31/01/2026
🌦️ শহর থেকে গ্রামে আবহাওয়া পরিবর্তনের এই সময়টাতে
ঘরে ঘরে এখন সর্দি–কাশি, ফ্লু, ঠান্ডা জ্বর, কফের সমস্যা বেড়েই চলেছে।
👉 সবচেয়ে ভালনারেবল গ্রুপ হলো—
বয়স্ক মানুষ, বিশেষ করে যাদের আগে থেকেই হার্ট, ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ নানা রোগ আছে
ছোট শিশু
গর্ভবতী মায়েরা
এই গ্রুপগুলো বারবার সংক্রমিত হচ্ছে, সুস্থ হতে সময় নিচ্ছে।
🥣 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও দ্রুত রিকভারির জন্য
আমি রোগীদের প্রতিদিন ২–৩ বার হাই প্রোটিন, সহজে হজম হয় এমন খাবার দেওয়ার পরামর্শ দিই।
এর মধ্যে চিকেন সুপ নিঃসন্দেহে একটি best option for quick recovery।
কিন্তু সমস্যা কোথায় জানেন?
👉 অনেকেই দোকানের কেনা রেডিমেড সুপ প্যাকেট ব্যবহার করেন—
যেগুলোতে থাকে
অতিরিক্ত সোডিয়াম
টেস্টিং সল্ট
প্রিজারভেটিভ
কৃত্রিম ফ্লেভার
পুষ্টি প্রায় নেই বললেই চলে, বরং উল্টো শরীরের ক্ষতি করে—বিশেষ করে হার্ট, কিডনি বা প্রেসারের রোগীদের জন্য ⚠️
👨⚕️ বাস্তব অভিজ্ঞতা (চেম্বার থেকে)
আমার এক পেশেন্টের আব্বু খুব অসুস্থ—প্রায় নিউমোনিয়ার পর্যায়ে চলে যাচ্ছিলেন, ডক্টর নির্ধারিত ওষুধ নিয়মিত খাচ্ছিলেন তারপরও প্রচন্ড দুর্বলতা খাবারের অরুচি ।
বাবা-মেয়ে দুজনেই আমার পেশেন্ট।
বাসায় বলা হলো—
“বুয়া ম্যাগি সুপের প্যাকেট কেটে বানিয়ে দেবে।”
আমি বললাম— না।
রেস্টুরেন্ট থেকে অর্ডার করলেও দেখতে ও স্বাদে ভালো হতো,
কিন্তু একজন হার্ট ফেইলিওরের রোগীর জন্য নিরাপদ ও উপযোগী খাবার হতো না।
তাই নিজেই বাসায় বানিয়ে ছবি পাঠালেন ❤️
🥗 আমি যেভাবে সুপটি ডিজাইন করেছি
✔️ দেশি মুরগির কিমা (high biological value protein)
✔️ Omega-3 fortified ডিম
✔️ ক্যানড মাশরুম নয় → ফ্রেশ সিজনাল মটরশুঁটি
✔️ দোকানের চিকেন কিউব নয় → নিজের বানানো চিকেন স্টক
✔️ বাটার নয় → Pure Olive Oil
ফলাফল?
👉 হালকা, হজমে সহজ
👉 প্রোটিন, মিনারেল ও ইমিউন সাপোর্টে সমৃদ্ধ
👉 হার্ট ফেইলিওর পেশেন্টের জন্যও নিরাপদ
🌿 একটু চেষ্টা করলেই
রেস্টুরেন্টের স্বাদে কিন্তু নির্ভেজাল, পুষ্টিকর ও মেডিক্যালি সেফ খাবার
বাড়িতেই সম্ভব 🙃
✨ Let food be your medicine,
✨ and your kitchen is the first pharmacy.
