে যেমন সাতটি রং পাওয়া যায়, তেমনি মা সরস্বতীর বীণা থেকে সাতটি সুর (সা-রে-গা-মা...) নির্গত হয়।
৩. পৌরাণিক সম্পর্কের ব্যাখ্যা
শিব ও সরস্বতী: যেহেতু ইলেকট্রনের চাঞ্চল্য থেকে ফোটন (আলো) তৈরি হয়, তাই কোনো কোনো পুরাণে তাঁদের ভাই-বোন বলা হয়েছে।
ব্রহ্মা ও সরস্বতী: ব্রহ্মা (প্রোটন) ছাড়া যেমন মহাবিশ্বের অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি জ্ঞান (সরস্বতী) ছাড়া সৃষ্টির কোনো সার্থকতা নেই। তাই ব্রহ্মা ও সরস্বতী একে অপরের পরিপূরক।
উপসংহার
ভিডিওটিতে দাবি করা হয়েছে যে, আধুনিক বিজ্ঞান (Quantum Physics) আজ যা আবিষ্কার করছে, সনাতন ধর্ম হাজার বছর আগেই রূপকের মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছে। দেবী সরস্বতী কেবল একজন দেবী নন, তিনি মহাবিশ্বের সেই পরম শক্তি বা আলো যা সবকিছুর মূলে রয়েছে।

সরস্বতী পুজো ও পলাশ ফুল​সরস্বতী পুজোয় পলাশ ফুল কেন নিবেদন করা হয় জানো? এমনকি তাঁর হাতে বীণাই কেন থাকে? অন্য কোনো বাদ্যযন...
24/01/2026

সরস্বতী পুজো ও পলাশ ফুল
​সরস্বতী পুজোয় পলাশ ফুল কেন নিবেদন করা হয় জানো? এমনকি তাঁর হাতে বীণাই কেন থাকে? অন্য কোনো বাদ্যযন্ত্রও তো থাকতে পারত? চলো, আমি বলছি।
​কিংশুক পুষ্পের বা পলাশের কাঠের ব্যবহার বৈদিক যুগের একটি অতি প্রাচীন নিয়ম। বসন্তে ফোটা অগ্নিবর্ণা, শুক পাখির ঠোঁটের মতো এই ফুল ও তাঁর ডালের উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের যজ্ঞকাণ্ডের নির্দেশিত একটি শ্লোকে।
​তে বৈ পালাশাঃ স্যূঃ। ব্রহ্মা বৈ পালাশো ব্রহ্মা অগ্নিনরগয় হি তস্মাৎ পালাশাঃ স্যূঃ।।
​যার অর্থ হিসেবে পলাশকে ব্রহ্মবৃক্ষ ধরা হয়েছে। এই কাঠের স্রুক নির্মাণ করে যজ্ঞের আহুতি দেওয়া বিধেয়।
​সামবেদের গোভিল গৃহ্যসূত্র অনুযায়ী আর্য ঋষিরা বসন্তের প্রতীক হিসেবে কুন্দপুষ্প বেদমাতা গায়ত্রীকে অর্পণ করতেন। শতপথ ব্রাক্ষ্মণেও সামগান দ্বারা সরস্বতীকে সর্বদাই শ্বেতপুষ্প নিবেদন করা হতো। তাহলে পলাশ ফুল এল কোথা থেকে?
​চীনচারে, তিব্বতীয় প্রথায় বসন্তে এই পলাশ ফুল অর্চ্চনা হতো দেবী তারার ক্ষেত্রে। তিব্বতীয় নিম্মা গ্যুবুম বা নিম্মা তন্ত্র সমাহার বইয়ে আর্য তারাকে নিবেদন করা হতো কিংশুক। এমনকি বুদ্ধের শক্তি হিসেবে প্রজ্ঞাপারমিতা দেবীকেও বসন্তের ঈশ্বরী হিসেবে পলাশ নিবেদন করা হতো। এখান থেকেই অনেকটা লৌকিকভাবে হিন্দু ধর্মে ঢুকে গেল সরস্বতী পুজোয় পলাশ ফুল।
​কিন্তু পাল যুগের পর সেন যুগে এই ফুলের ব্যবহার অব্যাহত থাকলে ব্রাক্ষ্মণ্য ধর্ম একটি লিঙ্ক খোঁজার চেষ্টা করলেন এবং সৌভাগ্যবশত পেয়েও গেলেন। নীলতন্ত্রে দেবী তারার আরেকটি নাম ভদ্রকালী। এদিকে সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্রেও সারদাকে ভদ্রকালী ডাকা হয়। ব্যাস, সময়ের সাথে এই যুক্তি ঢুকে গেল প্রথায়। অজান্তেই মিল হয়ে গেল অনার্য দেবী তারা ও আর্য দেবী সরস্বতীর।
​কিন্তু প্রশ্ন হলো কিভাবে? তারা যিনি স্বয়ং বাক অর্থাৎ শব্দ, নাদ, ধ্বনি ও তরঙ্গের দেবী। একটি তারের কম্পন তরঙ্গে যে শব্দ প্রকাশ হয় তা সৃষ্টির ব্রহ্মনাদকেই বোঝায়। যেমন 'ওঁ' উচ্চারণে কম্পন ও তরঙ্গ দুই-ই হয়। তারের এই ঝঙ্কার বিশিষ্ট নাদ আর্য দেবী সরস্বতীর হাতে থাকা বীণার প্রত্যক্ষ প্রতীক।
​এর দ্বারা বোঝানো হচ্ছে সরস্বতী নিজেই ব্রহ্মবিদ্যা ধারণ করে আছেন। তাঁর আঙুলের স্পর্শে নাদ সৃষ্টি হয়, মূর্খের জ্ঞান জাগরণ হয়। নদীরূপিনী সরস্বতীর জলের কলকল শব্দ হলো আমাদের প্রাণস্পন্দনের প্রতীক। যেখানে প্রতিনিয়ত আমরা কিছু না কিছু শিখেই চলেছি, জ্ঞান অর্জন করছি। তাই সরস্বতী প্রবাহমানা। কালের গতির সাথে জ্ঞানের গতি সর্বদাই বেড়ে যায়। বিদ্যা কখনোই থেমে থাকে না।
​সরস্বতী সদাই চঞ্চল। জল যেমন হাতের মুঠো থেকে গলে যায়, বিদ্যার চর্চা না করলে সরস্বতীও আমাদের ত্যাগ করেন। যিনি মহাশক্তির উৎস সেই ভগবতী ভদ্রকালী সারদাকে প্রণাম জানাই।

