মনিহার আক্তার

মনিহার আক্তার MONIHAR AKTER

ততটুকু দিতে নেই,যতটুকু দিলে- অচেনা মিছিলেহারাবে নিজেকেই।কিছুটা নিজেরও থাক,নিখোঁজ খবর- ছাপা পত্রিকা,ঠিকানাটা খুঁজে পাক।তত...
04/01/2026

ততটুকু দিতে নেই,
যতটুকু দিলে- অচেনা মিছিলে
হারাবে নিজেকেই।

কিছুটা নিজেরও থাক,
নিখোঁজ খবর- ছাপা পত্রিকা,
ঠিকানাটা খুঁজে পাক।

ততটুকু হোক দেনা,
যতটুকু হলে, ফিরে আসবার
পথটুকু থাকে চেনা।

11/25/2025

তুমি জানো! মানুষের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন কেউ তাকে ভালোবাসে। প্রাণভরে, বুকের কোঠরে আঁকড়ে ধরে রেখে যাচ্ছেতাই রকমের ভালোবাসে।

তার চোখ দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে ভালো আছে, তার হঠাৎ হঠাৎ আনমনা হওয়ায় একটা মনখারাপের গন্ধ লেগে থাকে,
তার স্বভাবে সহনশীলতা, ঠিক যেন একটা রঙিন কৃষ্ণচূড়া খুব যত্নে বেড়ে উঠছে।

অসম্ভব তাড়াহুড়োতেও তার সময় নিয়ে কাজল পরা, গুনগুন ভাঙা-ভাঙা শব্দে হরদম দু-কলি গেয়ে ওঠা, ভাতের থালায় অগোছালো ভাব, অপেক্ষা করতে শেখা, পাশবালিশে সাবধানে মুখ রাখা।

মানুষ ভালোবাসা পেলে বড্ড বেশি মাটির কাছাকাছি চলে যায়, থিতু হয়ে যায়, জীবনের অঙ্কে ভুল করে, একটু একটু করে হারাতে থাকে নিজেকে।

সে চায় সামনের মানুষটা তাকে খুঁজুক, সামলে নিক, চিনিয়ে দিক ফুলের ঘ্রাণ, হুটহাট মেঘলা হতে শেখাক, কানের পাশের চুল সরিয়ে আড়াআড়িভাবে চুমু টেনে দিক।

একটা অসম্ভব খারাপ দিনের শেষে আচমকা জাপ্টে ধরে বলুক,
“ভীষন বাজে আপনি, তবু আপনার থেকে ভালো কিচ্ছু চাইনা.....”

না মানে না
10/29/2025

না মানে না

09/29/2025

বাংলাদেশী নাটক , " ঘুমপরী " মনে আছে?
ওইখানে, তানজিন তিশা যখন প্রীতমের গভীরে প্রেমে পড়লো...
তখন বলেছিল, " এক অনন্ত নখত্রবীথি আপনাকে দেখতে পারতাম "।
প্রত্যুত্তরে প্রীতমের সেই হৃদয় মুচড়ে ফেলা ডায়ালগটি... " তুমি আমার কল্পনার থেকেও সুন্দর। তুমি কিন্তু আমার হলে মন্দ হতো না "।
অথচ, তানজিন তিশা যখন মৃত্যুর খুব কাছে,
প্রীতম তাকে জিজ্ঞেস করেছিল, সে কি জেলাস!
তাদের আর একসাথে থাকতে না পারার জন্য কি জেলাস?
বুকের ভিতর সহস্র যন্ত্রণা চেপে তিশা বলল, " মোটেও না, আমি এখন এমন একজনকে চাই, যে আপনাকে আগলে রাখতে পারবে, আমার মত করে " ।
কি ভীষন কান্না চেপে রেখে বলেছিল, ভালো তো সবাই বাসে। আগলে কজন রাখতে পারে বলো? "

ওই দিকে আর একটি চরিত্র পরশা। প্রীতমের জন্য এক তরফা অনুভূতিগুলো চেপে রেখে বলেছিল, " মানুষের অপেক্ষা শুধু মাত্র কাউকে কাছে পাবার জন্য হয়না। কাউকে দূর থেকে ভালোবাসার মাঝেও অপেক্ষা থাকে।

ইশশ.. আমাদের জীবনের এই দিক গুলো কতটা যন্ত্রণার বলুনতো। নিজের মানুষটাকে পেয়েও না পাবা কিংবা শুধু একলা, নিজের করেই একলা ভালোবেসে যাওয়া...
যতই বলি, যন্ত্রণা , কষ্ট একদিন সময়ের সাথে ঠিক হয়ে যায়, ভালোবাসা আবারও হয়....
পেয়ে যাওয়া মানে ভালোবাসা নয়...
তাহলে কেনো হয় এই তোলপাড় গুলো?
সত্যি, তুমি আমার হলে মন্দ হতো না ।
হয়তো...