✍️ লিখেছেন:
ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট & ডায়েট কনসালটেন্ট
ইসরাত জাহান ইফাত
📍 চেম্বার: বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার ক্লিনিক
ধানমন্ডি, ঢাকা
খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ
ইসরাত জাহান ইফাত, ক্লিনিক্যাল অভিজ্ঞতা 10 বছর
এমএসসি বিএস সি ইন ফুড এন্ড নিউট্রিশন (DU) এম পি এইচ (SUB)
স্পেশাল ট্রেনিং অন ক্লিনিক্যাল এন্ড থেরাপিটিক নিউট্রিশন (বারডেম)
এডভান্স ট্রেনিং অন ওয়েট ম্যানেজমেন্ট (USA)
এডভান্স ট্রেনিং অন ডায়াবেটিক ডায়েট ম্যানেজমেন্ট (Denmark)
ইন্টার্নশিপ (BIRDEM)
CND training (বারডেম)
সিনিয়র ক্লিনিক্যাল ডায়েটেশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট, বাংলাদেশ সাইক্রিয়াটিক কেয়ার লিমিটেড ঢাকা।
চেম্বার:
বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার ক্লিনিক
ধানমন্ডি, ঢাকা
চেম্বারে দেখানোর জন্য যোগাযোগ করুন 09604604604, প্রতিদিন 8.30 to 10.30pm, 9am to 11am .
ডায়েট কনসাল্টেশন সেবাটি অনলাইনে এভেলেবল আছে সে ক্ষেত্রে সিরিয়ালের জন্য 01971433044 হোয়াটসঅ্যাপে মেসেজ করুন
খাদ্য ব্যবস্থাপনা ও ডায়েট থেরাপি সংক্রান্ত যে সকল বিষয়ে সেবা প্রদান করছেন :
ওবেসিটি ও ওজন আধিক্য নিয়ন্ত্রণে ডায়েট, ওজন বাড়ানো বা কমানোর জন্য ডায়েট, ডায়াবেটিস নিয়ন্ত্রন ডায়েট, লিভার ও কিডনি সমস্যায় ডায়েট, হাসপাতলে ভর্তি রোগীদের রোগ অনুযায়ী বিশেষ ডায়েট, হরমোনের সমস্যা জনিত রোগ সমুহে ডায়েট পরামর্শ, থাইরয়েড পিসিওডি সমস্যায় ডায়েট, ডায়ালাইসিস ও কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের ডায়েট, সার্জারি পূর্ববর্তী ও পরবর্তী খাদ্য ব্যবস্থাপনা, হার্ট ডিজিজ ও স্ট্রোকের রোগীদের ডায়েট, রক্তে চর্বি /কোলেস্টেরল কমানোর ডায়েট, হাই প্রেসার /উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ডায়েট, হাড়ের বিভিন্ন ব্যথা/সমস্যায় ও ইউরিক এসিড নিয়ন্ত্রণে ডায়েট, গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য সমস্যায় ডায়েট, বয়স্ক অসুস্থ ব্যক্তিদের ডায়েট,অটিজম ও অন্যান্য স্নায়ু রোগের ডায়েট পরামর্শ, শিশুর ওজন কম খাবারে অরুচি পুষ্টিহীনতায় ডায়েট, গর্ভবতী ও প্রসূতি মায়েদের ডায়েট ও গর্ভকালীন ডায়াবেটিস ডায়েট, ক্যান্সার রোগীদের ডায়েট, IBS ও পরিপাকতন্ত্রের জটিলতায় হজমজনিত সমস্যায় ডায়েট, লিভার রোগীদের ডায়েট, গুরুতর অসুস্থ রোগীদের নাকে নল দিয়ে খাদ্য গ্রহণের ডায়েট পরামর্শ, কোভিড পরবর্তী স্বাস্থ্য সমস্যায় ডায়েট।
#ইমিউনিটিবুস্ট
#রোগপ্রতিরোধক্ষমতা
।
#স্বাস্থ্যকরখাবার
#পুষ্টিকরখাবার
#সুস্থথাকারউপায়
#ঘরোয়াখাবার
#সর্দিকাশিজ্বর
#শীতেররোগ