28/02/2026
Dhalai
ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস "জাতীয় গুণমান নিশ্চিতকরণ মানদণ্ড" । এটি ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কর্তৃক প্রবর্তিত একটি শংসাপত্র, যা সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর (যেমন- হাসপাতাল) সেবার মান উন্নত ও নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে !
গত ৬ই এবং ৭ই ফেব্রুয়ারী ৮২ মাইল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে তথা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে NQAS এর মূল্যায়ন হয়। বহিরাজ্য থেকে আগত দুজন মূল্যায়নকারী এই মূল্যায়নটি করেন।দুদিনব্যাপী মূল্যায়ন এর ফলস্বরূপ গতকাল ৮২ মাইল আয়ুষ্মান আরোগ্য মন্দির এই গুণমান নিশ্চিতকরণের শংসাপত্র এর দাবীদার হিসেবে মনোনীত হয়,অর্থাৎ ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপিডি, আই পি ডি,ল্যাবরেটরি,ন্যাশনাল হেলথ প্রোগ্রাম,জেনারেল এডমিনিস্ট্রেশন এবং লেবার রুম এর সার্বিক মূল্যায়ন এ ৯৪.১৩ শতাংশ স্কোরের সঙ্গে এই গুণমান মূল্যায়ন এর সংসাপত্রের দাবীদার হয় এবং হাসপাতালের কৃতিত্বের ইতিহাসে নতুন পালক যুক্ত হয় ।
এই কৃতিত্বে হাসপাতালের সর্বস্তরের স্বাস্থ্যকর্মী দের অক্লান্ত ও নিরলস প্রচেষ্টা,রোগীর স্বার্থে কাজ করার মানসিকতা,জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রয়োজনীয় গুণমান সমৃদ্ধ আধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রদান এবং দূর্গম এলাকাগুলো তে সঠিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া,গর্ভধারিনী মায়েদের বিনামূল্যে হাসপাতালে ডেলিভারি সহ সদ্যজাতের চিকিৎসা পরিষেবা,অনাকাঙ্খিত ক্ষেত্রে গর্ভনিরোধক পরিষেবা,বিভিন্ন সংক্রামক ও সংক্রামক রোগের চিকিৎসা ইত্যাদি সর্বক্ষেত্রেই প্রকৃত গুণমান রক্ষা করার চেষ্টা করে এসেছে ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
এই সাফল্যের পিছনে আমরা কাছে পেয়েছি ধলাই জেলা স্বাস্থ্য অধিকর্তা,ধলাই জেলা কোয়ালিটি এস্যুরেন্স নোডাল অফিসার ডা প্রীতম দেববর্মা মহোদয় ,ধলাই জেলা প্রোগ্রাম ম্যানেজার শ্রী দীপন কর মহোদয়কে,রূপাইছিড়ি হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের যারা এই পথ চলায় আমাদের অফুরন্ত সাহায্য করেছেন।
৮২ মাইল আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই গুণমান রক্ষা করে গুণগত স্বাস্থ্য পরিষেবা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।