সকলকে জানাই সরস্বতী পুজা ও নেতাজী জয়ন্তীর শুভেচ্ছা 🙏🏻
22/01/2026

সকলকে জানাই সরস্বতী পুজা ও নেতাজী জয়ন্তীর শুভেচ্ছা 🙏🏻

সরস্বতী পূজা-পুষ্পাঞ্জলী মন্ত্র, প্রণাম মন্ত্র, স্তব ও প্রার্থনা মন্ত্র:সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্...
22/01/2026

সরস্বতী পূজা-পুষ্পাঞ্জলী মন্ত্র, প্রণাম মন্ত্র, স্তব ও প্রার্থনা মন্ত্র:
সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পূজা। সরস্বতী দেবীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী মনে করা হয়। বাংলা মাঘ মাসের ৫মী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকে।

বাকদেবী, বিরাজ, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধর, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাক করে।
পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী ব্রহ্মের মুখ থেকে উথ্থান। দেবীর সকল সৌন্দর্য্য ও দীপ্তির উৎস মূলত ব্রহ্মা। পঞ্চ মস্তকধারী দেবী ব্রহ্মা এক স্বকীয় নিদর্শন।

পূজার জন্য দেবী সরস্বতীর মূর্তি শ্বেত বস্র পরিধান করে থাকে যা পবিত্রতার নিদর্শন। দেবীর আসন কে পুষ্পশোভামন্ডিত করে রাখা হয়। পরিবারের সকল সদস্য খুব ভোরে স্নান শেষে পরিস্কার বস্র পরিধান করে দেবীর সামনে অবস্থান করে থাকে। পুরোহিত পূজা শুরু করবার আগ পর্যন্ত দেবীর মুখমন্ডল ঢাকা থাকে। পূজার অর্ঘ্যর পাশাপাশি দেবীর পূজার অারেকটি প্রধান অংশ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক। সরস্বতী পূজার একটি বিশেষ অর্য্য হল পলাশ ফুল। দেবীর অঞ্জলীর জন্য এটি একটি অত্যবশ্যকীয় উপাদান।

#পুষ্পাঞ্জলী মন্ত্র
=========
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

#প্রনাম মন্ত্র
======
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

সরস্বতীর স্তব
========
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।

সরস্বতী ও নীল সরস্বতী পূজার মন্ত্র ও জপ কবচম্

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি। এই শুভ দিনে আমরা বিদ্যার অধিষ্টাত্রী দেবী সরস্বতীর বন্দনা করি। তিনি আমাদের বিদ্যা ও জ্ঞাণ প্রদান করেন।
যাদের বিদ্যায় বার বার বাধা আসছে অথবা যারা বিশেষ স্থানাধীকার করতে আগ্রহী তারা এই শুভ দিনে সরস্বতীপূজার সাথে সাথে "নীল সরস্বতী"র আরাধনা করতে পারেন। "নীল সরস্বতীর কবচ" এবং চারমুখী রুদ্রাক্ষ ও ধারণ করতে পারেন। অথবা "সরস্বতী যন্ত্র" বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন।
সকালে স্নান সেরে সাদা বস্ত্র পরে এইভাবে ক্রম অনুযায়ী আরাধনা করতে হবে।

