Dr Joyshree Panda

Dr Joyshree Panda MBBS, MD, DNB, PDF (Tata medical centre) ( Oncopathologist, Pathologist , Hematopathologist, cytolpathologist)

Menopause: একজন মহিলার জীবনের স্বাভাবিক পরিবর্তনMenopause হলো একজন নারীর জীবনের একটি natural biological transition, যেখা...
07/02/2026

Menopause: একজন মহিলার জীবনের স্বাভাবিক পরিবর্তন
Menopause হলো একজন নারীর জীবনের একটি natural biological transition, যেখানে তার reproductive phase শেষ হয়। এটি কোনো রোগ নয়, বরং জীবনের একটি নতুন অধ্যায়। যদিও সব নারীর ক্ষেত্রেই menopause হয়, কিন্তু এর অভিজ্ঞতা সবার জন্য একরকম নয়—এটি নির্ভর করে hormone level, শারীরিক স্বাস্থ্য, মানসিক অবস্থা এবং পারিবারিক support-এর উপর। Menopause সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে এই phase অনেক সহজ ও সুস্থভাবে কাটানো যায়।

Menopause কখন শুরু হয় এবং কতদিন স্থায়ী হয়?
Menopause হঠাৎ করে হয় না।
• Perimenopause সাধারণত ৪০–৪৫ বছর বয়সের মধ্যে শুরু হয়।
এই সময়ে hormone level ওঠানামা করে এবং বিভিন্ন symptom দেখা দিতে শুরু করে।
• Menopause বলা হয় যখন টানা ১২ মাস menstruation সম্পূর্ণ বন্ধ থাকে।
• গড়পড়তা menopause-এর বয়স ৫০–৫১ বছর, তবে কারও আগে বা পরে হতেও পারে।

👉 Perimenopause থেকে postmenopause পর্যন্ত পুরো transition-টা ৫–১০ বছর পর্যন্ত চলতে পারে।
Menopause-এর সাধারণ উপসর্গ (Symptoms)
সব নারীর উপসর্গ একরকম হয় না—কারও বেশি, কারও কম।

শারীরিক উপসর্গ
• Hot flashes ও night sweats
• মাসিক অনিয়মিত হওয়া বা বন্ধ হয়ে যাওয়া
• Vaginal dryness ও সহবাসে ব্যথা
• ঘুমের সমস্যা
• সবসময় ক্লান্ত লাগা
• পেটের চারপাশে ওজন বাড়া
• Joint ও muscle pain
• চুল পড়া, ত্বক শুষ্ক হওয়া

মানসিক ও cognitive উপসর্গ
• Mood swings
• Anxiety ও irritability
• মন খারাপ, depression
• Concentration কমে যাওয়া (“brain fog”)
• Sexual desire কমে যাওয়া

এই সব উপসর্গ মূলত estrogen ও progesterone hormone কমে যাওয়ার কারণে হয়।

Menopause-এ মানসিক সমর্থনের গুরুত্ব
Menopause শুধু শরীর নয়, মনের উপরও বড় প্রভাব ফেলে।
• মনে রাখা দরকার, এই emotional changes বাস্তব ও hormone-জনিত, কল্পনা নয়
• পরিবার ও partner-এর সাথে খোলামেলা কথা বলা stress কমায়
• নিয়মিত হালকা exercise mood ও sleep ভালো রাখে
• Yoga, meditation, mindfulness বা diary লেখা খুব উপকারী
• বেশি anxiety বা depression হলে professional counseling নেওয়া দরকার

এই সময়ে সহানুভূতি ও reassurance অনেক সময় ওষুধের মতোই কাজ করে।

Hormone balance বজায় রাখতে ঘরোয়া ও lifestyle উপায়

Menopause reverse করা যায় না, কিন্তু উপসর্গ নিয়ন্ত্রণ করা যায়।

খাদ্যাভ্যাস (Dietary support)
• Calcium-rich খাবার (দুধ, দই, তিল) – bone health-এর জন্য
• Vitamin D – রোদ ও খাবারের মাধ্যমে
• Phytoestrogens: soy, flaxseed, ছোলা, ডাল
• Omega-3 fatty acids: আখরোট, seeds, মাছ
• পর্যাপ্ত protein – muscle loss আটকাতে

সহজ ঘরোয়া উপায়
• Flaxseed powder (১–২ চা চামচ প্রতিদিন)
• হলুদ দুধ – joint pain ও sleep-এর জন্য
• Fenugreek (মেথি) ভেজানো জল

Lifestyle পরিবর্তন
• নিয়মিত হাঁটা বা strength training
• Healthy weight বজায় রাখা
• Smoking, অতিরিক্ত caffeine ও alcohol এড়ানো
• পর্যাপ্ত ঘুম ও জল পান

👉 এগুলো hormone-এর উপর positive effect ফেলে, তবে প্রয়োজনে medical treatment-এর বিকল্প নয়।

Hormone Replacement Therapy (HRT) কতটা safe?

