06/03/2026
মোরাম – গ্রামের ভেতর গ্রাম
শান্তিনিকেতনের কাছে, এক ছায়া ঘেরা সাঁওতাল গ্রামের গা ঘেঁষে সবুজ এক জঙ্গলের মধ্যে এক টুকরো মনের আরাম ‘মোরাম’ — যেখানে মাটির গন্ধে মিশে আছে গ্রামের মানুষের ভালোবাসা ও যত্নের উষ্ণতা, গরুর চোখের নিবিড়তা, আর আদিবাসী শিশুদের হাসিতে ফুটে ওঠা আগামী দিনের আলো। এখানে সময় ধীরে চলে। মাটির উনুনে ফুটতে থাকা ভাতের গন্ধ আসে জৈব ধানের, বনফুলে মিশে থাকে অচেনা পাখির গান,আর বিকেলের আলোয় গাছের পাতা ঝরে পড়ে শান্তি।
আপনি চাইলে ভাগ পেতে পারেন এই অপূর্ব অনুভূতি আস্বাদনের যেখানে ভ্রমণ মানে শুধু দেখা নয়, অনুভব করা।
সকালের বাঁশির সুর থেকে শুরু করে ফার্মে নানান ধরণের পশুপাখির সাথে সময় কাটানো, নানান প্রজাতির কয়েক হাজার গাছ চেনার সুযোগ, গোশালায় গরুদের যত্নপদ্ধতি, গ্রামশিশুদের সঙ্গে গল্প, আনমনে ছোট ডিঙি নৌকায় বই হাতে নিয়ে ভেসে বেড়ানো অথবা ছিপ নিয়ে মাছ ধরার শখ পূরণ,শিলে বাটা মশলা ও কাঠের আগুনে রান্না করা সুস্বাদু খাবার, কারিগর মহিলাদের সাথে নানান হাতের কারুকাজে অংশগ্রহণ,চায়ের ঠেকের আড্ডায় নিজের হাতে বানানো চা, কাঠের ওভেনে নিজের হাতে পিজ্জা বানানোর অভিজ্ঞতা, জৈব চাষের মাটিতে পায়ের স্পর্শ, সন্ধেবেলায় আগুনের উত্তাপে বসে মন কেমন করা দোতারার সুর আর বাউলগান অথবা আদিবাসী সাঁওতালি নাচের সঙ্গে পা মেলানো— সবই শেখাবে মানুষ আর প্রকৃতিই আমাদের আসল শিক্ষক।
মোরাম আর আপনার মধ্যে শুধু একটিই দূরত্ব — প্রকৃতিকে আপন করে নেবার আকাঙ্ক্ষা।
শীতের বুকিং এখনই করুন আপনার থাকার তারিখ দিয়ে
যোগাযোগ করুন: 9830378944/ www.moramearth.com