সরস্বতীর বন্দনাঃ
যা কুন্দেনু তুষার হার ধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা
যা বীণা বরদণ্ডমণ্ডিত করা যা শ্বেত পদ্মাসনা।
যা ব্রহ্মাচ্যুতশংকর প্রভৃতির্দেবৈঃ সদাবন্দিতা
সা মাং পাতুসরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহাম্॥১॥

শুক্লাং ব্রহ্ম বিচার সার পরমাদ্যাং জগদ্ব্যাপিনীম্
বীণা পুষ্পক ধারিণীমভয়দাম্ জাড্যান্ধকারাপহাম।
হস্তে স্ফটিক মালিকাম্ বিদধতীম্ পদ্মাসনে সংস্থিতাম্
বন্দে ত্বাং পরমেশ্বরীম্ ভগবতীম্ বুদ্ধিপ্রদাম্ সারদাম্॥২॥

সরস্বতীর ধ্যানঃ
ওঁ সরস্বতী ময়া দৃষ্টবা, বীণা পুস্তক ধারণীম্।
হংস বাহিনী সমাযুক্তা মা বিদ্যা দান করেতু মে ওঁ।।

প্রকারান্তর

সরস্বতীর ধ্যান
……………………
তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ
কুচভরনমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে ।
নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ
সকলবিভবসিন্ধ্যৈ পাতু বাগদেবতা নঃ ।।

এর অর্থ- চন্দ্রের তরুণ অংশের ন্যায় যাঁর কান্তি শুভ্র, যিনি কুচভরে অবনতাঙ্গী, যিনি শ্বেত পদ্মাস্থনা , যাঁর নিজ কর কমলে উদ্যত লেখনী ও পুস্তক শোভিত , সকল ঐশ্বর্য সিদ্ধির নিমিত্ত সেই বাগদেবী আমাদিগকে রক্ষা করুন ।

সরস্বতীর জপ মন্ত্রঃ
ওঁ বদ্ বদ্ বাগ্বাদিনি স্বাহা।

সরস্বতীর প্রনাম
……………………………

সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।

অঞ্জলিঃ
ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ ।
বেদ –বেদাঙ্গ বেদান্তবিদ্যাস্থানেভ্য এব চ ।।

জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

এর অর্থ- সরস্বতী দেবী মহাভাগ, কমলের ন্যায় লোচনা দেবী , বিশালাক্ষী বিদ্যা দায়িনী দেবীকে নমস্কার । ভদ্রকালিকে ( মঙ্গলময়ী ভগবতী ) কে নিত্য নমস্কার , দেবী সরস্বতীকে পুনঃ পুনঃ নমস্কার এবং বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানকে নমস্কার । কুচ যুগ শোভিতা মুক্তাহার পরিহিতা যিনি বীনা পুস্তক ধারন করে থাকেন সেই ভগবতী ভারতী কে নমস্কার ।

বেদে সরস্বতী নদী জ্যোতিরূপে বর্ণনা করা হয়েছে। সরস্বতী নদীর তীরে বসে যে বৈদিক মন্ত্র উচ্চারিত হোতো- সেটা লেখা আছে । বেদের সরস্বতীর ত্রয়ী মূর্তি। ভূঃ বা ভূলোকে ইলা, ভুবঃ বা অন্তরীক্ষে লোক সরস্বতী, এবং স্বর্ বা স্বর্গলোকে ভারতী। ভূ র্ভুবঃ স্বঃ – এই তিনে মিলে সামগ্রিক জগত । ভূলোকে অগ্নি, অন্তরীক্ষ লোকে হিরণ্য দ্যুতি ইন্দ্র এবং স্ব- লোকে সূর্য – এই তিনের যে জ্যোতি রাশি – তাঁহা সরস্বতীর জ্যোতি। জ্ঞানময়ী বা চিন্ময়ী রূপে তিনি সর্বত্র , সর্ব ব্যাপিনী। তাঁর জ্যোতি সর্বত্র পরিব্যাপ্ত । শুধু এই ত্রিলোক নয় ঊর্ধ্ব সপ্ত লোক নিম্ন সপ্ত লোক পর্যন্ত চতুর্দশ ভুবনে স্তরে স্তরে সেই জ্যোতি বিরাজিতা। সেই জ্যোতি অজ্ঞান রূপী তমসা কে নিবারন করে। যোগী হৃদয়ে যখন সেই আলো জ্বলে – তখন সকল প্রকার অন্ধকার নাশ হয়

সরস্বতীর প্রণাম মন্ত্রঃ (বিদ্যারম্ভে প্রণাম মন্ত্র)
ওঁ সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণি।
বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবন্তু মে সদা।।

সরস্বতী যন্ত্র -
এই যন্ত্র স্থাপন করলে বিদ্যায় অত্যন্ত শুভ ফল লাভ সম্ভব। নিদানপক্ষে যন্ত্রটি লাল কালিতে কাগজে লিখে বা প্রিন্ট করে পড়ার টেবিলে রাখলে বা বই-এর উপরে লাগিয়ে রাখলেও খানিক শুভ ফল পাওয়া যায়।