HRT-তে estrogen (কখনও progesterone সহ) দেওয়া হয় menopausal symptom কমানোর জন্য।

HRT-এর উপকারিতা
• Hot flashes ও night sweats কমায়
• Vaginal dryness ও sexual health উন্নত করে
• Early stage-এ শুরু করলে osteoporosis প্রতিরোধে সাহায্য করে

Safety বিষয়
• Menopause-এর কাছাকাছি সময়ে শুরু করলে অনেক নারীর জন্য safe
• কিছু cancer, clotting disorder বা liver disease থাকলে উপযুক্ত নয়
• Risk-benefit নির্ভর করে বয়স, health history, dose ও duration-এর উপর

📌 HRT সবসময় doctor-এর পরামর্শে, individual evaluation করে নেওয়া উচিত।

Menopause-এ Pap Smear-এ কী দেখা যায়?

Menopausal মহিলাদের Pap smear-এ বেশিরভাগ সময় estrogen deficiency-র পরিবর্তন দেখা যায়, disease নয়।

সাধারণ findings
• Atrophic smear – ছোট parabasal cells
• Inflammatory cells বেড়ে যাওয়া
• Superficial ও intermediate cells কমে যাওয়া

Menopause-এর পরেও regular Pap smear খুবই গুরুত্বপূর্ণ, cervical cancer screening-এর জন্য।

Menopause কোনো অসুখ নয়—এটি জীবনের একটি স্বাভাবিক পরিবর্তন।
সঠিক জ্ঞান, মানসিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো চিকিৎসা পেলে এই phase-টা একজন নারী আত্মবিশ্বাস ও সুস্থতার সাথে পার করতে পারেন।

Menopause নিয়ে নীরবতা নয়, দরকার বোঝাপড়া ও সচেতনতা।

04/02/2026

🎗 World Cancer Day 🎗
Cancer doesn’t always shout. Sometimes, it whispers.
👉 Early detection saves lives.
👉 Awareness leads to action.
👉 Timely consultation can change outcomes.

On this World Cancer Day, I urge everyone:
Listen to your body. Trust your instincts. Seek help early.
As a doctor, my message is simple—
Don’t delay. Don’t ignore. Don’t fear. Get checked.
Let’s fight cancer with knowledge, vigilance, and hope!!







💪

সেদিন উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে মেডিক্যাল ক্যাম্পে গিয়েছিলাম। চারিদিকে মানুষের প্রচণ্ড ভিড়, তার মাঝেই আমি লক্ষ্য...
25/01/2026

সেদিন উত্তরবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে মেডিক্যাল ক্যাম্পে গিয়েছিলাম। চারিদিকে মানুষের প্রচণ্ড ভিড়, তার মাঝেই আমি লক্ষ্য করলাম এক মাঝবয়সী মহিলা গাছের আড়ালে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ইতস্তত করছেন। ভেতরে আসার সাহস পাচ্ছিলেন না।
শেষমেশ আমার এক সহকর্মী তাঁকে ডেকে আনলে তিনি খুব নিচু স্বরে বললেন, "ম্যাডাম , কয়েক মাস ধরে স্তনে একটা চাকা মতো অনুভব করছি, কিন্তু ভয়ে আর লজ্জায় কাউকে বলতে পারিনি। ভেবেছিলাম এমনিই সেরে যাবে।"
তাঁর চোখেমুখে তখন স্পষ্ট ভয়—মরণরোগের ভয় আর সেই সঙ্গে সমাজের হাজারো সংকোচ।

আমি তাঁকে এবং সেখানে উপস্থিত অন্য মহিলাদের বুঝিয়ে বললাম যে, স্তন ক্যান্সার মানেই শেষ নয়। চিকিৎসার প্রথম ধাপ শুরু হয় নিজের বাড়ি থেকেই।

• মাসে একবার স্তন পরীক্ষা: আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই দেখে নিন কোনো বদল আছে কি না।
• স্পর্শ করে দেখা: স্নানের সময় বা শুয়ে থাকার সময় হাত দিয়ে অনুভব করুন কোনো শক্ত অংশ বা গাঁট আছে কি না।
• সতর্কতা: বগলের নিচে বা স্তনের বোঁটা থেকে কোনো অস্বাভাবিক রস বেরোলে দেরি করবেন না।
• ⁠
মায়া দেবী (নাম পরিবর্তিত) স্বীকার করলেন, তিনি এই চাকাটি আগেই অনুভব করেছিলেন কিন্তু পাত্তা দেননি।