মানুষকে বিনা স্বার্থে ভালোবাসা নিঃসন্দেহে এক মহান গুণ। এমন ভালোবাসা আসে হৃদয়ের পবিত্রতা থেকে, যেখানে কোনো প্রত্যাশা কিংব...
09/24/2025

মানুষকে বিনা স্বার্থে ভালোবাসা নিঃসন্দেহে এক মহান গুণ। এমন ভালোবাসা আসে হৃদয়ের পবিত্রতা থেকে, যেখানে কোনো প্রত্যাশা কিংবা প্রতিদানের লোভ থাকে না। কিন্তু বাস্তবতার কঠিন নিয়ম হলো—যারা বিনা স্বার্থে ভালোবাসে, তাদের প্রাপ্য সম্মান অনেক সময় তারা পান না। বরং অবহেলা, কষ্ট আর উপেক্ষাই যেন তাদের ভাগ্য হয়ে দাঁড়ায়।
তবুও সত্যিকারের ভালোবাসার সৌন্দর্য এই যে, ভালোবাসার মানুষটি প্রতিদান দিক বা না-ই দিক, ভালোবাসার আনন্দটুকু হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে। তাই বলা যায়, স্বার্থহীন ভালোবাসা মানুষকে কষ্ট দিলেও সেটিই মানুষের আত্মাকে সবচেয়ে বেশি মহৎ করে তোলে।

অপেক্ষা কঠিন, কিন্তু তার থেকেও কঠিন হচ্ছে যার জন্য অপেক্ষা করছো, সে জানেই না তুমি অপেক্ষায় আছো!🖤
08/18/2025

অপেক্ষা কঠিন, কিন্তু তার থেকেও কঠিন হচ্ছে যার জন্য অপেক্ষা করছো, সে জানেই না তুমি অপেক্ষায় আছো!🖤

08/18/2025

অন্যের বুকে শুয়ে থাকা মানুষটা' কি করে বুঝবে ফেলে আসা মানুষের তীব্র যন্ত্রনার কতোখানি ব্যথা..!😅💔

07/26/2025

একবার প্রবাসী হয়ে গেলে, অভাব শেষ হয় না,,
বিদেশে আসা সহজ, ফেরা অনেক কঠিন!

মনিহার

07/25/2025

♦️ অনেক মানুষ আলাদা হয়ে যায় না, কারণ আলাদা হওয়ার খরচটাও অনেক ভারী।

কেউ কেউ শুধু এই ভেবে থাকেন—ডিভোর্স দিলে আদালত, আইনজীবী, খোরপোষ… এসব সামলাবে কে?

আবার কেউ বাচ্চাদের কথা ভেবে মুখ বুজে থাকেন।
এই ছোট ছোট মুখগুলো কীভাবে মেনে নেবে, “মা আর বাবা একসাথে নেই”?
এই এক প্রশ্নেই দিনের পর দিন নিজেদের ভিতরে মরে যান তারা।

কেউ থাকে কারণ আলাদা হলে সন্তান মানুষ করতে হবে একা, আর সেই ভয়টা বুক চেপে ধরে থাকে।
জীবনের ক্লান্ত সন্ধ্যায় কেউ কেউ টিকে থাকেন কেবল এই ভেবে,
“এই মানুষটা অনেক খারাপ হলেও আমাকে কখনও ঠকায়নি।”

আবার এমনও অনেকে আছেন, যাদের জীবনসঙ্গী হয়তো ভালোবাসেন না,
তবুও থেকে যান কারণ তিনি স্বাধীনতা দেন, দেন টাকা, দেন একটা নিশ্চিত নিরাপত্তা।

ভালোবাসা না থাকলেও সুবিধাটুকু আছে—এটাও তো একটা কারণ!

কেউ শুধু এই ভয়ে থেকেও ছাড়েন না,
“যদি লোকে পরে পিছে কথা বলে?”
সমাজের মুখের সামনে নিজের সত্যিটা বলতে ভয় পান তারা।

আর কিছু মানুষ… তারা শুধু অভ্যেসের জন্য একসাথে থাকে।
দিনের পর দিন এক ছাদের নিচে কাটাতে কাটাতে, তারা ভুলে যায়—ভালোবাসা কাকে বলে।

তাহলে প্রশ্ন জাগে… এই সংসারগুলোয় ভালোবাসা কোথায়?
এটা কি শুধুই একটা চুক্তি?
না কি টিকে থাকার কৌশল?

সত্যি বলতে কি, আজকাল অনেক সম্পর্কই চলছে কেবল দায়িত্ব, অভ্যেস আর সামাজিক মুখরক্ষার জোরে।
ভালোবাসাটা অনেক আগেই পথ হারিয়েছে।

তবুও সবাই বাঁচে, হাসে… কারণ মানুষ সহজে ভাঙতে শেখে না,
শিখে শুধু মানিয়ে নিতে।

সংগৃহীত পোষ্ট, সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটে মিলে যায় বলে পোস্ট করলাম। আপনার ভিন্নমতকে আগাম নিমন্ত্রণ 🙏❤️❤️ শুভ সকাল ❤️

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনিহার আক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মনিহার আক্তার:

Featured

Share