সরস্বতী কবচ - ধারণেও অত্যন্ত শুভ ফল লাভ হয়। তবে এক্ষেত্রে সাধকের সাহায্য নেওয়া উচিৎ।

এর পর নীল সরস্বতীর মন্ত্র জপ করতে হবে। দশ মহাবিদ্যার অন্যতম দেবী তাঁরা কে নীল সরস্বতী রূপে বন্দনা করা হয়।

নীল সরস্বতীর মূল মন্ত্রঃ
ঐং ওং হ্রীং স্ত্রীং হূং ফট্।

নীল সরস্বতীর মহামন্ত্রঃ
ওং হ্রীং শ্রীং হ্রীং ঐং হূং নীল সরস্বতী ফট্ স্বাহা।
বা ঐং হ্রীং ঐং হ্রীং সরস্বতৈ নমঃ।১১৮বার।

🔱 মৌনী অমাবস্যা: শক্তির গর্ভে প্রবেশের রাত্রিমৌনী অমাবস্যা কোনো সাধারণ তিথি নয়। তন্ত্রশাস্ত্রে এটি সেই কাল, যখন সৃষ্টি ...
16/01/2026

🔱 মৌনী অমাবস্যা: শক্তির গর্ভে প্রবেশের রাত্রি
মৌনী অমাবস্যা কোনো সাধারণ তিথি নয়। তন্ত্রশাস্ত্রে এটি সেই কাল, যখন সৃষ্টি নীরব হয় এবং চেতনা নিজের উৎসে প্রত্যাবর্তন করে। মাঘ মাসের এই অমাবস্যায় “মৌন” ও “শূন্যতা” একত্র হয়ে এমন এক ক্ষেত্র নির্মাণ করে, যেখানে শব্দ লয়প্রাপ্ত হয় এবং শক্তি স্বরূপে উদ্ভাসিত হয়।
অমাবস্যা মানে চন্দ্রশক্তির নিঃশেষ, মনোশক্তির অবসান এবং ইন্দ্রিয়ের ক্লান্তি। এই অবস্থায় চেতনা বাহিরমুখী হতে পারে না—সে বাধ্য হয় অন্তরের গুহায় প্রবেশ করতে। আর যখন এই অমাবস্যার সঙ্গে যুক্ত হয় মৌন, তখন সাধকের বাক্‌, মন ও প্রাণ একযোগে স্তব্ধ হয়। তন্ত্র মতে, এই স্তব্ধতাই সাধনার প্রকৃত দ্বার।
মৌন এখানে নীরবতা নয়, এটি শক্তির সংযম। যখন বাক্‌ স্তব্ধ হয়, মন্ত্র শব্দের স্তর ছেড়ে শক্তির স্তরে প্রবেশ করে। যখন মন স্তব্ধ হয়, অহং লয়প্রাপ্ত হয়। আর যখন প্রাণ স্তব্ধ হয়, তখন কুণ্ডলিনী নিজের স্বাভাবিক স্থিতিতে স্থির হয়। এই ত্রিবিধ মৌনের সংযোগেই মৌনী অমাবস্যা হয়ে ওঠে “শক্তি-গর্ভ কাল”।
এই রাতকে তন্ত্রে বলা হয়েছে ভৈরবী রাত্রি। এটি শ্মশানতত্ত্বের কাল—যেখানে মৃত্যু মানে দেহের নয়, অহংকারের। কালী, তারা, ভৈরব, ছিন্নমস্তা—এই রূপগুলি বাহ্য দেবতা নয়; এরা সাধকের অন্তর্গত শক্তির প্রতীক। মৌনী অমাবস্যায় এই শক্তিগুলি বহির্মুখী নয়, তারা অন্তরে লীন থাকে—জাগ্রত হওয়ার অপেক্ষায়।
এই তিথিতে মন্ত্রসাধনা হয় শব্দহীন। জপ উচ্চারিত হয় না—তা চেতনার গভীরে প্রবাহিত হয়। বীজমন্ত্র এই দিনে শব্দ নয়, কম্পন হয়ে ওঠে। নির্বীজ ধ্যানে সাধক নিজেই মন্ত্রে রূপান্তরিত হয়। তাই তন্ত্রশাস্ত্রে বলা হয়—এই রাত্রিতে অল্প সাধনাও গভীর ফল দেয়।
মৌনী অমাবস্যা হল শিবের নিঃশব্দ অবস্থা। এখানে শিব কোনো কর্তা নন—তিনি কেবল দ্রষ্টা, মহামৌনী। তাঁর অন্তরে শক্তি কুণ্ডলিনীরূপে সুপ্ত। এই শিব-শক্তির নিঃস্পন্দ স্থিতাবস্থাই তন্ত্রসাধনার সর্বোচ্চ ক্ষেত্র, যেখানে কিছু করা নয়—শুধু থাকা।
বঙ্গীয় শাক্ত-তন্ত্রে বিশ্বাস করা হয়, এই রাতে দেবী বাহিরে নয়, অন্তরে অবস্থান করেন। তাই আলো, শব্দ, ভিড় ও আড়ম্বর এই তিথির অন্তরায়। নির্জনতা, নীরবতা ও আত্মবিসর্জনই এখানে প্রকৃত উপাচার।
সাধক না হলেও, এই দিনটি প্রত্যেকের জন্য এক গভীর শিক্ষা বহন করে। এটি কর্মের দিন নয়—এটি শক্তি সঞ্চয়ের কাল। কথা কম, চিন্তা কম, আকাঙ্ক্ষা কম—এতেই চেতনা শুদ্ধ হয়।
🔱 তন্ত্রের সারবাণী বলে—
নীরবতাই সর্বশ্রেষ্ঠ মন্ত্র।
অন্ধকারই শক্তির গর্ভ।
শূন্যতাই মহাশক্তির দ্বার।