অনেকে মনে করেন ক্যান্সারের পরীক্ষা মানেই বড় কোনো অপারেশন বা বায়োপসি। আমি মায়া দেবীকে অভয় দিয়ে বললাম, "ভয় পাবেন না, আমরা এখনই কোনো বড় পরীক্ষায় যাব না। শুধু একটা সাধারণ সূঁচ দিয়ে পরীক্ষা বা FNAC (Fine Needle Aspiration Cytology) করব।"
আমি জোর দিয়ে জানালাম কেন FNAC এই পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ:
• এটি অত্যন্ত সাধারণ একটি পরীক্ষা, যাতে একটি পাতলা সূঁচ ব্যবহার করা হয়।
• কোনো কাটা-ছেঁড়া বা হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।
• খুব দ্রুত জানা যায় টিউমারটি সাধারণ না কি ক্ষতিকর।
অনেকে বায়োপসি নিয়ে ঘাবড়ে যান, কিন্তু আমি মায়া দেবীকে বোঝালাম যে FNAC হলো রোগ নির্ণয়ের সবচেয়ে সহজ ও প্রাথমিক পথ।

ক্যাম্প থেকে ফেরার পর আমি ব্যক্তিগতভাবে তাঁর চিকিৎসার দায়িত্ব নিই। তাঁর FNAC নিজেই করি এবং সৌভাগ্যবশত রিপোর্ট পাওয়ার পর প্রাথমিক স্তরেই চিকিৎসা শুরু করা সম্ভব হয়। আজ মায়া দেবী শুধু সুস্থই নন, তিনি এখন তাঁর গ্রামের অন্য মহিলাদের স্তন স্বাস্থ্যের ওপর সচেতনতা পাঠ দেন।

একজন চিকিৎসক হিসেবে আমার একটাই কথা—লজ্জা নয়, চিকিৎসায় মন দিন।
✔ নিজের স্তন নিজে পরীক্ষা করুন।
✔ কোনো চাকা অনুভব করলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
✔ FNAC এর মতো সহজ পরীক্ষা করতে দ্বিধা করবেন না।

মনে রাখবেন, আগে ধরা পড়লে স্তন ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য। আপনার সচেতনতাই আপনার পরিবারকে হাসিখুশি রাখতে পারে।

23/01/2026

Sunday dupur bela…Lift theke berotei jeno ghore ghore aroma ,  kothao mangso jhol, kothao desi murgir jhol, kothao boile...
18/01/2026

Sunday dupur bela…
Lift theke berotei jeno ghore ghore aroma , kothao mangso jhol, kothao desi murgir jhol, kothao boiler chicken, aar kono kono bari-te beef.
Ei Sunday lunch ta sudhu khabar na - nostalgia, tradition, family time!!
But ekhon notun generation-er moddhe ekta change dekha jacche slow-cooked mangso jhol er jaygay eshe jacche tikka, tandoor, kebab, grilled items!!
Tai cholo, ei Sunday favourite meal ta ke taste + health duটো angle thekei dekhi neeche dewa table ta tey !!
🔥High flame-e grill করা meat-e blackened / burnt অংশে তৈরি হয় carcinogenic chemicals.
Regular tikka-tandoor khele
gastritis, acidity, gastric cancer, colon cancer er risk বাড়ে.
Taste ছাড়তে পারব না… tai health monitor kora must!!!!!!

Non-veg lovers der jonne recommended blood tests:
1.Lipid profile
2.Liver function test (LFT)
3.Complete blood count (CBC)
4.Serum uric acid
5.Vitamin B12

🍽️ Sunday lunch enjoy korun!!
but moderation, cooking style & regular check-up bhulben na.
Because bhalo khabar মানেই bhalo health !!

🔴 Serous Carcinoma of O***y – একটি নীরব কিন্তু মারাত্মক ক্যান্সারSerous carcinoma of o***y হলো ভারতীয় মহিলাদের মধ্যে👉 স...
17/01/2026

🔴 Serous Carcinoma of O***y – একটি নীরব কিন্তু মারাত্মক ক্যান্সার

Serous carcinoma of o***y হলো ভারতীয় মহিলাদের মধ্যে
👉 সবচেয়ে common ও সবচেয়ে deadly epithelial ovarian cancer
👉 প্রায় 70% ovarian malignancy এই type-এর

⚠️ কেন এটি এত ভয়ংকর?
এই ক্যান্সারটি বেশিরভাগ সময় ধরা পড়ে late stage-এ, যখন এটি:
• আশেপাশের pelvic structures এ ছড়িয়ে পড়ে
• কখনো liver ও lungs এ যায়
• অনেক সময় deep intestine ও omentum পর্যন্ত ছড়িয়ে যায়

ফলে দরকার হয়:
• Big extensive surgery
• Multiple cycles of chemotherapy
• দীর্ঘ, কষ্টকর ও ব্যয়বহুল treatment

সমস্যাটা কোথায়?
Early stage-এ:
• সাধারণত কোনো pain থাকে না
• Specific symptom থাকে না

তাই একে বলা হয় -Silent killer

ভালো খবর কী?
একটি simple blood test – CA-125 kore early detection kora jaye!!!

আমি সবসময় বলি — Prevention is better than cure

🔬 CA-125 Blood Test:

Normal CA-125 level - 35 U/mL-এর নিচে (

16/01/2026

Benglay janun Nipah virus ta koto ta dangerous !

Makar Sankranti – Where Science meets Tradition 🌞Today the Sun enters Makar (Capricorn) — symbolising☀️ Energy over illn...
14/01/2026

Makar Sankranti – Where Science meets Tradition 🌞
Today the Sun enters Makar (Capricorn) — symbolising
☀️ Energy over illness
☀️ Positivity over stress

Our ancestors designed this festival not just spiritually — but medically too.

🌞 SUN → Vitamin D → Strong Immunity
Morning sunlight boosts Vitamin D
✔ Strengthens bones
✔ Improves immunity
✔ Protects against infections
✔ Reduces depression

Flying kites under the Sun = Natural health therapy 🪁

🪁 KITES → Happiness and Hormones
Looking up at the sky while flying kites releases
🧠 Dopamine
🧠 Serotonin
These reduce stress, anxiety & depression
That’s why Sankranti feels so joyful 💛

🍬 GUR & PEETHA → Iron + Energy
Jaggery (Gur)
✔ Rich in iron
✔ Prevents anemia
✔ Detoxifies lungs
✔ Improves digestion

Peetha made with rice, coconut & jaggery gives
🌾 Energy
🥥 Good fats
🩸 Better blood formation

🌰 TIL (Sesame seeds) → Immunity Shield
✔ Calcium for bones
✔ Zinc for immunity
✔ Good cholesterol control
✔ Winter warmth

That’s why Til-Gur is eaten in January —
it protects the body during cold months ❄️

✨ Our festivals were always preventive medicine ✨
Sun ☀️
Food 🍯
Movement 🪁
Emotion 💛
All combined for healthy living

🪁🌞 Wishing you a Happy, Healthy & Bright Makar Sankranti
May your life rise as high as the kites
And your health shine like the Sun ✨
— Dr Joyshree Panda

আজ জলপাইগুড়ি উৎসবের উপলক্ষে আয়োজিত একটি Medical Camp-এ আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে Cancer Awareness নিয়ে কথ...
12/01/2026

আজ জলপাইগুড়ি উৎসবের উপলক্ষে আয়োজিত একটি Medical Camp-এ আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে Cancer Awareness নিয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করেছি।

অনেক মানুষ এখনো মনে করেন —
“ক্যান্সার ধরা পড়লে তো বাঁচা যাবে না”
বা
“Treatment খুব costly হবে।”

আমি সেখানে পরিষ্কারভাবে বলেছিলাম যে,
আজকের দিনে early stage-এ ধরা পড়লে বেশিরভাগ cancer সম্পূর্ণ cure করা সম্ভব,
আর treatment-এর খরচও অনেক কম হয়।
এছাড়া বিভিন্ন Government schemes আছে যেগুলো দিয়ে চিকিৎসার খরচ অনেকটাই কমানো যায়।

আমি আরও বলেছিলাম যে early detection নিজেরাই শুরু করতে পারি —
self-examination এবং কিছু গুরুত্বপূর্ণ symptoms খেয়াল রাখলেই অনেক সময় রোগ ধরা পড়ে যায়।

যেগুলো অবহেলা করা উচিত নয় —
🔹 Breast-এ কোনো গাঁট বা swelling
🔹 কোনো ulcer বা ঘা যা ভালো হচ্ছে না
🔹 Post-menopausal bleeding
🔹 অতিরিক্ত বা অস্বাভাবিক cervical discharge
🔹 মুখ দিয়ে রক্ত পড়া বা কালো পায়খানা (black stools)
🔹 অকারণে জ্বর
🔹 শরীরের কোথাও painless swelling

আমি সবাইকে বুঝিয়েছিলাম যে অনেক সময় শুধু একটি simple FNAC test বা কিছু blood tests দিয়েই ক্যান্সার আছে কি না তা ধরা পড়ে যায়।

ভয় পেয়ে চুপ করে বসে থাকলে রোগ বাড়ে।
Time-এ diagnosis = Life saved.

আসুন, ক্যান্সারকে ভয় না পেয়ে, তাকে জানি, চিনে নিই এবং সময়মতো চিকিৎসা শুরু করি।

09/01/2026

Get vaccinated today for a safer tomorrow!

09/01/2026

A test for prevention more than cure!!
Detection more than removal!!
Easy and effective awareness for cancer prevention!

Address

Siliguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Joyshree Panda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Joyshree Panda:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category