Dr. D.K Datta, Laser & Advanced Laparoscopic Surgeon

Dr. D.K Datta, Laser & Advanced Laparoscopic Surgeon Consultant Laser & Advanced Laparoscopic Surgeon
MBBS, MS General Surgery

30/01/2026

Things to follow and things to avoid after Hernia Surgery.

হার্নিয়া অপারেশনের পর কি কি করবেন, কি কি করবেন না?

আসছে নতুন ভিডিও সিরিজ।

27/01/2026

Fibroadenoma (benign breast tumour)surgery...after removal of tumour
ফাইব্রোএডেনোমা অর্থাৎ স্তনের বিনাইন টিউমার অপারেশনের পর।। # # # # # #
স্তনের ফাইব্রোএডেনোমা কি??

এটি একটি ক্যান্সারবিহীন স্তন টিউমার যা মূলত মহিলাদের প্রভাবিত করে। এটি স্তনে একটি দৃঢ়, মসৃণ বা রাবারের মতো পিণ্ডের মতো অনুভূত হয় যার একটি নির্দিষ্ট আকার থাকে যা সহজেই ত্বকের নীচে সরানো যায়। ফাইব্রোএডেনোমা গ্রন্থি এবং সংযোগকারী টিস্যু দ্বারা গঠিত এবং আকারে বিভিন্ন হতে পারে। এগুলি দুটি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে: সরল ফাইব্রোএডেনোমা, যার গঠন অভিন্ন এবং সবচেয়ে সাধারণ, এবং জটিল ফাইব্রোএডেনোমা, যার মধ্যে সিস্ট বা ক্যালসিফিকেশনের মতো অন্যান্য পরিবর্তন থাকতে পারে।
কোন বয়সে হয়??

সাধারণত ১৫ থেকে ৩৫ বয়সী মহিলাদের হয়। তবে যে কোনও বয়সেই হতে পারে।।
ফাইব্রোডেনোমার কারণ কি??
ফাইব্রোডেনোমার সঠিক কারণ এখনও অজানা, তবে বেশ কয়েকটি কারণ তাদের বিকাশে অবদান রাখে বলে বিশ্বাস করা হয়:
১)হরমোনের প্রভাব-
হরমোনের পরিবর্তন, বিশেষ করে এস্ট্রোজেনের সাথে সম্পর্কিত, ফাইব্রোডেনোমাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হয়। এই টিউমারগুলি প্রায়ই গর্ভাবস্থায় বা হরমোন থেরাপির সময় বড় হয় এবং মেনোপজের পরে সঙ্কুচিত হতে পারে।

২)জেনেটিক ফ্যাক্টর-


ফাইব্রোএডেনোমা র লক্ষ্ণণ কি??

ফাইব্রোএডেনোমা সাধারণত ব্যথাহীন থাকে এবং অনেক মহিলাই স্তন স্ব-পরীক্ষা বা নিয়মিত মেডিকেল চেক-আপের সময় ঘটনাক্রমে এগুলি আবিষ্কার করেন। এগুলি প্রায়শই ত্বকের নীচে ছোট, শক্ত এবং মসৃণ মার্বেলের মতো চলাচল করে বলে মনে হয়। তাদের আকারের উপর নির্ভর করে, ফাইব্রোএডেনোমা স্তনের আকার পরিবর্তন করতে পারে।

যদি আপনি নতুন স্তনের পিণ্ড দেখতে পান, বিশেষ করে যদি এর সাথে ত্বকের পরিবর্তন (লালভাব, ডিম্পলিং), স্তনবৃন্ত থেকে ডিসচার্জ হয়, অথবা যদি এটি অবাধে নড়াচড়া না করে, ফিক্সড হয়, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করা অপরিহার্য।

Privileged to be blessed by Dr Sekhar Bandyopadhyay  Sir.শেখর স্যার শিলিগুড়ির স্বনামধন্য ইএনটি সার্জেন। অনেকেই হয়তো জা...
27/01/2026

Privileged to be blessed by Dr Sekhar Bandyopadhyay Sir.