ছিন্নমস্তিকা ও বজ্র বৈরোচনীআসছে রটন্তী চতুর্দশী তাই আজ চর্চার বিষয় মহাবিদ্যার অন্যতমা উগ্র ও ভয়াবহ কিন্তু পরম দয়াময়ী...
16/01/2026

ছিন্নমস্তিকা ও বজ্র বৈরোচনী
আসছে রটন্তী চতুর্দশী তাই আজ চর্চার বিষয় মহাবিদ্যার অন্যতমা উগ্র ও ভয়াবহ কিন্তু পরম দয়াময়ী ছিন্নমস্তা মা

মা ছিন্নমস্তার বজ্র বৈরোচনী নামটি শাক্ত, বৌদ্ধ এবং জৈনদের মধ্যে সমানভাবে প্রচলিত। দেবীর দুই সহচরী রজোগুণ এবং তমোগুণের প্রতীক। দেবী যে পদ্মের উপর বসে আছেন, তা এই বিশ্বপ্রপঞ্চের (জাগতিক জগতের) প্রতীক এবং কামরতি হলো চিদানন্দের স্থূল রূপ।অর্থ ও কাম সিদ্ধির জন্য শুধু মাত্র দেবতারা ও নয় অসুররাও এই মহাবিদ্যার সাধনা করতেন। হিরণ্যকশিপু,দশানন রাবণ, বৈরোচন প্রমুখরাও দেবী ছিন্নমস্তার সাধনা করেছিলেন। এই কারণেই এঁকে 'বজ্র বৈরোচনীয়া' বলা হয়েছে।
মাতা ছিন্নমস্তার আধ্যাত্মিক স্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ছিন্ন যজ্ঞশীর্ষের প্রতীক এবং একটি শ্বেতপদ্ম-পীঠের ওপর দণ্ডায়মান।
দিগন্ত বা দিকসমূহ তাঁর বস্ত্র (দিগম্বরী) এবং তাঁর নাভিতে যোনিচক্র অবস্থিত।
কৃষ্ণ (তমোগুণ) এবং রক্ত (রজোগুণ) বর্ণের দেবীরা তাঁর সহচরী।
নিজের মস্তক ছিন্ন করেও তিনি জীবিত আছেন, যা নিজের মধ্যে এক পূর্ণ অন্তর্মুখী সাধনার সংকেত প্রদান করে।
বজ্র বৈরোচনীয়া নাম হওয়ার দ্বিতীয় একটি কারণও রয়েছে— 'বৈরোচন' অগ্নিকে বলা হয়। অগ্নির স্থান মণিপুরে (মণিপুর চক্রে) শ্রী শ্রী ছিন্নমস্তা মহাবিদ্যার ধ্যান করা হয় এবং বজ্রনাড়ীতে ওনার প্রবাহ হওয়ার কারণে এঁকে 'বজ্রবৈরোচনীয়া' বলা হয়।
'বৈরোচনীং কর্ম-ফলেষু জুষ্টাম্'— দেবী অথর্বশীর্ষের এই মন্ত্রেও একই কথা বলা হয়েছে কারণ কর্মফল অগ্নির মাধ্যমেই প্রাপ্ত হয়।
শ্রীভৈরবতন্ত্রে বলা হয়েছে—
প্রচণ্ড-চণ্ডিকাং বক্ষ্যে, সর্বকাম-ফলপ্রদাম্।
যস্যাঃ স্মরণ মাত্রেণ, সদাশিবো ভবেন্নরঃ।।
অপুত্রো লভতে পুত্রমধনো ধনবান্ ভবেৎ।
কবিত্বং দীর্ঘ পাণ্ডিত্যং, লভতে নাত্ৰ সংশয়ঃ।।
অর্থাৎ, ওনার আরাধনায় সাধক পুত্র, ধন, কবিত্ব, পাণ্ডিত্য ইত্যাদি কাঙ্ক্ষিত জাগতিক সুখ তো লাভ করেনই, পাশাপাশি সাধক জীবভাব থেকে মুক্ত হয়ে শিবত্ব (শিবভাব) প্রাপ্ত হন।
বিদ্বজ্জনেরা উপরোক্ত কাহিনীতে সিদ্ধির চরম সীমার নির্দেশ পেয়েছেন। যোগশাস্ত্রে তিনটি গ্রন্থির কথা বলা হয়েছে, যা ভেদ করার পর যোগী পূর্ণ সিদ্ধি লাভ করেন। এগুলোকে ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি এবং রুদ্রগ্রন্থি বলা হয়।
মূলাধারে ব্রহ্মগ্রন্থি, মণিপুরে বিষ্ণুগ্রন্থি এবং আজ্ঞা চক্রে রুদ্রগ্রন্থির স্থান।
এই তিনটি গ্রন্থি ভেদের মাধ্যমেই সাধকের অদ্বৈতানন্দ ও পূর্ণানন্দময়ী মুক্তি লাভ হয়।
যোগীদের অভিজ্ঞতা হলো, মণিপুর চক্রের নিচের নাড়িগুলোতেই 'কাম' ও 'রতি'র মূল স্থান, যার ওপর ছিন্নমস্তা মহাশক্তি আরূঢ় বা আসীন। রতি এবং কাম এমন কামনা সৃষ্টি করে যাতে এই সারা সংসার নিত্য ভেসে যাচ্ছে। এর বিপরীতে অর্থাৎ শক্তির ঊর্ধ্ব প্রবাহ হলেই রুদ্র গ্রন্থি ভেদ করা সম্ভব হয়।
নাথ সম্প্রদায়ের শ্রদ্ধেয়,শিব অবতার গোরক্ষনাথ জি "গোরক্ষ পদ্ধতি" গ্রন্থে কুণ্ডলিনী স্বরূপা ছিন্নমস্তার স্তুতি করে লিখেছেন:

নাভৌ শুভ্রারবিন্দং তদুপারি বিমলং মন্ডলং চণ্ড-রশ্মেঃ,

সংসারস্যৈকরূপাং ত্রিভুবন-জননীং ধর্মদাত্রীং নরাণাম্।

তস্মিন্ মধ্যে ত্রিমার্গে ত্রিতয়-তনুধরাং ছিন্নমস্তা প্রশস্তাং,

তাং বন্দে জ্ঞানরূপাং মরণভয়হরাং যোগিনীং যোগমুদ্রাম্।।

"আমি সেই দেবী ছিন্নমস্তার বন্দনা করি, যিনি যোগমুদ্রা রূপিনী এবং পরাযোগিনী। আমি তাঁর ধ্যান করি যিনি:
আধার: নাভি দেশে (মণিপুর চক্রে) অবস্থিত শুভ্র বর্ণের পদ্মের উপরে এবং নির্মল সূর্যমণ্ডলের মাঝখানে যাঁর অবস্থান।
স্বরূপ: যিনি এই জগতের সারমর্ম, ত্রিভুবনের জননী এবং মানুষকে ধর্মের জ্ঞান প্রদান করেন।
পথ ও কায়: যিনি ভ্রু-মধ্যের 'ত্রিমার্গ' (ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নাড়ী) দিয়ে প্রবাহিত হন এবং এই তিন নাড়ীরূপ শরীর ধারণ করে আছেন।
ফল: যিনি পরম জ্ঞানস্বরূপা এবং সাধকের মন থেকে জন্ম ও মৃত্যুর ভয় নাশ করে দেন।

🌺 মা তারার বিস্তারিত কাহিনি 🌺মা তারা হলেন হিন্দু ধর্মের দশ মহাবিদ্যার দ্বিতীয়া। তিনি করুণা, জ্ঞান, রক্ষা ও মুক্তির দেবী...
16/01/2026

