Dr Amit Kalwar

Dr Amit Kalwar A Doctor by Profession| A Social Worker by Choice

MD(Internal Medicine), Endoscopist, FICP

07/03/2026
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়খলা সমষ্টিতে আজ এক গুরুত্বপূর্ণ সভায় সহকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখি। সং...
06/03/2026

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়খলা সমষ্টিতে আজ এক গুরুত্বপূর্ণ সভায় সহকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখি। সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথ ও মন্ডল স্তরে দলীয় কার্যক্রমকে সক্রিয় করা এবং জনসাধারণের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়ানোর উপর বিশেষ গুরুত্বারোপ করি।

আমি সকল সহকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই, যাতে বড়খলার জনসাধারণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা উন্নয়ন ও জনসেবার লক্ষ্যে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারি।

06/03/2026

বড়খলা জনসাধারণের সঙ্গে এই আন্তরিক সাক্ষাৎ ও আলাপচারিতা আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে।
আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই আমার কাজের শক্তি—একসাথে আমরা বড়খলার উন্নয়নের পথে এগিয়ে যাব।

বিশিষ্ট ব্যবসায়ী ও কংগ্রেসের বর্ষীয়ান কর্মী  হেলিম উদ্দিন বড়ভুইয়া  সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করি। এলাকার বিভিন্ন ব...
06/03/2026

বিশিষ্ট ব্যবসায়ী ও কংগ্রেসের বর্ষীয়ান কর্মী হেলিম উদ্দিন বড়ভুইয়া সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করি। এলাকার বিভিন্ন বিষয়, মানুষের সমস্যা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার। বড়খলা সমষ্টির মানুষের কল্যাণে আগামী দিনগুলোতেও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি।

বড়খলা সমষ্টির ভুবনেশ্বর নগর–শ্রীকোনা জেলা পরিষদের সদস্যা ফারিদা পারভিন মহোদয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হয়। এই ...
06/03/2026

বড়খলা সমষ্টির ভুবনেশ্বর নগর–শ্রীকোনা জেলা পরিষদের সদস্যা ফারিদা পারভিন মহোদয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হয়। এই সাক্ষাতে বড়খলা সমষ্টির সার্বিক উন্নয়ন, মানুষের সমস্যা ও আগামী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিকভাবে কিছু গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা হয়।

তাঁর মূল্যবান মতামত ও দিকনির্দেশনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের পাশে থেকে বড়খলা সমষ্টির উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

আজ বড়খলা সমষ্টির সম্মানিত বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করি। বড়খলা সমষ্টির...
05/03/2026

আজ বড়খলা সমষ্টির সম্মানিত বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করি। বড়খলা সমষ্টির সার্বিক উন্নয়ন, মানুষের কল্যাণ এবং আগামীর বিভিন্ন পরিকল্পনা নিয়ে কিছু সময় আলোচনা করার সুযোগ হয়।

তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও আশীর্বাদ আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণার। বড়খলা সমষ্টির মানুষের সেবা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

আজ বড়খলা ব্লক কংগ্রেসের সভাপতি শ্রী ফকরুল ইসলাম লস্কর মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম।এই সময় আমার সঙ্গে উপস্থিত ছি...
05/03/2026

আজ বড়খলা ব্লক কংগ্রেসের সভাপতি শ্রী ফকরুল ইসলাম লস্কর মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম।
এই সময় আমার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি শ্রী সজল আচার্য্য এবং কাছাড় জেলার প্রভারী শ্রী বদরুল ইসলাম বরভুঁইয়া। সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং বড়খলা সমষ্টির সামগ্রিক উন্নয়ন নিয়ে আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

Address

Vivekananda Co-operative Society, Meherpur
Silchar
788015

Alerts

Be the first to know and let us send you an email when Dr Amit Kalwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Amit Kalwar:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category