শেখর স্যার শিলিগুড়ির স্বনামধন্য ইএনটি সার্জেন। অনেকেই হয়তো জানেন স্যার খুব সুন্দর সুন্দর ছবি তোলেন, সেই ছবি গুলি সুন্দর করে সাজিয়ে স্যার ক্যালেন্ডার বানান। ছবিগুলি অমর হয়ে থাকে।
স্যারের থেকে অনেকটাই জুনিয়র এই সার্জেনকে স্যার প্রথম থেকেই খুব স্নেহ করেন, প্রতিনিয়ত গাইড করে চলেছেন। স্যারের কাছে এই আবদার‌ই র‌ইলো প্রতিনিয়ত আমাদের গাইড করার, আর প্রত্যেক বছর ক্যালেন্ডার প্রাপ্তির জন্য।

Successful Laser Surgery -লেজার অপারেশনের অনেক গুলি সুবিধা রয়েছে -এতে ব্যথা যন্ত্রণা কম হয়অপারেশনের সময় এবং পরে রক্তপ...
24/01/2026

Successful Laser Surgery -

লেজার অপারেশনের অনেক গুলি সুবিধা রয়েছে -

এতে ব্যথা যন্ত্রণা কম হয়

অপারেশনের সময় এবং পরে রক্তপাত কম হয়

টিস্যু ড্যামেজ কম হয়

অপারেশনের পর রিকভারি হয় তাড়াতাড়ি

ডে কেয়ার সার্জারি সম্ভব হয়

প্রিসিশন অনেক বেশি

Successful Cancer Surgery.Proud to be a member of the surgical team.ক্যান্সার একটি মারণ রোগ, এক ব্যক্তির সাথে নিমেষে একট...
20/01/2026

Successful Cancer Surgery.

Proud to be a member of the surgical team.

ক্যান্সার একটি মারণ রোগ, এক ব্যক্তির সাথে নিমেষে একটা পরিবারকেও ছারখার করে দিতে পারে যখন তখন। ক্যান্সার নিয়ে যখন কোনও ব্যক্তি আসেন আমাদের কাছে অপারেশনের জন্য, আমাদের লক্ষ্য থাকে যতো দ্রুত সম্ভব যতোটা নিখুঁত ভাবে অপারেশন করা যায়। কিন্তু অনেক সময় ইচ্ছা থাকলেও সেটা সম্ভব হয়ে ওঠে না, হয়তো দেখা যায় ক্যান্সার ভিতরে ছড়িয়ে গেছে, হাতের বাইরে বেরিয়ে গেছে। তাই প্রত্যেকটা ক্যান্সার অপারেশন‌ই এক একটা যুদ্ধ, সেই যুদ্ধে যখন আমরা জয়লাভ করি তখন রোগী বা রোগীর পরিবারের সঙ্গে সঙ্গে সকল চিকিৎসক ও চিকিৎসাকর্মীও আনন্দিত হন।

আসুন আমরা সকলে মিলে ক্যান্সারকে পরাস্ত করতে এগিয়ে আসি।

'ডাক্তার বাবু কেমন আছেন?' 'Doctor uncle how are you?'চেম্বারে পেশেন্ট এলে সাধারণত আমরা জিজ্ঞেস করি, কেমন আছেন?কিন্তু এই ...
02/01/2026

'ডাক্তার বাবু কেমন আছেন?' 'Doctor uncle how are you?'

চেম্বারে পেশেন্ট এলে সাধারণত আমরা জিজ্ঞেস করি, কেমন আছেন?
কিন্তু এই স্মার্ট লেডি প্রত্যেক বার চেম্বারে এসে এতো সুন্দর ভাবে বলে, 'ডাক্তারবাবু কেমন আছেন?' যে আমরাই অবাক হয়ে যাই।
তাই এবার ওর মা কে বলেই ফেললাম ম্যাডামের সাথে আমার একটা ছবি তুলে দিতে। সেও হাসি মুখে রাজি। আমাকে এবং চেম্বারের সকলকে জানালো 'Happy New Year'.
প্রকৃত নির্মল আনন্দ যদি কিছু দিতে পারে তা হলো শিশুদের হাসি মুখ।
নতুন বছর সকলে আনন্দে কাটান।

01/01/2026

Happy New Year 2026
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

30/12/2025

Causes of Gall Bladder Stone formation
গল ব্লাডারে স্টোন কি কি কারণে হয়
₹awarenessvideo

Most valuable gift on Christmas is pure love!Merry Christmas 🎄 and a very happy New Year in advance.
27/12/2025

Most valuable gift on Christmas is pure love!

Merry Christmas 🎄

and a very happy New Year in advance.

Gaining first hand experience of Robotic Surgery demonstration -Robotic Surgery খুবই exciting একটি ব্যাপার। সার্জিক্যাল ...
20/12/2025

Gaining first hand experience of Robotic Surgery demonstration -

Robotic Surgery খুবই exciting একটি ব্যাপার। সার্জিক্যাল ফিল্ডে নতুন সংযোজন এই টেকনোলজি এর‌ই মধ্যে এনে দিয়েছে বিপ্লব। অনেক কঠিন কঠিন অপারেশন যা কিনা আগে একমাত্র কেটে করা হতো, এখন অনায়াসে করা যাচ্ছে কি-হোল অর্থাৎ ফুটো করেই। অপারেশনের পর ব্যথা যন্ত্রণা হয় খুব কম, রিকভারি হয় খুব তাড়াতাড়ি।

আমরা চলে এসেছিলাম ল্যাবে প্রত্যক্ষ করতে যে রোবোটিক সার্জারি ঠিক কিভাবে করা হয়, খুবই exciting অভিজ্ঞতা হলো। এই নিয়ে আমরা ভিডিও ও করবো, জানাবো রোবোটিক সার্জারির অভিজ্ঞতা নিয়ে।

The future is exciting.

18/12/2025

Robotic Surgery -

আমরা চলে এসেছি দেখতে রোবোটিক সার্জারি কিভাবে করা হয়। এটি হলো এক ধরনের মিনিম্যালি ইনভেসিভ সার্জারি। খুব সহজ ভাষায় বললে এটি হলো ল্যাপারোস্কপিক বা কি-হোল অপারেশনের আরও উন্নত প্রযুক্তি। যে জটিল অপারেশন গুলির ক্ষেত্রে ল্যাপারোস্কপিক পদ্ধতিতে desired result পাওয়া যাচ্ছিল না, সেই অপারেশন গুলি রোবোটের মাধ্যমে করা যাচ্ছে নিখুঁত ভাবে।

18/12/2025

Committed to stay updated.

মেডিক্যাল সায়েন্স সবসময় আরও উন্নত হচ্ছে। সে জন্য চিকিৎসক হিসেবে আমাদের‌ও সবসময় নিজেদের আপডেটেড রাখতে হয়। আমরা এসে গেছি সার্জেনদের বাৎসরিক কনফারেন্স
এখানে সারা ভারতবর্ষ থেকে সার্জেনরা এসেছেন, তাঁদের থেকে অনেক ভালো ব্যাপার জানতে পারছি আমরা। এর ফলে আমাদের মেডিক্যাল নলেজ উন্নত হবে, পেশেন্ট কেয়ার অনেক উন্নত হবে, আরও ভালো পরিষেবা দিতে পারবো আমরা।

Address

Mediview Clinic & Nursing Home, Panitanki More
Siliguri
734001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. D.K Datta, Laser & Advanced Laparoscopic Surgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category