🌺 মা তারার বিস্তারিত কাহিনি 🌺
মা তারা হলেন হিন্দু ধর্মের দশ মহাবিদ্যার দ্বিতীয়া। তিনি করুণা, জ্ঞান, রক্ষা ও মুক্তির দেবী। “তারা” শব্দের অর্থ—যিনি পার করেন, অর্থাৎ সংসারসাগর পার করে মোক্ষ দান করেন। তিনি ভক্তদের সকল বিপদ, ভয় ও অজ্ঞতা থেকে উদ্ধার করেন।
🌙 নাম ও তত্ত্ব
তারা = উদ্ধারকারিণী
তিনি শব্দশক্তি ও প্রাণশক্তির অধিষ্ঠাত্রী
নীলবর্ণা হওয়ায় তাঁকে নীল সরস্বতী-ও বলা হয়
বৌদ্ধ তন্ত্রেও মা তারা অত্যন্ত পূজিতা
🔱 মা তারার উৎপত্তি কাহিনি
একবার দেবতারা সমুদ্রমন্থন করছিলেন। তখন ভয়ংকর হালাহল বিষ উঠে এলে সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে পড়ে। দেবতারা ছুটে যান মহাদেব শিবের শরণে। শিব বিষ পান করেন এবং অচেতন হয়ে পড়েন।
তখন দেবী শক্তি মা তারা রূপে আবির্ভূত হন।
তিনি শিবকে কোলের উপর শুইয়ে স্তন্যপান করান, তারার স্তন্যের অমৃতধারায় বিষ নিষ্ক্রিয় হয় এবং শিব পুনর্জীবন লাভ করেন।
এই কারণেই—
শিব শিশু
তারা মাতৃরূপে
এই রূপকে বলা হয় তারাশিব রূপ
👉 এই কাহিনি বোঝায়—
শক্তি ছাড়া শিব অচেতন, শক্তিই সৃষ্টির রক্ষাকর্ত্রী।
🌊 তারাপীঠ ও দস্যু রত্নাকর
পশ্চিমবঙ্গের তারাপীঠ মা তারার প্রধান তীর্থ।
কথিত আছে, এক ভয়ঙ্কর দস্যু রত্নাকর মা তারার তপস্যা করছিল। মা সন্তুষ্ট হয়ে তাঁকে আশীর্বাদ দেন। পরে সেই রত্নাকরই মহর্ষি বাল্মীকি হন।
এতে বোঝা যায়—
মা তারা পাপীকেও উদ্ধার করেন।
🐍 ভয়ঙ্কর রূপ ও করুণার মিলন
মা তারার রূপ একদিকে ভয়ঙ্কর—
এলোমেলো কেশ
নীলবর্ণ
কণ্ঠে নরমুণ্ডমালা
আবার অন্যদিকে তিনি—
অপার করুণাময়ী
মাতৃস্নেহে পূর্ণ
👉 তিনি ভয় দেখান অহংকারকে, রক্ষা করেন ভক্তকে।
📿 মা তারার মন্ত্র
মা তারার প্রধান মন্ত্র—
“ওঁ হ্রীং স্ত্রীং হূং ফট্”
এই মন্ত্র—
ভয় দূর করে
বুদ্ধি ও জ্ঞান দেয়
সাধককে তন্ত্রসাধনায় উন্নত করে
🕉️ মা তারার পূজা ও সাধনা
অমাবস্যা ও শ্মশানে পূজা প্রচলিত
নীল ফুল, মদ, মাছ তান্ত্রিক উপাচার
ভক্তিভরে ডাকলে মা কখনো নিরাশ করেন না
🌼 তাত্ত্বিক অর্থ
মা তারা হলেন—
শব্দ ও নাদের উৎস
গুরুতত্ত্বের প্রকাশ
সংসার থেকে মোক্ষের সেতু
তিনি শেখান—
“ভয়কে অতিক্রম করলেই মুক্তি”
🙏 উপসংহার
মা তারা শুধু ভয়ঙ্কর দেবী নন, তিনি
অসীম মমতাময়ী মা,
যিনি অন্ধকারে পথ দেখান,
ডুবন্তকে তীরে তোলেন।
🌺 জয় মা তারা 🌺

🔱কামাক্ষ্যা দেবীর পবিত্র যো/নী দর্শন🔱শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, ভক্তিভরে কামাখ্যা দেবীর যো/নী দর্শন করলে জীবনের জ্ঞাত ও ...
16/01/2026

🔱কামাক্ষ্যা দেবীর পবিত্র যো/নী দর্শন🔱

শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, ভক্তিভরে কামাখ্যা দেবীর যো/নী দর্শন করলে জীবনের জ্ঞাত ও অজ্ঞাত সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

দেবী কামাখ্যাকে 'ষোড়শী' বা 'ললিতা ত্রিপুরা সুন্দরী'র রূপ মনে করা হয়। এখানে প্রার্থনা করলে জাগতিক এবং আধ্যাত্মিক—উভয় প্রকার মনোস্কামনা পূর্ণ হয় বা পূজা করলে ** সৃষ্টির আদি শক্তি**, নারীশক্তির মহিমা উপলব্ধি হয়, যা আধ্যাತ್ಮিক মুক্তি, উর্বরতা, সৌভাগ্য, সম্পদ ও সিদ্ধি লাভে সহায়ক বলে বিশ্বাস করা হয়, বিশেষত তান্ত্রিক সাধকদের কাছে এটি আধ্যাত্মিক বিকাশ ও অভ্যন্তরীণ শক্তি জাগরণের এক পবিত্র স্থান। ভক্তরা মনে করেন, এর মাধ্যমে মনস্কামনা পূরণ হয়, বিবাহে বাধা দূর হয় এবং জীবনে সমৃদ্ধি আসে।
কামাখ্যা দেবীর যোনি রূপের দর্শনের প্রধান সুফল:
আধ্যাত্মিক মুক্তি ও সিদ্ধি: এটি 'সৃষ্টির প্রতীক' এবং 'মহাশক্তির মূর্ত প্রতীক', যা আধ্যাত্মিক জাগরণ ও পরম মুক্তি এনে দেয় বলে বিশ্বাস করা হয়।
উর্বরতা ও সমৃদ্ধি: যোনিকে সৃষ্টির উৎস হিসেবে দেখা হয়, যা উর্বরতা, সন্তান লাভ এবং সামগ্রিক সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক।
কামনা পূরণ ও বাধা মুক্তি: এটি শুধু কামনা নয়, বরং জীবনের সমস্ত বাধা (যেমন বিবাহে বাধা, আর্থিক সমস্যা) দূর করে মনস্কামনা পূরণের জন্য পূজিত হয়।
শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি: এটি অভ্যন্তরীণ শক্তি জাগিয়ে তোলে, আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনে সাফল্য আনতে সাহায্য করে।
তন্ত্র সাধনার কেন্দ্র: তান্ত্রিক সাধকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে তারা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করেন এবং inner divine feminine energy জাগিয়ে তোলেন।
পূজার পদ্ধতি ও তাৎপর্য:
এখানে যোনি রূপের শিলাখণ্ডকে পূজা করা হয়, যা দেবী সতীর যোনি পতিত স্থান বলে প্রচলিত।
অম্বুবাচী মেলা এই দেবীর ঋতুস্রাবকে সম্মান জানায়, যা প্রকৃতি ও নারীসত্তার সৃজনশীল ও পুনর্জন্মের শক্তিকে তুলে ধরে।
ভক্তরা লাল ফুল, সিঁদুর, নারকেল ইত্যাদি উৎসর্গ করে এবং 'কামিয়া সিঁদুর' গ্রহণ করে যা নেতিবাচক শক্তি ও জাদুবিদ্যা থেকে সুরক্ষা দেয় ।

মৌনী অমাবস্যা (Mauni Amavasya) বা মাঘ অমাবস্যা নামে পরিচিত, যা মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি; এই তিথিতে পবিত্র নদী...
15/01/2026

মৌনী অমাবস্যা (Mauni Amavasya) বা মাঘ অমাবস্যা নামে পরিচিত, যা মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি; এই তিথিতে পবিত্র নদীতে স্নান, তর্পণ এবং মৌনব্রত পালন করলে পাপ ক্ষয়, পূর্বপুরুষদের শান্তি, ও মোক্ষলাভ হয় বলে বিশ্বাস করা হয়, যদিও তিথির সূচনা ১৮ জানুয়ারি রাত থেকে হচ্ছে, কিন্তু উদয় তিথি অনুযায়ী ১৯ তারিখ পালিত হবে।
মৌনী অমাবস্যার মাহাত্ম্য ও গুরুত্ব:
পবিত্র স্নান: এই দিনে গঙ্গা, যমুনা, নর্মদা বা অন্য কোনো পবিত্র নদীতে ডুব দিলে মহপুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়।
মৌনব্রত: 'মৌনী' নাম থেকেই বোঝা যায়, এই দিনে নীরবতা বা মৌনব্রত পালন করলে বিশেষ ফল পাওয়া যায়।
পূর্বপুরুষদের তর্পণ: এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন (তর্পণ) করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
শনি দেবের পূজা: যেহেতু এই অমাবস্যাটি রবিবার (১৮ জানুয়ারি) পড়ছে এবং মাঘ মাসে এটি পড়েছে, এটি শনির প্রভাব কমাতে সহায়ক হতে পারে এবং শনিদেব-এর কৃপা লাভের জন্য গুরুত্বপূর্ণ।
শুদ্ধি ও মোক্ষ: এই তিথিতে উপবাস ও তপস্যার মাধ্যমে মন, শরীর ও আত্মাকে শুদ্ধ করা যায় এবং পরম গতি বা মোক্ষ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে।
২০২৬ সালের তিথি:
শুরুর সময়: ১৮ জানুয়ারি, ২০২৬, রাত ১২টা ০৩ মিনিট।
শেষের সময়: ১৯ জানুয়ারি, ২০২৬, রাত ১টা ২১ মিনিট।
পালনের দিন: উদয় তিথি অনুসারে, ১৮ জানুয়ারি, রবিবার পালিত হবে মৌনী অমাবস্যা।

Address

4Q7W+XRJ, Tarapith Temple Rd, Tarapith
Rampurhat
731233

Opening Hours

Monday 7am - 11:45pm
Tuesday 7am - 11:45pm
Wednesday 7am - 11:45pm
Thursday 7am - 11:45pm
Friday 7am - 11:45pm
Saturday 7am - 11:45pm
Sunday 7am - 11:45pm

Telephone

+918697885583

Alerts

Be the first to know and let us send you an email when Vashikaran Samrat Tantrik Dip Acharya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vashikaran Samrat Tantrik Dip Acharya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram